শিক্ষক বেতন বৃদ্ধি ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবম পে স্কেল নিয়ে বড় সুখবর, সরকারি চাকরিজীবীদের যার বেতন বাড়ছে যত
নিজস্ব প্রতিবেদক: নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আলোচনা সামনে আসতেই দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপের মধ্যে থাকা শিক্ষক-কর্মচারীরা এখন সম্ভাব্য সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। সরকারের পরিকল্পনায় নবম বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এর আওতায় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথা আলোচনায় রয়েছে। পাশাপাশি নিচের গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য শতভাগ পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনার কথাও আলোচিত হচ্ছে। আর এতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্যও তৈরি হয়েছে বড় প্রত্যাশা।
২৫ মে ২০২৬, ১৬:৩৫ | বিস্তারিত

শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় ধরনের সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শিক্ষকদের বেতন কাঠামো পুনর্বিন্যাস এবং শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, যা শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
১ মে ২০২৬, ২৩:৩৪ | বিস্তারিত

শিক্ষক-কর্মচারীদের ভাতা নিয়ে বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর অবশেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ভাতা বৃদ্ধির পথে এগোচ্ছে সরকার। বাড়িভাড়া, চিকিৎসা এবং উৎসব ভাতা বাড়ানোর লক্ষ্যে বড় ধরনের বাজেট বরাদ্দ চেয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ে।
২০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ | বিস্তারিত

নবম পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দ্বিগুণ হওয়ার আভাস
নিজস্ব প্রতিবেদক: হাসান: নবম পে-স্কেল ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জীবনে। অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামো অনুমোদন পেলে সরকারি কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও বেতন বৃদ্ধির সুফল পাবেন। আইনি ভিত্তিতে বেতন বৃদ্ধির সুযোগ অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, এমপিওভুক্ত শিক্ষকরা সরাসরি সরকারি কর্মচারী না হলেও তারা জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত। সরকার অনুদান হিসেবে তাদের বেতন প্রদান করে এবং শিক্ষকদের নির্ধারিত গ্রেড রয়েছে। ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৮ | বিস্তারিত

নবম পে-স্কেল বাস্তবায়ন: এমপিও শিক্ষকদের প্রাপ্তি-বঞ্চনার চিত্র
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নবম জাতীয় পে-স্কেলের দাবিতে রাজপথে নেমেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সোমবার (২ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় ও শিক্ষক নেতাদের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় এমপিওভুক্ত শিক্ষকদের সম্ভাব্য বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিয়ে একটি বৈষম্যমূলক বাস্তবচিত্র সামনে আসে। শিক্ষক নেতারা জানান, নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষকরা কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আর্থিক সুবিধা পাবেন। সবচেয়ে বড় পরিবর্তন আসবে মূল বেতনে, যা বর্তমানের তুলনায় শতভাগ বৃদ্ধি পেতে পারে। এর সঙ্গে আনুপাতিক হারে বাড়বে উৎসব ভাতা ও ...
২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৭ | বিস্তারিত

নতুন জাতীয় পে-স্কেল: শিক্ষক-নিম্ন ধাপের কর্মচারীদের বেতন বৃদ্ধির বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নবম বেতন কমিশনের সুপারিশমালা জমা দেওয়া হয়েছে। গত বুধবার কমিশনের প্রধান জাকির আহমেদ খান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন। এবারের প্রস্তাবনায় বেতন কাঠামোয় বৈষম্য কমানো এবং নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বেতন বৈষম্য কমাতে বড় পরিবর্তনের প্রস্তাব বর্তমান বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কমিশন সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ...
২৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ | বিস্তারিত

নতুন জাতীয় বেতন কাঠামো: প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষা ও দাবি-দাওয়ার পর অবশেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় ধরনের আর্থিক স্বস্তির ইঙ্গিত মিলেছে। নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য ২০টি গ্রেডে নতুন বেতন স্কেল নির্ধারণের সুপারিশ করেছে বেতন কমিশন। প্রস্তাবিত কাঠামো কার্যকর হলে দেশের সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনে আসবে যুগান্তকারী পরিবর্তন। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, নতুন স্কেলে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ ...
২৪ জানুয়ারি ২০২৬, ২১:৩০ | বিস্তারিত
