Education News Bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

এইচএসসিতে ১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের নিয়ে আসলো নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। নিয়মিত ও অনিয়মিত—উভয় শ্রেণির যোগ্য শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন।
৪ নভেম্বর ২০২৬, ২২:০৬ | বিস্তারিত

এইচএসসি রেজাল্ট ২০২৬: জানুন ৩ ভাবে ফল দেখার সহজ উপায়
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ও মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে ফল জানতে পারবেন। এ ছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহের সুযোগ থাকছে।
৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৮ | বিস্তারিত

এইচএসসির ফল ৩১ অক্টোবর, জানুন অনলাইনে ও এসএমএসে দেখার নিয়ম
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ও সময় জানানো হয়েছে। আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সারা দেশে একযোগে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন।
২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৫ | বিস্তারিত

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে সুখবর, কবে থেকে বাড়বে বেতন?
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও। তবে তাঁদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের আদেশ জারি করতে আরও কিছুটা সময় লাগতে পারে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
২৩ অক্টোবর ২০২৬, ১২:১৮ | বিস্তারিত

বৃত্তি পরীক্ষা ২০২৬-এর রুটিন প্রকাশ, কোন দিন কোন পরীক্ষা জেনে নিন
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর শুরু হবে পরীক্ষা, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। চার দিনব্যাপী এ পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
১৭ অক্টোবর ২০২৬, ১৬:১৯ | বিস্তারিত

সামনে আসছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির প্রস্তুতি চলছে। তবে স্কুল, কলেজ ও মাদরাসায় পূজার ছুটির সময় এক নয়। কোথাও নির্ধারিত ছুটি পাঁচ দিন, আবার কোথাও ১০ দিন। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কোনো কোনো প্রতিষ্ঠানে টানা ছুটির সময় আরও দীর্ঘ হচ্ছে।
১৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৫ | বিস্তারিত

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ-দেখুন এক ক্লিকে
নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ফল প্রকাশ করা হয়। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের এখন নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে।
১৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫১ | বিস্তারিত

এসএসসিতে সবাই জিপিএ-৫: তবুও যে কারণে শোকজ ঐ স্কুলকে
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। কারণ, প্রতিষ্ঠানটির শতভাগ পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তবে এই সাফল্যের পেছনে কোনো ধরনের অনিয়ম বা নিয়মবহির্ভূত কৌশল ব্যবহার করা হয়েছে কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
১৮ আগস্ট ২০২৬, ২৪:২৯ | বিস্তারিত

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত, যেদিন থেকে শুরু
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে দেশের শিক্ষা কার্যক্রমকে সামঞ্জস্যপূর্ণ করতে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোনো কারণে পরীক্ষার সময়সূচি পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
১৫ আগস্ট ২০২৬, ১৩:০১ | বিস্তারিত

এইচএসসি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা চালিয়ে যাওয়া মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ নিয়ে এসেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করলে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১৫ আগস্ট ২০২৬, ২৪:২০ | বিস্তারিত

মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় দুসংবাদ
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বহুল প্রতীক্ষিত বদলি নীতিমালা প্রকাশের প্রায় দুই মাস পার হলেও এখনো শুরু হয়নি সংশ্লিষ্ট সফটওয়্যার তৈরির কাজ। যদিও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে প্রকল্পটি অনুমোদন পেয়েছে এবং চলতি বছরের নভেম্বরের মধ্যে ইএফটি ও শিক্ষক বদলি কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তবে বাস্তব অগ্রগতি এখনো ধীরগতির। ফলে নির্ধারিত সময়ে এই দুই গুরুত্বপূর্ণ সেবা চালু হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
২১ জুলাই ২০২৬, ২২:৫১ | বিস্তারিত

এসএসসির ফল প্রকাশের নতুন ঘোষণার অপেক্ষা-দেখবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। আগে ২০ জুলাই ফল প্রকাশের কথা জানানো হলেও শেষ মুহূর্তে সেই সূচিতে পরিবর্তন এসেছে। ফলে লাখো শিক্ষার্থী ও অভিভাবক এখন শিক্ষা বোর্ডের নতুন ঘোষণার অপেক্ষায়।
২০ জুলাই ২০২৬, ২২:৫৫ | বিস্তারিত

প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নিয়োগপ্রাপ্তদের যোগদান প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, নতুন শিক্ষকদের বিদ্যালয়ে পাঠানোর আগে দুই মাসের বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে পর্যায়ক্রমে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করা হবে।
১২ জুলাই ২০২৬, ২৩:০৩ | বিস্তারিত

প্রাথমিক বৃত্তি পাবে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী: ফলাফল দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বহু প্রতীক্ষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামী ৯ জুলাই প্রকাশ করা হবে। বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
২ জুলাই ২০২৬, ০১:০৯ | বিস্তারিত

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা জারি
নিজস্ব প্রতিবেদক: এইচএসসি পরীক্ষা যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রস্তুতি ও তদারকি। পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবার বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
১ জুন ২০২৬, ২১:০৩ | বিস্তারিত

নবম পে স্কেল নিয়ে বড় সুখবর, সরকারি চাকরিজীবীদের যার বেতন বাড়ছে যত
নিজস্ব প্রতিবেদক: নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আলোচনা সামনে আসতেই দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপের মধ্যে থাকা শিক্ষক-কর্মচারীরা এখন সম্ভাব্য সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। সরকারের পরিকল্পনায় নবম বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এর আওতায় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথা আলোচনায় রয়েছে। পাশাপাশি নিচের গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য শতভাগ পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনার কথাও আলোচিত হচ্ছে। আর এতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্যও তৈরি হয়েছে বড় প্রত্যাশা।
২৫ মে ২০২৬, ১৬:৩৫ | বিস্তারিত

স্কুলে রমজানের ছুটি নিয়ে মাউশির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: হাসান: পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখা নিয়ে যে আইনি জটিলতা ও বিভ্রান্তি তৈরি হয়েছিল, অবশেষে তার অবসান হয়েছে। উচ্চ আদালতের পূর্বের নির্দেশনা আপিল বিভাগের চেম্বার আদালতে স্থগিত হওয়ায় আগের নির্ধারিত ছুটির তালিকাই বহাল থাকছে। ফলে নির্ধারিত সময় অনুযায়ীই শুরু হবে রমজান ও ঈদুল ফিতরের ছুটি। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৮ মার্চ থেকেই স্কুলে রমজান ও ঈদুল ফিতরের ছুটি কার্যকর হবে। কী ...
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ | বিস্তারিত

রমজানে স্কুল বন্ধের নির্দেশ স্থগিত: খুলা থাকবে যতদিন?
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসজুড়ে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। আদালতের এ সিদ্ধান্তের ফলে রমজান মাসে স্কুল খোলা রাখার ক্ষেত্রে আপাতত আর কোনো আইনি বাধা থাকছে না। ফলে সরকারের নির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ঘটনার সূত্রপাত রোববার (১৫ ফেব্রুয়ারি)। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ...
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৪ | বিস্তারিত

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল নিয়ে যা জানাল অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজবের বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। অধিদপ্তর জানিয়েছে, লিখিত পরীক্ষার ফল বাতিলের কোনো সুযোগ নেই এবং খাতা মূল্যায়ন প্রক্রিয়া শেষ করে দ্রুত ফল প্রকাশ করা হবে। ডিপিইর পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক একে সামছুল আহসান বলেন, ফল প্রস্তুতের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। ২০ জানুয়ারির মধ্যে ফল প্রকাশের যে আলোচনা চলছে, সেটি নিশ্চিত ...
২০ জানুয়ারি ২০২৬, ১৯:২২ | বিস্তারিত

পে-কমিশন বনাম শিক্ষকদের স্বপ্ন: পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক: স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সব স্তরের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্বতন্ত্র বেতন কাঠামো। কিন্তু সেই প্রত্যাশায় বড় ধাক্কা দিয়েছে নবম জাতীয় বেতন কমিশন। কমিশন স্পষ্ট জানিয়েছে শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল প্রস্তাব করা তাদের আইনি আওতার মধ্যে পড়ে না। রোববার (১১ জানুয়ারি) পে-কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিশন মূলত বিদ্যমান সরকারি গ্রেডভিত্তিক কাঠামোর মধ্যেই বেতন পুনর্নির্ধারণের কাজ করছে। কমিশনের এক সদস্য বলেন, “স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি সার্ভিস কমিশনের এখতিয়ারভুক্ত। ...
১২ জানুয়ারি ২০২৬, ১৯:১১ | বিস্তারিত
