সিনিয়ার রিপোর্টার

দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি অথবা সমমান পর্যায়ে পড়ুয়া সব ছাত্রীকে সরকারি উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
নতুন নিয়মে উপবৃত্তির টাকা সরাসরি শিক্ষার্থী অথবা তার অভিভাবকের হিসাবে পাঠানো হবে। তবে যারা আগে থেকেই সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় টাকা পাচ্ছে কিংবা কর্মসূচির নির্ধারিত সফটওয়্যারে যাদের তথ্য রয়েছে, তাদের নতুন করে হিসাব খুলতে হবে না।
১৮ নভেম্বর সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের সর্বজনীনভাবে উপবৃত্তির আওতায় আনা হবে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলবে।
যেসব শিক্ষার্থীকে নতুন করে হিসাব খুলতে হবে
সরকারি উপবৃত্তির অর্থ জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে বিতরণ করা হবে। এ পদ্ধতিতে টাকা পেতে শিক্ষার্থী অথবা তার অভিভাবকের নামে যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।
যেসব ছাত্রী ইতিমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অর্থ পাচ্ছে অথবা যাদের তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের নতুন করে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার প্রয়োজন নেই।
অন্যদিকে, যারা এখনো উপবৃত্তি পাচ্ছে না এবং যাদের তথ্য কর্মসূচির সফটওয়্যারে অন্তর্ভুক্ত নেই, তাদের শিক্ষার্থী অথবা অভিভাবকের নামে প্রয়োজনীয় হিসাব খুলতে হবে।
মোবাইল ব্যাংকিংয়ে টাকা পেতে যেসব শর্ত মানতে হবে
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির টাকা গ্রহণের ক্ষেত্রে কয়েকটি শর্ত দিয়েছে শিক্ষা সহায়তা ট্রাস্ট। নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীর বাবা অথবা মা জীবিত থাকলেই কেবল তাঁদের মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে।
এ ক্ষেত্রে মা-বাবার মধ্যে যাঁকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে। একই ব্যক্তির নামে মোবাইল ব্যাংকিং হিসাবও খুলতে হবে। অর্থাৎ সিমের নিবন্ধিত মালিক এবং মোবাইল ব্যাংকিং হিসাবের মালিক একই ব্যক্তি হতে হবে।
উদাহরণ হিসেবে, কোনো শিক্ষার্থীর আবেদনে বাবাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হলে বাবার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে। এরপর ওই বাবার নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।
হিসাব খোলার সময় গ্রাহক পরিচিতি বা কেওয়াইসি ফরম যথাযথভাবে পূরণ করে অনলাইনে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্ধারিত নিয়ম অনুসরণ না করলে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তির টাকা পাঠানো সম্ভব হবে না।
উপবৃত্তি পেতে সমস্যা হলে কোথায় যোগাযোগ করবেন?
উপবৃত্তি কার্যক্রম পরিচালনার সময় কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ ছাড়া প্রয়োজনীয় সহায়তার জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের নির্ধারিত ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে। ঠিকানাটি হলো: [email protected]।
নির্দেশনায় উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের বিষয়টি অবহিত করতে বলা হয়েছে। পাশাপাশি উপবৃত্তি-সংক্রান্ত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের দায়িত্বও দেওয়া হয়েছে তাঁদের।
সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। নির্দেশনাটিকে অতীব জরুরি হিসেবেও উল্লেখ করা হয়েছে।
বিস্তারিত দেখতে এখানেক্লিক করুন।

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ৬ হাজার ৮০০ কোটি টাকার বেশি অতিরিক্ত অর্থ প্রয়োজন বলে হিসাব দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে মাউশির পাঠানো সেই হিসাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি। ফলে বাড়তি অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠিও পাঠানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ের বাণিজ্যিক কেন্দ্র বারইয়ারহাটে যাত্রা শুরু করেছে দুবাই আবায়া মল। শুক্রবার (২৭ নভেম্বর) দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে

এক দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। নতুন এই দাম শুক্রবার (২৭ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
৩ ঘণ্টা আগে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে পারেন বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা। এ লক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের ৯টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থকেরা। দিল্লি থেকে বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করা সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইট কিংবা স্থলপথে দেশে ফেরার বিকল্প পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। এমনকি প্রয়োজনে পায়ে হেঁটে সীমান্ত পার হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।
৩ ঘণ্টা আগে

সৌদি আরব প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বা সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, ১ সৌদি রিয়ালের বিনিময় হার ৩৩ টাকা ২৮ পয়সা। আগের দিন বুধবার (২৫ নভেম্বর) প্রতি রিয়ালের দর ছিল ৩৩ টাকা ৯ পয়সা।
২০ ঘণ্টা আগে

মালয়েশিয়া প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বা মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাত ৭টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, প্রতি মালয়েশিয়ান রিংগিতের বিনিময় মূল্য ৩০ টাকা ৪২ পয়সা। আগের দিন বুধবার (২৫ নভেম্বর) প্রতি রিংগিতের দর ছিল ৩০ টাকা ২৪ পয়সা।
২০ ঘণ্টা আগে

ডিসেম্বর মাসের শুরুতেই দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে সম্ভাব্য এই লঘুচাপ নিয়ে আপাতত বাংলাদেশের জন্য উদ্বেগের কোনো কারণ দেখছেন না আবহাওয়া পর্যবেক্ষকরা। এর গতিপথ বাংলাদেশমুখী হওয়ার আশঙ্কা না থাকায় দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনাও কম।
২০ ঘণ্টা আগে

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদ ব্যবহার করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত থেকে এসব সেবায় লেনদেনের সমস্যা দেখা দিয়েছে। অনেক এলাকায় টাকা পাঠানো ও ক্যাশ আউট করা যাচ্ছে না। একই সঙ্গে বন্ধ রয়েছে বেশ কিছু এজেন্ট পয়েন্ট, কাস্টমার কেয়ার সেন্টার ও ডিস্ট্রিবিউশন অফিসের কার্যক্রম।
২০ ঘণ্টা আগে

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে এগোতে চায় বাংলাদেশ। এ ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই তাঁকে ফেরত আনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
২১ ঘণ্টা আগে