Bangladesh Education News ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পে স্কেলে বেতন কবে পাবেন এমপিও শিক্ষকরা, সর্বশেষ যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নবম পে স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় রয়েছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বড় অঙ্কের অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বর থেকেই নতুন স্কেলে বেতন পেতে পারেন তারা। তবে প্রয়োজনীয় অনুমোদন ও প্রশাসনিক কার্যক্রম শেষ করতে দেরি হলে অপেক্ষা বাড়তে পারে জানুয়ারি পর্যন্ত।
৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ | বিস্তারিত

এক ক্লিকে এইচএসসির রেজাল্টসহ মার্কশিট দেখুন মোবাইলে (HSC 2026)
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
৩১ অক্টোবর ২০২৬, ১১:১৬ | বিস্তারিত

এইচএসসির ফল প্রকাশ, ঘরে বসেই এক ক্লিকে দেখুন রেজাল্ট
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
৩১ অক্টোবর ২০২৬, ১১:০৫ | বিস্তারিত

এইচএসসিতে পাশের হার মাত্র ৫৩.২৩%!
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৩১ অক্টোবর ২০২৬, ১০:৫২ | বিস্তারিত

আজই কে হবে এইচএসসির ফল প্রকাশ? হলে জানা যাবে যে ৩ উপায়ে
নিজস্ব প্রতিবেদক: অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৩১ অক্টোবর ২০২৬, ১০:০৮ | বিস্তারিত

এইচএসসির ফল ৩১ অক্টোবর, জানুন অনলাইনে ও এসএমএসে দেখার নিয়ম
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ও সময় জানানো হয়েছে। আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সারা দেশে একযোগে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন।
২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৫ | বিস্তারিত

শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা জানাল শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের পাশাপাশি শিক্ষকদের জন্যও নতুন বেতন কাঠামো বা পে-স্কেল প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকদের বিভিন্ন দাবিদাওয়া বিবেচনা করা এবং সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া তাঁর দায়িত্ব।
২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ | বিস্তারিত

নবম পে স্কেলে এমপিও শিক্ষকদের জন্য সুখবর? বেতন ও বকেয়া নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন স্কেল নিয়ে নতুন করে আশার কথা শুনছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। নতুন বেতনকাঠামোর সুবিধা তাঁদের ক্ষেত্রেও কার্যকর হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। তবে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি হলে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক।
২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ | বিস্তারিত

এইচএসসি রেজাল্ট: ২৯ অক্টোবর ফল, ঘরে বসে দেখবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৯ অক্টোবর। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন। এ জন্য শিক্ষা বোর্ড কিংবা কলেজে যাওয়ার প্রয়োজন হবে না।
২৫ অক্টোবর ২০২৬, ১৪:১১ | বিস্তারিত

প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি দেওয়ার আবেদন আহ্বান করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। ২০২৬ সালের এসএসসি ও সমমান, ২০২৫ সালের এইচএসসি ও সমমান এবং ২০২৫ সালের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১৯ অক্টোবর ২০২৬, ১৮:২৭ | বিস্তারিত

বৃত্তি পরীক্ষা ২০২৬-এর রুটিন প্রকাশ, কোন দিন কোন পরীক্ষা জেনে নিন
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর শুরু হবে পরীক্ষা, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। চার দিনব্যাপী এ পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
১৭ অক্টোবর ২০২৬, ১৬:১৯ | বিস্তারিত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান পেলো লম্বা ছুটি!
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে ছুটি। সাপ্তাহিক বন্ধ ও নির্ধারিত ছুটি মিলিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১০ দিন এবং কলেজে সর্বোচ্চ ১৬ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে মাদ্রাসায় ছুটি নির্ধারণ করা হয়েছে তিন দিন।
১৬ অক্টোবর ২০২৬, ১৫:৪২ | বিস্তারিত

আগামী মাস থেকে নতুন পে স্কেলে বেতন হলেও পাবেন না যারা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীরা আগামী মাস থেকে নতুন বেতন পাবেন বলে জানানো হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে তা কার্যকর হতে আরও সময় লাগতে পারে। বিশেষ করে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাব করার প্রক্রিয়ায় জটিলতার কারণে এই বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।
১০ অক্টোবর ২০২৬, ২২:৫১ | বিস্তারিত

২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা-শুরু যেদিন
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে নির্বাচনি বা টেস্ট পরীক্ষা। এই পরীক্ষা আগামী ১৫ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। একই সঙ্গে ওই সময়সীমার মধ্যেই নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
১ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪ | বিস্তারিত

শিক্ষকদের বদলির আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে অপেক্ষার অবসান হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়েছে অনলাইনে বদলির আবেদন গ্রহণ। আগামী ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য শিক্ষকরা এই আবেদন করার সুযোগ পাবেন।
২১ আগস্ট ২০২৬, ১২:৪০ | বিস্তারিত

এসএসসি পরীক্ষা২০২৭: সময়সূচি প্রকাশ-দেখুন কবে থেকে শুরু
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে হারিয়ে যাওয়া মূল্যবান সময় কমানো এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য ফিরিয়ে আনতে এবার বছরের শুরুতেই এই পাবলিক পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত তারিখেই পরীক্ষা শুরু হবে এবং কোনো কারণে সময়সূচি পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
১৬ আগস্ট ২০২৬, ২৪:৩৮ | বিস্তারিত

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত, যেদিন থেকে শুরু
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে দেশের শিক্ষা কার্যক্রমকে সামঞ্জস্যপূর্ণ করতে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোনো কারণে পরীক্ষার সময়সূচি পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
১৫ আগস্ট ২০২৬, ১৩:০১ | বিস্তারিত

বেতন-ইনক্রিমেট নিয়ে আগামী সপ্তাহেই মিলবে সুখবর! যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন, বাড়িভাড়া ও ইনক্রিমেন্ট নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে আগামী সপ্তাহেই। এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম বর্তমানে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে চলমান রয়েছে।
৮ আগস্ট ২০২৬, ১০:২০ | বিস্তারিত

এসএসসির ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত, এক ক্লিকে ফলাফল দেখবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ১০ আগস্ট সারাদেশে একযোগে প্রকাশ করা হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল।
৬ আগস্ট ২০২৬, ২১:৫৫ | বিস্তারিত

এসএসসি ফল নিয়ে অপেক্ষার অবসান, জানা গেল দেরির আসল কারণ
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক অপেক্ষা। একাধিকবার সম্ভাব্য তারিখ ঘোষণা করেও তা পরিবর্তন হওয়ায় উদ্বেগ, উৎকণ্ঠা এবং নানা ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়। অবশেষে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
৩১ জুলাই ২০২৬, ১৯:৪৯ | বিস্তারিত
