Bangladesh Education News ট্যাগের খবর
এই ট্যাগের খবর

এসএসসি পরীক্ষা ২০২৬: যেভাবে দেখবেন ফল-জানুন দেখার সহজ উপায়
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে প্রায় ১৯ লাখ এসএসসি ও সমমান পরীক্ষার্থীর বহু প্রতীক্ষিত ফল প্রকাশ নিয়ে শেষ মুহূর্তে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও সেই সূচি পরিবর্তন হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন করে তৈরি হয়েছে কৌতূহল ও উৎকণ্ঠা। এখন সবার একটাই প্রশ্ন কবে প্রকাশ হবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল?
২১ জুলাই ২০২৬, ০১:০২ | বিস্তারিত

এসএসসি ২০২৬ এর ফল প্রকাশের নতুন সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। আগে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হলেও সেই সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে শিক্ষা বোর্ডের আশ্বাস, চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে।
১৯ জুলাই ২০২৬, ০১:০৪ | বিস্তারিত

এসএসসি পরীক্ষা ২০২৬ এর ফল প্রকাশ কবে, জানাল শিক্ষা বোর্ড
নিজস্ব প্রতিবেদক: দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। আগামী ২০ জুলাইকে লক্ষ্য রেখে দিনরাত কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও এখন পর্যন্ত ফল প্রকাশের চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবুও নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি জোরেশোরে এগিয়ে চলছে।
১৯ জুলাই ২০২৬, ২৪:৫৯ | বিস্তারিত

প্রাথমিক বৃত্তি পাবে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী: ফলাফল দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বহু প্রতীক্ষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামী ৯ জুলাই প্রকাশ করা হবে। বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
২ জুলাই ২০২৬, ০১:০৯ | বিস্তারিত

এসএসসি পরীক্ষার ফলাফল কবে, জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে তিনি শিক্ষা খাতে চলমান সংস্কার কার্যক্রম, মানোন্নয়ন পরিকল্পনা এবং শিক্ষার্থীবান্ধব নানা উদ্যোগের অগ্রগতির চিত্রও তুলে ধরেছেন।
১৮ জুন ২০২৬, ১৮:৫৭ | বিস্তারিত

বেতন পায়নি ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী, কবে পাবে?
নিজস্ব প্রতিবেদক: দেশের এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসাগুলোর প্রায় ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী মে মাসের বেতন পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। সংশ্লিষ্ট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় নির্ধারিত সময়েও বেতন ছাড় করা সম্ভব হয়নি। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন হাজার হাজার শিক্ষক ও কর্মচারী।
১৫ জুন ২০২৬, ২০:১১ | বিস্তারিত

এসএসসি ২০২৬ এর রেজাল্ট প্রকাশের তারিখ চুড়ান্ত, যেভাবে দেখবেন ফল
নিজস্ব প্রতিবেদক: অবশেষে শেষ হতে যাচ্ছে লাখো শিক্ষার্থী ও অভিভাবকের দীর্ঘ প্রতীক্ষা। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ চূড়ান্ত করা হয়েছে। ফলে পরীক্ষার পর ফলাফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
১৪ জুন ২০২৬, ১৩:১০ | বিস্তারিত

নবম পে-স্কেল: সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন যারা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবরের আভাস মিলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং সরকারি প্রজ্ঞাপন জারির পর। সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন এই বেতন কাঠামো বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন নিম্ন গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তরা।
২৭ মে ২০২৬, ১৮:০৯ | বিস্তারিত

প্রাথমিক বিদ্যালয় নিয়ে নতুন সিদ্ধান্ত, খোলা থাকবে শনিবার
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিকে সামনে রেখে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির আমেজ শুরু হলেও এর আগেই গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
২২ মে ২০২৬, ১৭:১০ | বিস্তারিত

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৭ এর সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে দীর্ঘদিনের আলোচনা ও উদ্বেগের অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে নেওয়ার প্রস্তুতি চলছে।
১৩ মে ২০২৬, ২২:২৯ | বিস্তারিত

এইচএসসি পরীক্ষা ২০২৬: রুটিন প্রকাশ, দেখুন সময়সূচি-পরীক্ষার কাঠামো
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে এবং চলবে ৮ আগস্ট পর্যন্ত।
২২ এপ্রিল ২০২৬, ২৩:০৪ | বিস্তারিত

সংশয় কাটিয়ে শিক্ষকদের জন্য স্বস্তির বার্তা
নিজস্ব প্রতিবেদক: রাকিব: এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য পবিত্র ঈদুল ফিতরের উৎসব ভাতা প্রদানের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যদিও এ সংক্রান্ত প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে—দ্রুততম সময়ের মধ্যেই প্রস্তাব প্রস্তুত করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৪ | বিস্তারিত

নতুন পে স্কেল: শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক বেতন দাবি
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষক ও কর্মচারীদের জন্য অবিলম্বে পৃথক বেতন স্কেল চালুর দাবি জোরালোভাবে তুলেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সংগঠনের নেতারা বর্তমান বেতন কাঠামোর অসঙ্গতি ও বৈষম্যের বিষয়টি তুলে ধরেন।
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ | বিস্তারিত

শিক্ষক-কর্মচারী নিয়োগে বড় পরিবর্তন: নতুন নির্দেশনা অধিদপ্তরের
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি মাদরাসাগুলোতে শিক্ষক-কর্মচারী নিয়োগে বড় ধরনের পরিবর্তন আনল মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এতদিন এনটিআরসিএর আওতার বাইরে থাকা শূন্য পদগুলোতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি সরাসরি নিয়োগ দিত। তবে এখন থেকে সেই প্রক্রিয়ায় আর আগের মতো স্বাধীনতা থাকছে না।
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ | বিস্তারিত

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশ-কর্মসূচি পালন করতেই হবে
নিজস্ব প্রতিবেদক: হাসান: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আঞ্চলিক কেন্দ্রগুলোতে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের জন্য আনুষ্ঠানিক নির্দেশনা পাঠানো হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সংক্রান্ত চিঠি জারি করে। প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা কর্মসূচি অনুযায়ী, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরেই শুরু হবে আনুষ্ঠানিকতা। রাত সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর জিমনেসিয়াম রিসেপশনে শিক্ষক, কর্মকর্তা, ...
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৫ | বিস্তারিত

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে নতুন নির্দেশনা: পাচ্ছে বিশাল বন্ধ- জানুন খুলবে কবে?
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে বছরের সবচেয়ে দীর্ঘ অবকাশ। পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি একসঙ্গে সমন্বয় হওয়ায় আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সরকারি ও বেসরকারি কলেজগুলোতে আনুষ্ঠানিকভাবে ছুটি কার্যকর হয়েছে। মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত শিক্ষার্থীরা উপভোগ করবেন এই বড় বিরতি। ছুটির সূচি ও ক্লাসে ফেরার তারিখ শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজগুলোতে পাঠদান বন্ধ থাকবে। রমজান ও ...
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৪ | বিস্তারিত

এমপিও শিক্ষকদের জন্য বড় ২টি সুখবর
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য অবসর ও কল্যাণ ভাতা পাওয়ার প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই এক কঠিন বাস্তবতা। অবসর গ্রহণের পর প্রাপ্য অর্থ হাতে পেতে অনেককেই ৩ থেকে ৪ বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আবেদন নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা, জনবল ও বাজেটের ঘাটতি, তথ্যগত অসঙ্গতি এবং প্রাতিষ্ঠানিক জটিলতার কারণে বর্তমানে এক লাখের বেশি আবেদন ঝুলে আছে। ফলে অবসরের পর আর্থিক নিরাপত্তা পাওয়ার বদলে শিক্ষকরা পড়ছেন অনিশ্চয়তার মুখে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা নিশ্চিত করে বেসরকারি শিক্ষা ...
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:৫৬ | বিস্তারিত

নবম পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দ্বিগুণ হওয়ার আভাস
নিজস্ব প্রতিবেদক: হাসান: নবম পে-স্কেল ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জীবনে। অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামো অনুমোদন পেলে সরকারি কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও বেতন বৃদ্ধির সুফল পাবেন। আইনি ভিত্তিতে বেতন বৃদ্ধির সুযোগ অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, এমপিওভুক্ত শিক্ষকরা সরাসরি সরকারি কর্মচারী না হলেও তারা জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত। সরকার অনুদান হিসেবে তাদের বেতন প্রদান করে এবং শিক্ষকদের নির্ধারিত গ্রেড রয়েছে। ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৮ | বিস্তারিত

নবম পে-স্কেল বাস্তবায়ন: এমপিও শিক্ষকদের প্রাপ্তি-বঞ্চনার চিত্র
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নবম জাতীয় পে-স্কেলের দাবিতে রাজপথে নেমেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সোমবার (২ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় ও শিক্ষক নেতাদের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় এমপিওভুক্ত শিক্ষকদের সম্ভাব্য বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিয়ে একটি বৈষম্যমূলক বাস্তবচিত্র সামনে আসে। শিক্ষক নেতারা জানান, নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষকরা কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আর্থিক সুবিধা পাবেন। সবচেয়ে বড় পরিবর্তন আসবে মূল বেতনে, যা বর্তমানের তুলনায় শতভাগ বৃদ্ধি পেতে পারে। এর সঙ্গে আনুপাতিক হারে বাড়বে উৎসব ভাতা ও ...
২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৭ | বিস্তারিত

শিক্ষকদের ৫ ধরনের তথ্য প্রেরণে জরুরী নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য নিয়ে কড়াকড়ি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে জরুরি ভিত্তিতে নির্দিষ্ট পাঁচ ধরনের তথ্য পাঠাতে বলা হয়েছে। এ বিষয়ে নির্দেশনাপত্র মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে এ নির্দেশ জারি করা হয়। নির্দেশনায় জানানো হয়েছে, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত প্রতিটি শিক্ষকের- নাম, নিবন্ধন নম্বর, যে প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে তার নাম, যোগদানের ...
২৯ জানুয়ারি ২০২৬, ২০:০৬ | বিস্তারিত
