সিনিয়র রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি মাদরাসাগুলোতে শিক্ষক-কর্মচারী নিয়োগে বড় ধরনের পরিবর্তন আনল মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এতদিন এনটিআরসিএর আওতার বাইরে থাকা শূন্য পদগুলোতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি সরাসরি নিয়োগ দিত। তবে এখন থেকে সেই প্রক্রিয়ায় আর আগের মতো স্বাধীনতা থাকছে না।
রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনটিআরসিএর বাইরে থাকা শূন্য পদেও নিয়োগ দিতে হলে নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট পদে এমপিও সুবিধা প্রদান করা হবে না।
কী পরিবর্তন এলো?
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ গত ১ ফেব্রুয়ারি ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ জারি করেছে। এই নীতিমালার আলোকে এখন থেকে প্রতিটি নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়ম মেনে সম্পন্ন করতে হবে।
এর অর্থ, এনটিআরসিএর বাইরে থাকা পদ হলেও নিয়োগে স্বচ্ছতা, যোগ্যতা যাচাই এবং প্রশাসনিক নিয়ম অনুসরণ বাধ্যতামূলক।
কেন এই কড়াকড়ি?
সরকারি নির্দেশনা অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়ম বন্ধ করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে এনটিআরসিএর বাইরে থাকা পদে নিয়োগ নিয়ে অভিযোগ থাকায় এবার কেন্দ্রীয়ভাবে নীতিমালার আওতায় আনা হয়েছে পুরো প্রক্রিয়াকে।
নির্দেশনা অমান্য করলে কী হবে?
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে—নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে সংশ্লিষ্ট পদে এমপিও সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ, বেতন-ভাতাসহ সরকারি আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হতে পারে সেই পদ।
ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে, নতুন বিধি অনুযায়ী প্রতিটি ধাপ সম্পন্ন করে নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে হবে।
এই সিদ্ধান্তের মাধ্যমে বেসরকারি মাদরাসায় নিয়োগ ব্যবস্থায় নতুন শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা পাবে বলে আশা করা হচ্ছে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
১ ঘণ্টা আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
১ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
২ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫৩ পয়সা। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ১ রিয়ালের হার ছিল ৩২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের বিনিময় হার কমেছে।
২ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।
৩ ঘণ্টা আগে

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এ উপলক্ষে ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগে

আট দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। ৬২০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুনরায় চালু করা হয়। চালুর প্রথম দিন ইউনিটটি থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
১ দিন আগে