
রিপোর্টার

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে দীর্ঘদিনের আলোচনা ও উদ্বেগের অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে নেওয়ার প্রস্তুতি চলছে।
বুধবার (১৩ মে) গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আয়োজিত ‘শ্রেষ্ঠত্ব’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, গত কয়েক বছরে করোনা মহামারি ও অন্যান্য কারণে দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সেশনজট তৈরি হয়েছে। সেই জট কাটিয়ে শিক্ষাব্যবস্থাকে আবারও নির্ধারিত ধারায় ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।
তিনি জানান, শুরুতে ডিসেম্বরে এসএসসি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মতামত বিবেচনা করে সরকার সেই পরিকল্পনা পরিবর্তন করেছে। কারণ, পরীক্ষার সময় হঠাৎ অনেকটা এগিয়ে আনলে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।
মন্ত্রী বলেন, আমরা চাই শিক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাক। বাস্তবতা বিবেচনা করেই পরীক্ষার সময় নির্ধারণ করা হচ্ছে।
তিনি আরও জানান, শুধু পাবলিক পরীক্ষাই নয়, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ও একাডেমিক কার্যক্রমও নিয়মিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। ধাপে ধাপে সেশনজট দূর করে শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।
এ সময় তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কারণে কোনো শিক্ষার্থীর মূল্যবান সময় যেন নষ্ট না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই আয়োজন করার পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। এছাড়া উপ-উপাচার্য ড. হিসাইন আরাবি নূরসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
এদিকে, একই দিনে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় অধিকাংশ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ডিসেম্বরে এসএসসি পরীক্ষা আয়োজনের বিপক্ষে মত দেন। তারা বলেন, এক বছরের ব্যবধানে পরীক্ষার সময় কয়েক মাস এগিয়ে আনলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে ঘাটতি তৈরি হতে পারে।
শিক্ষামন্ত্রী জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব পক্ষের মতামত গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং শিক্ষার্থীদের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। যদিও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য আলাদা কোনো অতিরিক্ত বরাদ্দ রাখা হয়নি, তবুও আগামী জুলাই থেকেই নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
২৪ মিনিট আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আংশিকভাবে চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। যদিও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে আলাদা কোনো বরাদ্দ রাখা হয়নি, তবুও অর্থ মন্ত্রণালয় জানিয়েছে প্রয়োজনীয় অর্থ অন্য খাতের থোক বরাদ্দ এবং জরুরি ব্যয়ের জন্য সংরক্ষিত তহবিল থেকে সমন্বয় করা হবে। ফলে আগামী জুলাই থেকেই নতুন পে-স্কেলের আংশিক সুবিধা কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
৮ ঘণ্টা আগে

দেশীয় শিল্পকে আরও শক্তিশালী করা, স্থানীয় উৎপাদন বাড়ানো এবং অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বড় ধরনের কর সংস্কারের পরিকল্পনা নিয়েছে সরকার। একদিকে বিভিন্ন উৎপাদনমুখী খাতে করছাড় ও মূল্য সংযোজন কর অব্যাহতির উদ্যোগ নেওয়া হচ্ছে, অন্যদিকে কিছু আমদানিনির্ভর ও বিলাসী পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব এসেছে। ফলে নতুন অর্থবছরে বাজারে বেশ কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন। এক দফায় প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে স্বর্ণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৯ ঘণ্টা আগে

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্রমেই বাড়ছে উদ্বেগ ও প্রত্যাশা। এমন পরিস্থিতিতে নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবিতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।
৯ ঘণ্টা আগে

জাতীয় বাজেট ঘোষণার আগেই দেশের লাখো সরকারি চাকরিজীবীর নজর এখন নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেলের দিকে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য, মূল্যস্ফীতির চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে আলোচনা চললেও এবার সেই আলোচনাই নতুন মাত্রা পেয়েছে। কারণ, একদিকে সরকার নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে, অন্যদিকে জামায়াতে ইসলামীও তাদের প্রস্তাবিত ছায়া বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের বেতন বৃদ্ধির সুপারিশ করেছে।
১০ ঘণ্টা আগে

অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। সরকারের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুলাই মাস থেকে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দ্বিতীয় ধাপ কার্যকর হচ্ছে। এর ফলে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন।
২ দিন আগে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আফসানা আক্তার রাহি (১৪) নামে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
৩ দিন আগে