শিক্ষামন্ত্রী ট্যাগের খবর
এই ট্যাগের খবর

এইচএসসিতে পাশের হার মাত্র ৫৩.২৩%!
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৩১ অক্টোবর ২০২৬, ১০:৫২ | বিস্তারিত

আগামী মাস থেকে নতুন পে স্কেলে বেতন হলেও পাবেন না যারা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীরা আগামী মাস থেকে নতুন বেতন পাবেন বলে জানানো হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে তা কার্যকর হতে আরও সময় লাগতে পারে। বিশেষ করে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাব করার প্রক্রিয়ায় জটিলতার কারণে এই বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।
১০ অক্টোবর ২০২৬, ২২:৫১ | বিস্তারিত

শিক্ষক-কর্মচারীরাদের অঘোষিত পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য এলো গুরুত্বপূর্ণ ঘোষণা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন পে-স্কেলের আওতায় আনা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ীই তাদের বেতন-ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২০ | বিস্তারিত

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি নয়, শুরু হবে যেদিন
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে মার্চে শুরু হতে পারে। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর যে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল, সেটি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। রমজান ও ঈদুল ফিতরের সময়সূচিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরুর একটি খসড়া রুটিন প্রস্তুত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১৯ আগস্ট ২০২৬, ১২:৪৩ | বিস্তারিত

প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নিয়োগপ্রাপ্তদের যোগদান প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, নতুন শিক্ষকদের বিদ্যালয়ে পাঠানোর আগে দুই মাসের বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে পর্যায়ক্রমে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করা হবে।
১২ জুলাই ২০২৬, ২৩:০৩ | বিস্তারিত

এসএসসি পরীক্ষার ফলাফল কবে, জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে তিনি শিক্ষা খাতে চলমান সংস্কার কার্যক্রম, মানোন্নয়ন পরিকল্পনা এবং শিক্ষার্থীবান্ধব নানা উদ্যোগের অগ্রগতির চিত্রও তুলে ধরেছেন।
১৮ জুন ২০২৬, ১৮:৫৭ | বিস্তারিত

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৭ এর সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে দীর্ঘদিনের আলোচনা ও উদ্বেগের অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে নেওয়ার প্রস্তুতি চলছে।
১৩ মে ২০২৬, ২২:২৯ | বিস্তারিত

দেশের শিক্ষাব্যবস্থায় যে পরিবর্তনের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতের শিক্ষা কাঠামো এমনভাবে গড়ে তোলা হচ্ছে যেখানে শিক্ষার্থীদের আর নোট-গাইডের ওপর নির্ভর করতে হবে না। বরং পাঠ্যবইয়ের পাশাপাশি মানসম্মত সহযোগী বই পড়ার অভ্যাস গড়ে তুলে জ্ঞানভিত্তিক ও সৃজনশীল শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় সরকার।
৮ মে ২০২৬, ১৯:৩১ | বিস্তারিত

কে হচ্ছেন ঢাবির পরবর্তী উপাচার্য, প্রজ্ঞাপন আসতে পারে চলতি সপ্তাহেই
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তার পদত্যাগপত্র শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করেছে বলে জানা গেছে। ফলে দেশের শীর্ষ বিদ্যাপীঠের সর্বোচ্চ প্রশাসনিক পদটি এখন শূন্য, আর ক্যাম্পাসজুড়ে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন—কে হচ্ছেন পরবর্তী উপাচার্য?
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪২ | বিস্তারিত
