.jpg)
সিনিয়র রিপোর্টার

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য অবসর ও কল্যাণ ভাতা পাওয়ার প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই এক কঠিন বাস্তবতা। অবসর গ্রহণের পর প্রাপ্য অর্থ হাতে পেতে অনেককেই ৩ থেকে ৪ বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
আবেদন নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা, জনবল ও বাজেটের ঘাটতি, তথ্যগত অসঙ্গতি এবং প্রাতিষ্ঠানিক জটিলতার কারণে বর্তমানে এক লাখের বেশি আবেদন ঝুলে আছে। ফলে অবসরের পর আর্থিক নিরাপত্তা পাওয়ার বদলে শিক্ষকরা পড়ছেন অনিশ্চয়তার মুখে।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা নিশ্চিত করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং সংশ্লিষ্ট অবসর বোর্ড।
বর্তমানে কল্যাণ ট্রাস্টে প্রায় ৪৪ হাজার এবং অবসর বোর্ডে ৭৫ হাজার আবেদন অপেক্ষমাণ। অর্থাৎ মোট আবেদন সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।
একজন শিক্ষক অবসর নেওয়ার পর দুটি পৃথক সংস্থায় আলাদা আবেদন করতে বাধ্য হন। এতে একই তথ্য একাধিকবার জমা দিতে হয়। এনআইডি, শিক্ষক তালিকাভুক্তি এবং ব্যাংক হিসাব সংক্রান্ত অসঙ্গতিও প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে।
বর্তমান ব্যবস্থায় অবসর বোর্ডে আবেদন নিষ্পত্তি করতে প্রায় ৪ বছর এবং কল্যাণ ট্রাস্টে প্রায় ৩ বছর সময় লেগে যাচ্ছে।
এর পেছনে প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে জনবল সংকট, পর্যাপ্ত বাজেটের অভাব এবং বিভিন্ন পর্যায়ে দুর্নীতির অভিযোগ। দীর্ঘ প্রশাসনিক ধাপ, কাগজপত্র যাচাই-বাছাইয়ের ধীরগতি এবং প্রযুক্তির সীমিত ব্যবহার পুরো প্রক্রিয়াকে ব্যয়বহুল ও সময়সাপেক্ষ করে তুলেছে।
এই অচলাবস্থা দূর করতে শিক্ষা মন্ত্রণালয় দুটি সংস্থাকে একীভূত করার প্রস্তাব দিয়েছে। অবসর ও কল্যাণ সুবিধা একই কাঠামোর আওতায় এনে প্রক্রিয়া সহজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পাশাপাশি ডিজিটাল ব্যবস্থাপনা জোরদার করে আবেদন, যাচাই ও অর্থ ছাড়ের পুরো প্রক্রিয়াকে দ্রুত এবং স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হবে। এতে শিক্ষকরা কম সময়ে তাদের প্রাপ্য সুবিধা পেতে পারেন বলে আশা করা হচ্ছে।
প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির খসড়া প্রতিবেদনে উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি বাস্তবায়িত হলে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ও কাঠামোগত সংস্কার হিসেবে বিবেচিত হবে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
১০ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
১১ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
১২ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে