
চট্টগ্রামের মিরসরাইয়ের বাণিজ্যিক কেন্দ্র বারইয়ারহাটে যাত্রা শুরু করেছে দুবাই আবায়া মল। শুক্রবার (২৭ নভেম্বর) দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বারইয়ারহাট পৌরবাজারের মসজিদ রোড়ের হাজারী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে রয়েছে দুবাইয়ের এক্সক্লুসিভ কালেকশনের প্রিমিয়াম আবায়া, বোরকা, হিজাব, নিকাব, খিমারসহ নারীদের বিভিন্ন পোশাক ও অনুষঙ্গ। প্রতিষ্ঠানটির অধিকাংশ কালেকশন বিদেশি, পাশাপাশি কিছু দেশীয় কালেকশনও রয়েছে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কামরুল ইসলাম বলেন, ‘বারইয়ারহাটে নারীদের জন্য মানসম্মত ও আকর্ষণীয় আবায়া বোরকার কালেকশন নিয়ে দুবাই আবায়া মল চালু করেছি। এখানে দুবাইয়ের বিভিন্ন এক্সক্লুসিভ কালেকশনসহ বিদেশি পণ্যের প্রাধান্য থাকবে। ক্রেতারা যেন পছন্দের পোশাক সাশ্রয়ী মূল্যে কিনতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখেছি। উদ্বোধন উপলক্ষে প্রথম এক সপ্তাহ সব পণ্যে ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।’
তিনি জানান, প্রতিষ্ঠানটিতে সর্বোচ্চ ১০ হাজার টাকা মূল্যের বোরকার কালেকশনও রয়েছে। সীমিত রেটের মধ্যে নারীদের বিভিন্ন পণ্য রাখা হয়েছে, যাতে ক্রেতারা পছন্দ ও সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করতে পারেন।

দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি অথবা সমমান পর্যায়ে পড়ুয়া সব ছাত্রীকে সরকারি উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
৫৬ মিনিট আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ৬ হাজার ৮০০ কোটি টাকার বেশি অতিরিক্ত অর্থ প্রয়োজন বলে হিসাব দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে মাউশির পাঠানো সেই হিসাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি। ফলে বাড়তি অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠিও পাঠানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে

এক দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। নতুন এই দাম শুক্রবার (২৭ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
৩ ঘণ্টা আগে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে পারেন বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা। এ লক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের ৯টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থকেরা। দিল্লি থেকে বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করা সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইট কিংবা স্থলপথে দেশে ফেরার বিকল্প পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। এমনকি প্রয়োজনে পায়ে হেঁটে সীমান্ত পার হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।
৩ ঘণ্টা আগে

সৌদি আরব প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বা সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, ১ সৌদি রিয়ালের বিনিময় হার ৩৩ টাকা ২৮ পয়সা। আগের দিন বুধবার (২৫ নভেম্বর) প্রতি রিয়ালের দর ছিল ৩৩ টাকা ৯ পয়সা।
২০ ঘণ্টা আগে

মালয়েশিয়া প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বা মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাত ৭টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, প্রতি মালয়েশিয়ান রিংগিতের বিনিময় মূল্য ৩০ টাকা ৪২ পয়সা। আগের দিন বুধবার (২৫ নভেম্বর) প্রতি রিংগিতের দর ছিল ৩০ টাকা ২৪ পয়সা।
২০ ঘণ্টা আগে

ডিসেম্বর মাসের শুরুতেই দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে সম্ভাব্য এই লঘুচাপ নিয়ে আপাতত বাংলাদেশের জন্য উদ্বেগের কোনো কারণ দেখছেন না আবহাওয়া পর্যবেক্ষকরা। এর গতিপথ বাংলাদেশমুখী হওয়ার আশঙ্কা না থাকায় দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনাও কম।
২০ ঘণ্টা আগে

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদ ব্যবহার করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত থেকে এসব সেবায় লেনদেনের সমস্যা দেখা দিয়েছে। অনেক এলাকায় টাকা পাঠানো ও ক্যাশ আউট করা যাচ্ছে না। একই সঙ্গে বন্ধ রয়েছে বেশ কিছু এজেন্ট পয়েন্ট, কাস্টমার কেয়ার সেন্টার ও ডিস্ট্রিবিউশন অফিসের কার্যক্রম।
২০ ঘণ্টা আগে

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে এগোতে চায় বাংলাদেশ। এ ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই তাঁকে ফেরত আনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
২১ ঘণ্টা আগে