রিপোর্টার

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। বোতলজাত ও খোলা দুই ধরনের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা করে বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
৫ লিটারের সয়াবিন তেলের দাম কত?
নতুন মূল্য অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা করা হয়েছে। অর্থাৎ, পাঁচ লিটারের বোতলে দাম বেড়েছে ১৫ টাকা।
এ ছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, খোলা পাম তেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে।
আন্তর্জাতিক বাজারের প্রভাবে দাম সমন্বয়
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশে ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন ও বাজার পরিস্থিতি পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে দাম বাড়ানো হয়নি। এতে আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছিল।
রমজানের আগে সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ
আসন্ন রমজানে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর এবং বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানিয়েছিল ব্যবসায়ী সংগঠনটি।
এদিকে বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি বন্ধে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সচিবের রুটিন দায়িত্বে থাকা খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সৌদি আরব প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বা সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, ১ সৌদি রিয়ালের বিনিময় হার ৩৩ টাকা ২৮ পয়সা। আগের দিন বুধবার (২৫ নভেম্বর) প্রতি রিয়ালের দর ছিল ৩৩ টাকা ৯ পয়সা।
৫৫ মিনিট আগে

মালয়েশিয়া প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বা মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাত ৭টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, প্রতি মালয়েশিয়ান রিংগিতের বিনিময় মূল্য ৩০ টাকা ৪২ পয়সা। আগের দিন বুধবার (২৫ নভেম্বর) প্রতি রিংগিতের দর ছিল ৩০ টাকা ২৪ পয়সা।
১ ঘণ্টা আগে

ডিসেম্বর মাসের শুরুতেই দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে সম্ভাব্য এই লঘুচাপ নিয়ে আপাতত বাংলাদেশের জন্য উদ্বেগের কোনো কারণ দেখছেন না আবহাওয়া পর্যবেক্ষকরা। এর গতিপথ বাংলাদেশমুখী হওয়ার আশঙ্কা না থাকায় দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনাও কম।
১ ঘণ্টা আগে

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদ ব্যবহার করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত থেকে এসব সেবায় লেনদেনের সমস্যা দেখা দিয়েছে। অনেক এলাকায় টাকা পাঠানো ও ক্যাশ আউট করা যাচ্ছে না। একই সঙ্গে বন্ধ রয়েছে বেশ কিছু এজেন্ট পয়েন্ট, কাস্টমার কেয়ার সেন্টার ও ডিস্ট্রিবিউশন অফিসের কার্যক্রম।
১ ঘণ্টা আগে

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে এগোতে চায় বাংলাদেশ। এ ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই তাঁকে ফেরত আনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে

পরিবারের কোনো সদস্য মারা যাওয়ার পর তাঁর রেখে যাওয়া জমি বা বাড়ি একাধিক উত্তরাধিকারীর মধ্যে ভাগ হওয়ার পরিস্থিতি তৈরি হয়। কিন্তু কে কতটুকু জমি পাবেন, কীভাবে ভাগ হবে, একজন ওয়ারিশ অন্যদের না জানিয়ে জমি বিক্রি করতে পারবেন কি না কিংবা আলাদা নামজারি করতে কী করতে হবে—এসব বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই।
১১ ঘণ্টা আগে

পরিবারের কোনো সদস্য মারা গেলে তাঁর রেখে যাওয়া জমি, বাড়ি, ব্যাংকের টাকা বা অন্যান্য সম্পত্তির মালিকানা নিয়ে উত্তরাধিকারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। কে কতটুকু সম্পত্তি পাবেন, কারা বৈধ ওয়ারিশ এবং কীভাবে ওয়ারিশ সনদ সংগ্রহ করতে হবে—এসব বিষয় অনেকেই জানেন না।
১১ ঘণ্টা আগে

প্রবাসে থাকা বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্সে সচল থাকে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রবাসী ভাইদের সুবিধার কথা বিবেচনা করে ২৬ নভেম্বর ২০২৬ তারিখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো।
১১ ঘণ্টা আগে

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। ২০২৬ সালে দিনটি বুধবার। এদিন বাংলাদেশ থেকে ভারতের কলকাতা, নয়াদিল্লি ও চেন্নাই যেতে চান অনেক যাত্রী। তাই বিজয় দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এসব রুটে ফ্লাইট চলবে কি না, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
১১ ঘণ্টা আগে