সয়াবিন তেলের দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। বোতলজাত ও খোলা দুই ধরনের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা করে বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম অপরিবর্তিত রয়েছে।
২৬ নভেম্বর ২০২৬, ২৩:১১ | বিস্তারিত