সিনিয়ার রিপোর্টার

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে পারেন বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা। এ লক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের ৯টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থকেরা। দিল্লি থেকে বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করা সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইট কিংবা স্থলপথে দেশে ফেরার বিকল্প পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। এমনকি প্রয়োজনে পায়ে হেঁটে সীমান্ত পার হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সীমান্তের ৯টি পথ চিহ্নিত করার দাবি
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা আরিন জানিয়েছেন, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থকেরা বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তের ৯টি সম্ভাব্য পথ চিহ্নিত করেছেন।
ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। আরিনের দাবি, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পনা সাজানো হচ্ছে।
বিশেষ উড়োজাহাজে দিল্লি থেকে সরাসরি দেশে ফেরার ব্যবস্থা না হলে বাণিজ্যিক ফ্লাইট কিংবা স্থলপথ ব্যবহারের বিকল্পও বিবেচনায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দেশে ফিরলে গ্রেপ্তারের কথা জানিয়েছে সরকার
শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে বিচার শেষে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে ফিরলে আদালতের রায় কার্যকরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে হাতকড়া পরানোর বিষয়টিই প্রযোজ্য হবে।
অন্যদিকে, শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে শেখ হাসিনার নিজের ইচ্ছায় বাংলাদেশে ফিরে আসার বিষয়টি প্রত্যর্পণ প্রক্রিয়া থেকে আলাদা বলে উল্লেখ করেছে নয়াদিল্লি।
টেলিগ্রামে ৩০০টির বেশি বৈঠকে অংশ নেওয়ার দাবি
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবস্থান করেও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন শেখ হাসিনা।
তার সহযোগী আবু ওবায়দা আরিনের দাবি, গত ১৮ মাসে টেলিগ্রামে অডিও বৈঠকের মাধ্যমে ৩০০টিরও বেশি সভায় অংশ নিয়েছেন শেখ হাসিনা।
এ ছাড়া তাকে স্বাগত জানাতে সীমান্ত এলাকা থেকে রাজধানী ঢাকা পর্যন্ত পাঁচ লাখ মানুষের সমাগম ঘটানোর সক্ষমতা আওয়ামী লীগের রয়েছে বলেও দাবি করেছেন আরিন।
রাজনৈতিক অস্থিরতা বাড়ার আশঙ্কা
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা বেড়েছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, গত ২৩ নভেম্বর পর্যন্ত দলটির সমর্থকেরা ৪০টি বিক্ষোভ এবং ১৪০টির বেশি দাঙ্গায় জড়িয়েছেন।
লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অবিনাশ পালিওয়ালের মতে, শেখ হাসিনার সাম্প্রতিক ঘোষণার মধ্য দিয়ে দিল্লির পরিবর্তে ঢাকার ওপর সিদ্ধান্ত নেওয়ার চাপ তৈরি হয়েছে। তার আশঙ্কা, ডিসেম্বর মাসে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে।
সব মিলিয়ে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। তবে আগামী ১৬ ডিসেম্বর তিনি সত্যিই বাংলাদেশে ফিরবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো ঘোষণা পাওয়া যায়নি।

এক দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। নতুন এই দাম শুক্রবার (২৭ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
৪৮ মিনিট আগে

সৌদি আরব প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বা সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, ১ সৌদি রিয়ালের বিনিময় হার ৩৩ টাকা ২৮ পয়সা। আগের দিন বুধবার (২৫ নভেম্বর) প্রতি রিয়ালের দর ছিল ৩৩ টাকা ৯ পয়সা।
১৮ ঘণ্টা আগে

মালয়েশিয়া প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বা মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাত ৭টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, প্রতি মালয়েশিয়ান রিংগিতের বিনিময় মূল্য ৩০ টাকা ৪২ পয়সা। আগের দিন বুধবার (২৫ নভেম্বর) প্রতি রিংগিতের দর ছিল ৩০ টাকা ২৪ পয়সা।
১৮ ঘণ্টা আগে

ডিসেম্বর মাসের শুরুতেই দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে সম্ভাব্য এই লঘুচাপ নিয়ে আপাতত বাংলাদেশের জন্য উদ্বেগের কোনো কারণ দেখছেন না আবহাওয়া পর্যবেক্ষকরা। এর গতিপথ বাংলাদেশমুখী হওয়ার আশঙ্কা না থাকায় দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনাও কম।
১৮ ঘণ্টা আগে

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদ ব্যবহার করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত থেকে এসব সেবায় লেনদেনের সমস্যা দেখা দিয়েছে। অনেক এলাকায় টাকা পাঠানো ও ক্যাশ আউট করা যাচ্ছে না। একই সঙ্গে বন্ধ রয়েছে বেশ কিছু এজেন্ট পয়েন্ট, কাস্টমার কেয়ার সেন্টার ও ডিস্ট্রিবিউশন অফিসের কার্যক্রম।
১৮ ঘণ্টা আগে

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে এগোতে চায় বাংলাদেশ। এ ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই তাঁকে ফেরত আনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
১৮ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। বোতলজাত ও খোলা দুই ধরনের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা করে বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম অপরিবর্তিত রয়েছে।
২০ ঘণ্টা আগে

পরিবারের কোনো সদস্য মারা যাওয়ার পর তাঁর রেখে যাওয়া জমি বা বাড়ি একাধিক উত্তরাধিকারীর মধ্যে ভাগ হওয়ার পরিস্থিতি তৈরি হয়। কিন্তু কে কতটুকু জমি পাবেন, কীভাবে ভাগ হবে, একজন ওয়ারিশ অন্যদের না জানিয়ে জমি বিক্রি করতে পারবেন কি না কিংবা আলাদা নামজারি করতে কী করতে হবে—এসব বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই।
১ দিন আগে

পরিবারের কোনো সদস্য মারা গেলে তাঁর রেখে যাওয়া জমি, বাড়ি, ব্যাংকের টাকা বা অন্যান্য সম্পত্তির মালিকানা নিয়ে উত্তরাধিকারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। কে কতটুকু সম্পত্তি পাবেন, কারা বৈধ ওয়ারিশ এবং কীভাবে ওয়ারিশ সনদ সংগ্রহ করতে হবে—এসব বিষয় অনেকেই জানেন না।
১ দিন আগে