সিনিয়ার রিপোর্টার

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ফল প্রকাশ করা হয়। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের এখন নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে।
এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। একজন শিক্ষার্থীকে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দেওয়ার সুযোগ রাখা হয়েছিল। পছন্দক্রমের ভিত্তিতেই শিক্ষার্থীদের কলেজ নির্বাচন করা হয়েছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়। আবেদন গ্রহণের শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর (রোববার) রাত ৮টা। নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন সম্পন্ন করে।
নির্বাচিত শিক্ষার্থীদের যা করতে হবে
প্রথম পর্যায়ের ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হলো ভর্তি নিশ্চায়ন। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি নিশ্চায়ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী ভর্তি নিশ্চায়ন না করলে তার নির্বাচন এবং আবেদন বাতিল বলে গণ্য হবে। তাই প্রথম ধাপে কোনো কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই নিশ্চায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এরপর ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। অর্থাৎ যারা প্রথম ধাপে একটি কলেজে নির্বাচিত হয়েছেন, তাদের পছন্দক্রম ও মাইগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পরিবর্তনের সুযোগ থাকবে।
ভর্তি কার্যক্রম ২০ থেকে ২২ সেপ্টেম্বর
একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সব ধাপ শেষ করার পর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২৪ আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছিল। সেখানে সাধারণ শিক্ষার্থীদের আবেদন ১০ সেপ্টেম্বর রাত ৮টায় শেষ হওয়ার কথা বলা হলেও পরবর্তী সময়ে আবেদনের সময় বাড়ানো হয়।
ফলে যারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেনি, তাদের মধ্যেও ফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে পরিবর্তিত ফল পাওয়া শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পেয়েছে।
ভর্তি পরীক্ষার প্রয়োজন নেই
এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের কোনো বাছাই পরীক্ষা বা আলাদা ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের কলেজে ভর্তির জন্য নির্বাচন করা হবে।
ভর্তি নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।
ফলে শিক্ষার্থীদের কলেজ পছন্দের পাশাপাশি এসএসসি ও সমমান পরীক্ষার ফলও ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
যেভাবে একাদশের ভর্তির ফল দেখবেন
প্রথম পর্যায়ের ফল দেখতে শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে যেতে হবে।
সেখানে শিক্ষার্থীকে তার এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা পূরণ করে ‘সাবমিট’ করলে ফল দেখা যাবে।
ফল প্রকাশের পর সেখানে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে। নির্বাচিত হলে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে—এ বিষয়টি শিক্ষার্থীদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
এক ক্লিকে দেখতে এখানে চাপ দেন https://xiclassadmission.gov.bd/।

জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভুলের কারণে দীর্ঘদিন ধরে বেতন ও বোনাস থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত যেসব শিক্ষক-কর্মচারী এনআইডির তথ্যজনিত সমস্যার কারণে এক বা একাধিক মাসের বেতন কিংবা বোনাস পাননি, তাদের জন্য সংশ্লিষ্ট মাসের বেতন-বোনাস জমা দেওয়ার নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।
১ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দাম নিয়ে ক্রেতাদের আগ্রহ সবসময়ই থাকে। বিশেষ করে ২২ ক্যারেট সোনার আজকের দাম কত, এক ভরি সোনার দাম কত এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজকের Gold Rate কী নির্ধারণ করেছে এসব জানতে চান অনেকেই।
১২ ঘণ্টা আগে

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬: প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের নতুন আপডেট প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার হিসাবে সৌদি আরবে ১ রিয়ালের বিনিময় মূল্য ধরা হয়েছে ৩২ টাকা ৬৩ পয়সা। এর আগের দিন সোমবার ১৪ সেপ্টেম্বর ১ সৌদি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৬৯ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের রেটে সামান্য পরিবর্তন এসেছে।
২৩ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন এখনো জারি হয়নি। শুধু তাই নয়, গেজেট প্রকাশের আগে যে খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানোর কথা, সেটিও এখন পর্যন্ত সেখানে পৌঁছায়নি।
১ দিন আগে

দেশের উপজেলা ও প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন কর্মসূচি চালু করছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করার পাশাপাশি তাদের ব্যবসায়িক উদ্যোগে অর্থায়ন ও প্রয়োজনীয় অন্যান্য সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
১ দিন আগে

আবেদন শেষ হওয়ার প্রায় তিন মাস পার হয়ে গেলেও সমাজসেবা অধিদপ্তরের ১ হাজার ৪৮৫ পদে নিয়োগ পরীক্ষার কোনো তারিখ ঠিক হয়নি। ৫২ ক্যাটাগরির এসব পদে চাকরি পেতে বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করলেও পরীক্ষা আয়োজনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১ দিন আগে

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দেশের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বড় ধরনের অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই উদ্যোগের আওতায় যোগ্য ও নির্বাচিত তরুণ উদ্যোক্তারা কোনো ধরনের জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাওয়ার সুযোগ পাবেন।
১ দিন আগে

সৌদি আরবসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দিনের ব্যবধানে কিংবা একই দিনে মুদ্রার বিনিময় মূল্যে পরিবর্তন আসতে পারে। তাই দেশে টাকা বা রেমিট্যান্স পাঠানোর আগে সংশ্লিষ্ট দিনের হালনাগাদ রেট জেনে নেওয়া হলে প্রবাসীরা তুলনামূলকভাবে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।
১ দিন আগে

নতুন বেতন কাঠামো অনুমোদনের পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে অপেক্ষা ও উদ্বেগ বাড়ছে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন পে-স্কেল অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন বেতন কাঠামো অনুমোদিত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হলেও গেজেট প্রকাশে বিলম্বের কারণে অনেকের মধ্যেই নানা প্রশ্ন দেখা দিয়েছে।
২ দিন আগে