Education News Bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

স্কুলে রমজানের ছুটি নিয়ে মাউশির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: হাসান: পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখা নিয়ে যে আইনি জটিলতা ও বিভ্রান্তি তৈরি হয়েছিল, অবশেষে তার অবসান হয়েছে। উচ্চ আদালতের পূর্বের নির্দেশনা আপিল বিভাগের চেম্বার আদালতে স্থগিত হওয়ায় আগের নির্ধারিত ছুটির তালিকাই বহাল থাকছে। ফলে নির্ধারিত সময় অনুযায়ীই শুরু হবে রমজান ও ঈদুল ফিতরের ছুটি। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৮ মার্চ থেকেই স্কুলে রমজান ও ঈদুল ফিতরের ছুটি কার্যকর হবে। কী ...
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ | বিস্তারিত

রমজানে স্কুল বন্ধের নির্দেশ স্থগিত: খুলা থাকবে যতদিন?
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসজুড়ে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। আদালতের এ সিদ্ধান্তের ফলে রমজান মাসে স্কুল খোলা রাখার ক্ষেত্রে আপাতত আর কোনো আইনি বাধা থাকছে না। ফলে সরকারের নির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ঘটনার সূত্রপাত রোববার (১৫ ফেব্রুয়ারি)। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ...
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৪ | বিস্তারিত

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল নিয়ে যা জানাল অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজবের বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। অধিদপ্তর জানিয়েছে, লিখিত পরীক্ষার ফল বাতিলের কোনো সুযোগ নেই এবং খাতা মূল্যায়ন প্রক্রিয়া শেষ করে দ্রুত ফল প্রকাশ করা হবে। ডিপিইর পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক একে সামছুল আহসান বলেন, ফল প্রস্তুতের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। ২০ জানুয়ারির মধ্যে ফল প্রকাশের যে আলোচনা চলছে, সেটি নিশ্চিত ...
২০ জানুয়ারি ২০২৬, ১৯:২২ | বিস্তারিত

পে-কমিশন বনাম শিক্ষকদের স্বপ্ন: পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক: স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সব স্তরের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্বতন্ত্র বেতন কাঠামো। কিন্তু সেই প্রত্যাশায় বড় ধাক্কা দিয়েছে নবম জাতীয় বেতন কমিশন। কমিশন স্পষ্ট জানিয়েছে শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল প্রস্তাব করা তাদের আইনি আওতার মধ্যে পড়ে না। রোববার (১১ জানুয়ারি) পে-কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিশন মূলত বিদ্যমান সরকারি গ্রেডভিত্তিক কাঠামোর মধ্যেই বেতন পুনর্নির্ধারণের কাজ করছে। কমিশনের এক সদস্য বলেন, “স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি সার্ভিস কমিশনের এখতিয়ারভুক্ত। ...
১২ জানুয়ারি ২০২৬, ১৯:১১ | বিস্তারিত

বেসরকারি স্কুল-কলেজের জন্য বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য সুখবর নিয়ে এসেছে সরকার। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা নন-এমপিও স্কুল ও কলেজগুলোকে এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে আবেদন, নির্ধারিত সময়েই জমা দিতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বুধবার (৭ জানুয়ারি) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী। এতে ...
৭ জানুয়ারি ২০২৬, ২০:৪৫ | বিস্তারিত

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত? জানুন সর্বশেষ তথ্য
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও চাকরিপ্রার্থীদের বিভিন্ন গ্রুপে একটি প্রশ্নই সবচেয়ে বেশি ঘুরছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কি স্থগিত হয়ে গেছে? হঠাৎ ছড়িয়ে পড়া এই খবরে অনেক পরীক্ষার্থীই পড়েছেন দুশ্চিন্তায়। তবে যাচাই করে জানা গেছে, এই তথ্য সঠিক নয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত হয়নি। কোন পরীক্ষাটি আসলে স্থগিত হয়েছে? খোঁজ নিয়ে জানা যায়, যে পরীক্ষাটি স্থগিত হয়েছে সেটি প্রাথমিক শিক্ষক নিয়োগ নয়। বরং শিক্ষা অধিদপ্তরের (DSHE) অধীন ‘হিসাব সহকারী’ ...
২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:২৭ | বিস্তারিত

প্রাথমিক শিক্ষক নিয়োগ–২০২৫: এক ক্লিকে ডাউনলোড করুন প্রবেশপত্র
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর বহুল প্রতীক্ষিত লিখিত পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। একই সঙ্গে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নির্দেশনা ও বিধিনিষেধ জারি করা হয়েছে। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রসংক্রান্ত নির্দেশনা ডিপিইর সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নিজ নিজ জেলার কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ...
২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯ | বিস্তারিত
