শিক্ষা সংবাদ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ল যত শতাংশ, কার্যকর কবে!
নিজস্ব প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। সরকারের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুলাই মাস থেকে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দ্বিতীয় ধাপ কার্যকর হচ্ছে। এর ফলে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন।
৯ জুন ২০২৬, ১৯:১৬ | বিস্তারিত

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল নিয়ে যা জানা গেলো
নিজস্ব প্রতিবেদক: হাজারো শিক্ষার্থী ও অভিভাবকের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শিগগিরই। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী ১০ জুনের পর যেকোনো সময় প্রকাশ হতে পারে এই গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল।
৪ জুন ২০২৬, ২১:১৬ | বিস্তারিত

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির ভিসা নিয়ে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালিতে উচ্চশিক্ষার পথ আরও নির্দিষ্ট করতে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকার ইতালি দূতাবাস। ভাষা দক্ষতার সনদ থেকে শুরু করে স্পন্সর নির্বাচন এবং ভিসা আবেদন জমা দেওয়ার নিয়ম সবকিছু নিয়েই এবার বিস্তারিত জানানো হয়েছে।
১ জুন ২০২৬, ২২:১০ | বিস্তারিত

পে স্কেল বাস্তবায়নের আগ মুহূর্তে সুবিধায় যুক্ত হচ্ছেন যারা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতির মধ্যেই দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর সামনে আসছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো কার্যকর হলে দেশের প্রায় ৪ লাখ ৭৮ হাজার শিক্ষক ও কর্মচারী আর্থিকভাবে সরাসরি উপকৃত হতে পারেন। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর এই খবর শিক্ষা অঙ্গনে নতুন আশার জন্ম দিয়েছে।
২৮ মে ২০২৬, ২২:০৬ | বিস্তারিত

হঠাৎ এক বিশ্ববিদ্যালয়ে ২৫ চেয়ারম্যান ও ৭ ডিনের পদত্যাগ, নেপথ্যে কি?
নিজস্ব প্রতিবেদক: চরম উত্তেজনা ও অচলাবস্থার মধ্যে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। পদোন্নতির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছেন। একই সঙ্গে ২৫টি বিভাগের চেয়ারম্যান ও সাতজন ডিন পদত্যাগ করায় বিশ্ববিদ্যালয়জুড়ে গভীর প্রশাসনিক সংকট তৈরি হয়েছে।
১১ মে ২০২৬, ২০:১২ | বিস্তারিত

বিশাল সুখবর, এসএসসিতে ৪৫ মিনিট বেশি সময় পাবে যেসব শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে প্রস্তুতি প্রায় শেষ। আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে শুরু হতে যাওয়া এই পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড-এর অধীনে অংশ নেবে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যেই বিশেষ চাহিদাসম্পন্ন ১৪৪ জন পরীক্ষার্থীর জন্য রাখা হয়েছে বাড়তি সময় ও বিশেষ সহায়তার ব্যবস্থা।
১৯ এপ্রিল ২০২৬, ২২:২০ | বিস্তারিত

এসএসসি পরীক্ষাকে ঘিরে সরকার কঠোর অবস্থানে, মাউশির ১১ দফা জারি
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের জন্য ১১টি বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
২৯ মার্চ ২০২৬, ১৫:৩০ | বিস্তারিত

নবম পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দ্বিগুণ হওয়ার আভাস
নিজস্ব প্রতিবেদক: হাসান: নবম পে-স্কেল ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জীবনে। অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামো অনুমোদন পেলে সরকারি কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও বেতন বৃদ্ধির সুফল পাবেন। আইনি ভিত্তিতে বেতন বৃদ্ধির সুযোগ অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, এমপিওভুক্ত শিক্ষকরা সরাসরি সরকারি কর্মচারী না হলেও তারা জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত। সরকার অনুদান হিসেবে তাদের বেতন প্রদান করে এবং শিক্ষকদের নির্ধারিত গ্রেড রয়েছে। ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৮ | বিস্তারিত

শিক্ষকদের ৫ ধরনের তথ্য প্রেরণে জরুরী নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য নিয়ে কড়াকড়ি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে জরুরি ভিত্তিতে নির্দিষ্ট পাঁচ ধরনের তথ্য পাঠাতে বলা হয়েছে। এ বিষয়ে নির্দেশনাপত্র মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে এ নির্দেশ জারি করা হয়। নির্দেশনায় জানানো হয়েছে, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত প্রতিটি শিক্ষকের- নাম, নিবন্ধন নম্বর, যে প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে তার নাম, যোগদানের ...
২৯ জানুয়ারি ২০২৬, ২০:০৬ | বিস্তারিত

শিক্ষকদের জন্য বিশাল সুখবর, নতুন যে প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের শূন্যপদের বিপরীতে বদলির নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সদ্য প্রকাশিত এই নীতিমালায় শিক্ষক ও শিক্ষিকাদের বদলির সংখ্যা, সময়সীমা ও যোগ্যতার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার এবং একজন শিক্ষিকা সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন। নতুন এই নীতিমালা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গত ...
২৭ জানুয়ারি ২০২৬, ১০:২৬ | বিস্তারিত

নতুন জাতীয় বেতন কাঠামো: প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষা ও দাবি-দাওয়ার পর অবশেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় ধরনের আর্থিক স্বস্তির ইঙ্গিত মিলেছে। নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য ২০টি গ্রেডে নতুন বেতন স্কেল নির্ধারণের সুপারিশ করেছে বেতন কমিশন। প্রস্তাবিত কাঠামো কার্যকর হলে দেশের সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনে আসবে যুগান্তকারী পরিবর্তন। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, নতুন স্কেলে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ ...
২৪ জানুয়ারি ২০২৬, ২১:৩০ | বিস্তারিত

জাতীয় বেতন কমিশনের কার্যক্রমে উদ্বেগ প্রকাশ ঢাবি সাদা দলের
নিজস্ব প্রতিবেদক: রাকিব: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল জাতীয় বেতন কমিশনের সাম্প্রতিক কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে তীব্র উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছে। সংগঠনটির মতে, কমিশন গঠনের সময় যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বর্তমান বাস্তবতায় তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম ...
১৫ জানুয়ারি ২০২৬, ১৮:০৯ | বিস্তারিত

পে-কমিশন বনাম শিক্ষকদের স্বপ্ন: পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক: স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সব স্তরের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্বতন্ত্র বেতন কাঠামো। কিন্তু সেই প্রত্যাশায় বড় ধাক্কা দিয়েছে নবম জাতীয় বেতন কমিশন। কমিশন স্পষ্ট জানিয়েছে শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল প্রস্তাব করা তাদের আইনি আওতার মধ্যে পড়ে না। রোববার (১১ জানুয়ারি) পে-কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিশন মূলত বিদ্যমান সরকারি গ্রেডভিত্তিক কাঠামোর মধ্যেই বেতন পুনর্নির্ধারণের কাজ করছে। কমিশনের এক সদস্য বলেন, “স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি সার্ভিস কমিশনের এখতিয়ারভুক্ত। ...
১২ জানুয়ারি ২০২৬, ১৯:১১ | বিস্তারিত

স্থায়ী বহিষ্কার হচ্ছেন ঢাবির চার শিক্ষক: কারণ জানলে চমকে যাবেন
নিজস্ব প্রতিবেদক: রাকিব: বিদ্যালয়ের সিন্ডিকেট জুলাই মাসের গণঅভ্যুত্থানকালে শিক্ষার্থীদের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থানের জন্য চারজন আওয়ামীপন্থি শিক্ষকের স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এই সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি অভিযুক্ত শিক্ষকদের এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। অভিযুক্ত শিক্ষকেরা হলেন অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, অধ্যাপক সাদেকা হালিম এবং অধ্যাপক মশিউর রহমান। চারজনই দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শিক্ষক নেতা হিসেবে পরিচিত। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ...
৮ জানুয়ারি ২০২৬, ২১:১৪ | বিস্তারিত

বেসরকারি স্কুল-কলেজের জন্য বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য সুখবর নিয়ে এসেছে সরকার। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা নন-এমপিও স্কুল ও কলেজগুলোকে এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে আবেদন, নির্ধারিত সময়েই জমা দিতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বুধবার (৭ জানুয়ারি) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী। এতে ...
৭ জানুয়ারি ২০২৬, ২০:৪৫ | বিস্তারিত

প্রাথমিক শিক্ষক নিয়োগ–২০২৫: এক ক্লিকে ডাউনলোড করুন প্রবেশপত্র
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর বহুল প্রতীক্ষিত লিখিত পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। একই সঙ্গে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নির্দেশনা ও বিধিনিষেধ জারি করা হয়েছে। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রসংক্রান্ত নির্দেশনা ডিপিইর সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নিজ নিজ জেলার কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ...
২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯ | বিস্তারিত
