
রিপোর্টার

চরম উত্তেজনা ও অচলাবস্থার মধ্যে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। পদোন্নতির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছেন। একই সঙ্গে ২৫টি বিভাগের চেয়ারম্যান ও সাতজন ডিন পদত্যাগ করায় বিশ্ববিদ্যালয়জুড়ে গভীর প্রশাসনিক সংকট তৈরি হয়েছে।
সোমবার (১১ মে) সকালে শিক্ষকরা প্রশাসনিক ভবনে অবস্থান নিয়ে উপাচার্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান। পরে তারা রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে প্রশাসনিক কার্যক্রমে অসহযোগিতার আহ্বান জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেজিস্ট্রার কার্যালয় ত্যাগ করেন এবং এরপর সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
পরবর্তীতে অর্থ দপ্তর, পরিকল্পনা দপ্তর, জনসংযোগ দপ্তর ও ডিনদের কার্যালয়সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরও তালাবদ্ধ করা হয়। আন্দোলনকারীদের বাধার মুখে কর্মকর্তারা নিজ নিজ কার্যালয় ছাড়তে বাধ্য হন।
আন্দোলনের নেতৃত্বদানকারী ড. মো. হাফিজ আশরাফুল হক বলেন, উপাচার্যের একতরফা আচরণ ও পদোন্নতি বোর্ডের কার্যক্রম দীর্ঘদিন ঝুলিয়ে রাখার কারণেই শিক্ষকরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।
তিনি জানান, উপাচার্যের বিরুদ্ধে অসহযোগিতা অব্যাহত থাকবে এবং কোনো শিক্ষক ক্লাস বা পরীক্ষায় অংশ নেবেন না। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।
এদিকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেছেন, আন্দোলনের নামে অন্যকে কাজে বাধা দেওয়া বেআইনি। আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা থাকলেও শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন করা সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা এখন শেষ হওয়ার পথে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন প্রকাশের প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সব কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী এগোলে চলতি সপ্তাহেই গেজেট প্রকাশ হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের কথা জানা গেছে।
৫৫ মিনিট আগে

দেশের বাজারে টানা কয়েক দফা মূল্য সমন্বয়ের পর এবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমেছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
১ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। আজ রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির পাশাপাশি অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
১ ঘণ্টা আগে

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।
১ ঘণ্টা আগে

প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশে কর্মরত এসব রেমিট্যান্স যোদ্ধার পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের রেমিট্যান্স পাঠানোর সুবিধার কথা বিবেচনায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার দৈনিক বিনিময় হার তুলে ধরা হচ্ছে।
১ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে আবারও সময়ের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর চলতি সপ্তাহেই গেজেট প্রকাশের কথা জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা হয়নি। পরে বৃহস্পতিবার জানানো হয়েছিল, রোববার (৬ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, গেজেট প্রকাশের প্রক্রিয়া এখনো শেষ পর্যায়ে থাকায় ৬ সেপ্টেম্বরের পরিবর্তে চলতি সপ্তাহের মধ্যেই, সম্ভাব্যভাবে ১০ সেপ্টেম্বরের মধ্যে এটি প্রকাশ হতে পারে।
১৩ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি চাকরিজীবীদের অপেক্ষা এখন শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। নতুন বেতন কাঠামোর গেজেট আগামী রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশ হওয়ার কথা থাকলেও প্রজ্ঞাপন জারির আগে কয়েকটি প্রশাসনিক ধাপ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় নির্ধারিত দিনেই এটি প্রকাশ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১৩ ঘণ্টা আগে

সেপ্টেম্বর থেকে নভেম্বর আগামী তিন মাসে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের সার্বিক বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। তবে একই সময়ে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে। পরিস্থিতি অনুকূলে থাকলে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।
১৪ ঘণ্টা আগে

জমি কেনা, দান বা উত্তরাধিকার সূত্রে মালিকানা পাওয়ার পর শুধু দলিল রেজিস্ট্রি করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সরকারি ভূমি রেকর্ডে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করাও জরুরি। এ প্রক্রিয়াকেই বলা হয় নামজারি বা মিউটেশন। জমি বিক্রি, দান, হেবা কিংবা ভূমি উন্নয়ন কর পরিশোধের ক্ষেত্রেও নামজারি করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
১ দিন আগে