শিক্ষক আন্দোলন ট্যাগের খবর
এই ট্যাগের খবর

হঠাৎ এক বিশ্ববিদ্যালয়ে ২৫ চেয়ারম্যান ও ৭ ডিনের পদত্যাগ, নেপথ্যে কি?
নিজস্ব প্রতিবেদক: চরম উত্তেজনা ও অচলাবস্থার মধ্যে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। পদোন্নতির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছেন। একই সঙ্গে ২৫টি বিভাগের চেয়ারম্যান ও সাতজন ডিন পদত্যাগ করায় বিশ্ববিদ্যালয়জুড়ে গভীর প্রশাসনিক সংকট তৈরি হয়েছে।
১১ মে ২০২৬, ২০:১২ | বিস্তারিত

তবে কি ঈদের আগেই কি বাস্তবায়ন হচ্ছে পে-স্কেল!
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার আগেই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা আন্দোলন আরও জোরদার করেছেন। দীর্ঘদিন ধরে আশ্বাস থাকলেও বাস্তব অগ্রগতি না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করছেন।
২০ এপ্রিল ২০২৬, ১৪:০৯ | বিস্তারিত

নতুন পে স্কেল: শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক বেতন দাবি
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষক ও কর্মচারীদের জন্য অবিলম্বে পৃথক বেতন স্কেল চালুর দাবি জোরালোভাবে তুলেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সংগঠনের নেতারা বর্তমান বেতন কাঠামোর অসঙ্গতি ও বৈষম্যের বিষয়টি তুলে ধরেন।
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ | বিস্তারিত

নবম পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দ্বিগুণ হওয়ার আভাস
নিজস্ব প্রতিবেদক: হাসান: নবম পে-স্কেল ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জীবনে। অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামো অনুমোদন পেলে সরকারি কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও বেতন বৃদ্ধির সুফল পাবেন। আইনি ভিত্তিতে বেতন বৃদ্ধির সুযোগ অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, এমপিওভুক্ত শিক্ষকরা সরাসরি সরকারি কর্মচারী না হলেও তারা জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত। সরকার অনুদান হিসেবে তাদের বেতন প্রদান করে এবং শিক্ষকদের নির্ধারিত গ্রেড রয়েছে। ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৮ | বিস্তারিত

জাতীয় বেতন কমিশনের কার্যক্রমে উদ্বেগ প্রকাশ ঢাবি সাদা দলের
নিজস্ব প্রতিবেদক: রাকিব: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল জাতীয় বেতন কমিশনের সাম্প্রতিক কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে তীব্র উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছে। সংগঠনটির মতে, কমিশন গঠনের সময় যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বর্তমান বাস্তবতায় তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম ...
১৫ জানুয়ারি ২০২৬, ১৮:০৯ | বিস্তারিত

পে-কমিশন বনাম শিক্ষকদের স্বপ্ন: পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক: স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সব স্তরের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্বতন্ত্র বেতন কাঠামো। কিন্তু সেই প্রত্যাশায় বড় ধাক্কা দিয়েছে নবম জাতীয় বেতন কমিশন। কমিশন স্পষ্ট জানিয়েছে শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল প্রস্তাব করা তাদের আইনি আওতার মধ্যে পড়ে না। রোববার (১১ জানুয়ারি) পে-কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিশন মূলত বিদ্যমান সরকারি গ্রেডভিত্তিক কাঠামোর মধ্যেই বেতন পুনর্নির্ধারণের কাজ করছে। কমিশনের এক সদস্য বলেন, “স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি সার্ভিস কমিশনের এখতিয়ারভুক্ত। ...
১২ জানুয়ারি ২০২৬, ১৯:১১ | বিস্তারিত
