
রিপোর্টার

নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতির মধ্যেই দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর সামনে আসছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো কার্যকর হলে দেশের প্রায় ৪ লাখ ৭৮ হাজার শিক্ষক ও কর্মচারী আর্থিকভাবে সরাসরি উপকৃত হতে পারেন। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর এই খবর শিক্ষা অঙ্গনে নতুন আশার জন্ম দিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে বর্তমানে নতুন বেতন কাঠামো নিয়ে কাজ চলছে। জানা গেছে, সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ১১তম থেকে ২০তম গ্রেডভুক্তদের জন্য শতভাগ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাবও আলোচনায় আছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশের এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৬ হাজার ৯৩টি। সেখানে মোট শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৮৯৮ জন।
নতুন প্রস্তাব অনুযায়ী, চতুর্থ গ্রেডভুক্ত অধ্যক্ষদের ৫০ হাজার টাকার মূল বেতন বেড়ে ৭৫ হাজার টাকায় পৌঁছাতে পারে। ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের ৩৫ হাজার ৫০০ টাকার মূল বেতন বেড়ে ৫৩ হাজার ২৫০ টাকা হতে পারে। সপ্তম গ্রেডের প্রধান শিক্ষক ও উপাধ্যক্ষদের ২৯ হাজার টাকার বেতন ৪৩ হাজার ৫০০ টাকায় উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নবম গ্রেডের কলেজ প্রভাষকদের ২২ হাজার টাকা বেড়ে ৩৩ হাজার টাকা এবং দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের ১৬ হাজার টাকা বেড়ে ২৪ হাজার টাকায় পৌঁছাতে পারে।
নিম্ন গ্রেডের শিক্ষক-কর্মচারীদের জন্য আলোচনায় রয়েছে আরও বেশি সুবিধা। ১১তম গ্রেডের বিএডবিহীন সহকারী শিক্ষকদের ১২ হাজার ৫০০ টাকার বেতন ৫০ শতাংশ বাড়লে হবে ১৮ হাজার ৭৫০ টাকা। আর শতভাগ বৃদ্ধি হলে দাঁড়াবে ২৫ হাজার টাকা।
১৬তম গ্রেডের অফিস সহকারী ও হিসাব সহকারীদের বেতন ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ১৩ হাজার ৯৫০ টাকা অথবা ১৮ হাজার ৬০০ টাকা পর্যন্ত হতে পারে। ১৮তম গ্রেডের ল্যাব সহকারীদের ক্ষেত্রেও একই ধরনের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
এদিকে বাড়িভাড়া ভাতার ক্ষেত্রেও বাড়ছে সুবিধা। গত বছরের সিদ্ধান্ত অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা দুই ধাপে মোট ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে। প্রথম ধাপ ইতোমধ্যে কার্যকর হয়েছে। আগামী ১ জুলাই থেকে আরও ৭ দশমিক ৫ শতাংশ যুক্ত হবে। এতে মোট বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে পৌঁছাবে।
শিক্ষক-কর্মচারীদের মতে, বর্তমান বাজার পরিস্থিতিতে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা লাখো পরিবারের জন্য বড় স্বস্তির কারণ হবে। এখন সবার নজর সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকে।

জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর হওয়ার পর বকেয়া টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। তবে নতুন বেতন কাঠামো কার্যকর হলেই সবার ব্যাংক হিসাবে স্বয়ংক্রিয়ভাবে বকেয়া অর্থ জমা হবে না। কর্মরত চাকরিজীবীদের ক্ষেত্রে পে-ফিক্সেশন, চাকরির তথ্য যাচাই এবং বকেয়া বিল নিষ্পত্তির কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে। অন্যদিকে পেনশনভোগীদের জন্য প্রয়োজন হবে পেনশন পুনর্নির্ধারণ ও পাওনার হিসাব যাচাই।
২৭ মিনিট আগে

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানাকে (১৬) ছুরিকাঘাতের ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জাকিয়া ও অভিযুক্ত কিশোর ইমনের একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে তাঁদের স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ছবিগুলো সামনে আসার পর তাঁদের পূর্বপরিচয় ও সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
৫১ মিনিট আগে

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুমঘাট হাজি চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ ঘণ্টা আগে

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদরের সজল নামে এক ব্যক্তির মালিকানাধীন ঢাকা মেট্রো-ব-১৫-৮১০৫ নম্বরের আজমেরী গ্লোরী পরিবহনের বাসটি মহাসড়কের পাশে দাঁড় করানো ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
২১ ঘণ্টা আগে

ভারত থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে

‘মাদককে না বলি, সবুজ পৃথিবী গড়ি’—স্লোগানে মাদকমুক্ত সমাজ গঠন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মিরসরাইয়ে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২ দিন আগে

মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন ও শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) মিরসরাই কলেজে সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ নিয়োগ পরীক্ষায় ১০৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় আজ ৭ নভেম্বর ২০২৬ তারিখে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো।
৩ দিন আগে

জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে নতুন করে অসঙ্গতির বিষয় সামনে এসেছে। একই দপ্তরের তিনজন কর্মচারীর বেতন বিল তুলনা করে দেখা গেছে, পুরোনো স্কেলে উচ্চ গ্রেডে থাকা একজন কর্মচারী নতুন স্কেলে নিম্ন গ্রেডের সহকর্মীর চেয়ে কম মূল বেতন পাচ্ছেন। বিষয়টি নিয়ে কর্মচারীদের মধ্যে নতুন বেতন নির্ধারণের পদ্ধতি সম্পর্কে প্রশ্ন তৈরি হয়েছে।
৩ দিন আগে