রিপোর্টার

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। শত শত কোটি টাকার ব্যাংকঋণ পরিশোধে জটিলতার কারণে তাঁর মালিকানাধীন একের পর এক শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। এতে ১০ হাজারের বেশি শ্রমিক কর্মসংস্থান হারিয়েছেন বলে জানা গেছে। ব্যবসা আবারও সচল করতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজলেও এখন পর্যন্ত আশানুরূপ সাড়া পাননি তিনি।
এরই মধ্যে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ব্যাংকটি।
চেক প্রত্যাখ্যান, আইনি নোটিশ ব্যাংকের
ব্যাংকের আইনি নোটিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়। পরে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল।
তবে গত ২ নভেম্বর সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। এরপর পাওনা আদায়ে আইনি পদক্ষেপ নেয় এমটিবি।
নোটিশে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে নির্ধারিত অর্থ পরিশোধ করতে হবে। অন্যথায় অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার উল্লেখ করেছে ব্যাংকটি।
ঋণের বোঝা বেড়েছে সুদে, ব্যাংকের সহযোগিতা চান অনন্ত
আইনি নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন অনন্ত জলিল। গণমাধ্যমকে তিনি জানান, করোনাভাইরাস মহামারির সময় প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসায়িক কার্যক্রম সীমিত থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছেন। ঋণের সঙ্গে সুদ যুক্ত হওয়ায় বর্তমানে দেনার পরিমাণ অনেক বেড়ে গেছে।
এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।
গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, উৎপাদনেও সংকট
আর্থিক সংকটের পাশাপাশি গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম আরও অনিশ্চয়তার মুখে পড়েছে।
তৈরি পোশাকশিল্পের মাধ্যমে ব্যবসায়িক যাত্রা শুরু করেছিলেন অনন্ত জলিল। ধীরে ধীরে গড়ে তোলেন একাধিক শিল্পপ্রতিষ্ঠান। ২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। ওই সিনেমায় স্ত্রী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষার সঙ্গে অভিনয় করেন তিনি। পরবর্তী সময়ে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড।
বিনিয়োগকারী খুঁজেও মিলছে না সাড়া
অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, আর্থিক সংকট কাটাতে বিভিন্ন দেশি-বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়িক অংশীদারের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। কয়েকজন চীনা উদ্যোক্তার সঙ্গেও আলোচনা হয়েছিল। তবে কোনো পক্ষ থেকেই প্রত্যাশিত সাড়া মেলেনি। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার চেষ্টা করেও সফল হননি তিনি।
চলচ্চিত্রে বেশি সময় দেওয়ার কারণে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সংকটে পড়েছে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি অনন্ত জলিল। তাঁর ভাষ্য, করোনাভাইরাস মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক ও ব্যবসায়িক নানা প্রতিকূলতার কারণে প্রতিষ্ঠানগুলো আর্থিক সংকটে পড়েছে।
সব মিলিয়ে একসময় বড় পরিসরে পোশাকশিল্পের ব্যবসা গড়ে তোলা অনন্ত জলিলের সামনে এখন একাধিক চ্যালেঞ্জ। একদিকে বিপুল অঙ্কের ব্যাংকঋণ পরিশোধ, অন্যদিকে বন্ধ হয়ে যাওয়া কারখানা চালু করা এবং কর্মহীন শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই সংকট কাটিয়ে ব্যবসা পুনরুদ্ধারে তিনি কী পদক্ষেপ নেন, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

জন্মদিনের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি। ভিডিওতে ড্যান্স কোরিওগ্রাফার গোলাম হোসেন কিবরিয়ার সঙ্গে গানের তালে নাচতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের নানা মন্তব্য ও প্রতিক্রিয়া আসছে।
৩০ অক্টোবর ২০২৬

শাড়ি নিয়ে একের পর এক অভিযোগ, মামলা ও আইনি জটিলতার মধ্যে নিজের দীর্ঘদিনের সম্মান, ক্যারিয়ার ও অর্জন ধ্বংসের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অভিনেত্রী তানজিন তিশা। তাঁর বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা একটি মামলায় আদালত সমন জারি করেছেন। আগামী ২৩ নভেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২৮ অক্টোবর ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনায়। এবার বিতর্ক নয়, শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী। নতুন লুকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা ঘিরে শুরু হয়েছে আলোচনা।
১৯ অক্টোবর ২০২৬

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও শুরু হয়েছে আলোচনা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে ভিডিওটি নিয়ে কথা বলেন তিনি। এ সময় সমালোচকদেরও কড়া জবাব দেন পরীমণি।
১৭ অক্টোবর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা ও আপত্তিকর কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার মতে, কাউকে বিব্রত বা হেয় করার উদ্দেশ্যে তৈরি এমন কনটেন্ট কোনোভাবেই বিনোদন হতে পারে না, বরং এটি অপরাধ। একই সঙ্গে এসব কনটেন্টে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
১৫ অক্টোবর ২০২৬

বিনোদন ডেস্ক: মারা গেছেন মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান। ‘দ্য স্টিং’ ও ‘জ্যানাডু’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘স্টার ট্রেক’ সিরিজের বিভিন্ন পর্বে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
২৩ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই নির্মাতা কাজল আরেফিন অমির প্রকাশ করা একটি তালিকায় পাভেলের নাম না থাকায় নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্য শুরু হয়েছে। তবে ভিডিওটি সত্যিই পাভেলের কি না, কিংবা এটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
১৭ সেপ্টেম্বর ২০২৬

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফেরার পর তিনি ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। বাঁধনের দাবি, মেস্ত্রে শহরে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে তিনি লাঞ্ছিত হন।
১৪ সেপ্টেম্বর ২০২৬