কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছেন উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (৮ নভেম্বর) বিকেলে শ্রীফলতলী বাইপাস থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি কালিয়াকৈর বাজার নিউমার্কেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক মো: নুরুল ইসলাম সিকদার। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম. আনোয়ার হোসেন, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক জনাব মাহমুদ সরকার, পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি শামিম আল মামুন এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
এ ছাড়া কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও মহিলা দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন।

গত ৫ই আগস্ট ২০২৪ইং তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে এক ধরনের প্রশাসনিক শূন্যতার সৃষ্টি হয়। এই সুযোগে কালিয়াকৈরের চন্দ্রা বিট অফিসের অধীনস্থ বিস্তীর্ণ সরকারি বনভূমি অবৈধভাবে দখলের মহোৎসব শুরু করে একদল ভূমিদস্যু। বনের গাছ কেটে, সরকারি জায়গা দখল করে রাতারাতি অবৈধ স্থাপনা ও ঘরবাড়ি গড়ে তুলে বনভূমি ধ্বংসের মেতে ওঠে তারা। ফলে বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি বেদখল হয়ে যায়, যা বন বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল
২ দিন আগে

মিরসরাইয়ে মিষ্টান্ন ও বেকারি পণ্যের বাজারে নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করেছে ‘সাদা কালো সুইটস এন্ড বেকার্স’। গ্রাহকদের চাহিদা ও সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটির দ্বিতীয় শাখা উদ্বোধন হয়েছে উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া বাজারে।
২ দিন আগে

প্রতিটি মা-বাবার স্বপ্ন থাকে সন্তান বড় হয়ে একজন ভালো মানুষ হবে। পড়াশোনায় ভালো করার পাশাপাশি তার মধ্যে থাকবে সততা, দায়িত্ববোধ, মানবিকতা ও অন্যের প্রতি সম্মান। কিন্তু একটি শিশুকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা শুধু বিদ্যালয়ের দায়িত্ব নয়। পরিবারের পরিবেশ, মা-বাবার আচরণ এবং ছোটবেলার শিক্ষা তার ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৩ দিন আগে

ট্টগ্রামের ফটিকছড়িতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দেড় হাজার রোগীর প্রেসার পরীক্ষা, এক হাজার ১০০ জনের বেশি রোগীর ডায়াবেটিস পরীক্ষা এবং ৩৬০ জন রোগীকে পাওয়ারসহ বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে।
৫ দিন আগে

সুস্থ থাকতে দামি খাবার কিংবা বিশেষ কোনো খাদ্যতালিকা অনুসরণ করতেই হবে, এমন নয়। প্রতিদিনের পরিচিত খাবার—ভাত, মাছ, ডাল, শাকসবজি, ডিম ও মৌসুমি ফলের সঠিক সমন্বয়ই হতে পারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ভিত্তি। তবে শুধু পেট ভরে খেলেই শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত হয় না। খাবারের পরিমাণ, বৈচিত্র্য এবং লবণ, চিনি ও তেলের ব্যবহারও গুরুত্বপূর্ণ।
২৯ অক্টোবর ২০২৬

নিজের জমির খতিয়ান, দাগ নম্বর কিংবা মৌজার তথ্য জানতে এখন আর সব ক্ষেত্রে ভূমি অফিসে যেতে হয় না। সরকারি অনলাইন সেবার মাধ্যমে নির্দিষ্ট তথ্য দিয়ে জমির রেকর্ড খোঁজা যায়। তবে সঠিক তথ্য না জানা থাকলে কাঙ্ক্ষিত খতিয়ান খুঁজে পেতে সমস্যা হতে পারে।
২৯ অক্টোবর ২০২৬

রাজধানীর তুরাগ নদ থেকে কে এম তাহসিন সাউরি (২৮) নামে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নৌপুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
২৯ অক্টোবর ২০২৬

কুমিল্লার লাকসামে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি ও অশালীন ভাষায় গালাগাল করার অভিযোগ উঠেছে মনজুরুল হক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে লাকসাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক গোলাম মাহবুব ছোবহানী।
২৬ অক্টোবর ২০২৬

১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে নতুন স্মার্টফোন কিনতে চাইলে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে? এই বাজেটে বাজারে রয়েছে স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, ভিভো, শাওমি ও অনারের বিভিন্ন মডেল। কোনো ফোনে মিলছে বড় ব্যাটারি, কোনো মডেলে বেশি স্টোরেজ, আবার কোনো ফোন দৈনন্দিন ব্যবহারের জন্য হতে পারে উপযোগী।
২৬ অক্টোবর ২০২৬