

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বিট অফিসের অধীনে থাকা সরকারি বনভূমি উদ্ধারে এক যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন চন্দ্রা সদর বিট কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মোঃ ইকবাল হোসেন। তার দূরদর্শী নেতৃত্ব এবং কঠোর পদক্ষেপের ফলে কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা সদর বিট এলাকার বনাঞ্চল এখন অনেকটাই দখলমুক্ত।
গত ৫ই আগস্ট ২০২৪ইং তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে এক ধরনের প্রশাসনিক শূন্যতার সৃষ্টি হয়। এই সুযোগে কালিয়াকৈরের চন্দ্রা বিট অফিসের অধীনস্থ বিস্তীর্ণ সরকারি বনভূমি অবৈধভাবে দখলের মহোৎসব শুরু করে একদল ভূমিদস্যু। বনের গাছ কেটে, সরকারি জায়গা দখল করে রাতারাতি অবৈধ স্থাপনা ও ঘরবাড়ি গড়ে তুলে বনভূমি ধ্বংসের মেতে ওঠে তারা। ফলে বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি বেদখল হয়ে যায়, যা বন বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।
এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই গত ১৭ই ডিসেম্বর ২০২৪ইং তারিখে কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা সদর বিট অফিসের কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডেপুটি রেঞ্জার মোঃ ইকবাল হোসেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ভূমিদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তার কঠোর ও সময়োপযোগী পদক্ষেপের ফলে বিগত কয়েকমাসে চন্দ্রা বিট এলাকায় বনের জমি জবরদখল ও চুরির ঘটনা ক্রমান্বয়ে হ্রাস পেতে শুরু করে।
দায়িত্ব গ্রহণের পর মোঃ ইকবাল হোসেন বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে দখল হওয়া এলাকায় একের পর এক উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এর মধ্যে আলোচিত উচ্ছেদ পরিচালনা করেন চন্দ্রা বিট অফিসের আওতাধীন সিনাবহ এলাকায় সেখানে অবৈধভাবে দখলদারদের উচ্ছেদের মাধ্যমে প্রায় ৩ একর এবং সরকার বাড়ি এপেক্স সংলগ্ন এলাকায় প্রায় ১ একর জমি উদ্ধার করে উচ্ছেদ কৃত ভূমিতে বনায়ন করেন।
এছাড়াও বিভিন্ন বনায়ন অঞ্চলে সেখানে সিমেন্টের খুটি এবং জিআই তার দিয়ে বেড়া বেষ্টনী দিয়ে বাগান নিরাপদ রাখার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এই কর্মকর্তা।
এছাড়াও ভূমি দস্যুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সহ দেওয়া হয়েছে একাধিক বন মামলা।
স্থানীয় প্রভাবশালী ও অবৈধ দখলদারদের নানামুখী চাপ উপেক্ষা করে তিনি সরকারি জমি পুনরুদ্ধার করেন। শুধু জমি উদ্ধার করেই তিনি ক্ষান্ত হননি; উচ্ছেদকৃত সেইসব জমিতে টেকসই ও পরিকল্পিত বনায়ন কর্মসূচি শুরু করেছেন। অবৈধ স্থাপনা সরিয়ে সেখানে নতুন বনের সৃষ্টি করে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এক অনন্য এবং গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছেন এই দূরদর্শী বিট কর্মকর্তা।
ডেপুটি রেঞ্জার মোঃ ইকবাল হোসেনের এই সাহসী ও প্রশংসনীয় উদ্যোগের ফলে চন্দ্রা বিটের বনাঞ্চল আবার তার পুরোনো রূপ ফিরে পেতে শুরু করেছে। বনের জমি দখলমুক্ত এবং নতুন করে বনায়ন করায় সাধারণ মানুষ ও পরিবেশবাদীরা এই বিট কর্মকর্তার প্রতি সাধুবাদ জানিয়েছেন। স্থানীয়দের মতে, সৎ ও সাহসী কর্মকর্তার অবদানেই চন্দ্রার সরকারি বনাঞ্চল আজ রক্ষা পাচ্ছে।

মিরসরাইয়ে মিষ্টান্ন ও বেকারি পণ্যের বাজারে নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করেছে ‘সাদা কালো সুইটস এন্ড বেকার্স’। গ্রাহকদের চাহিদা ও সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটির দ্বিতীয় শাখা উদ্বোধন হয়েছে উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া বাজারে।
১০ ঘণ্টা আগে

প্রতিটি মা-বাবার স্বপ্ন থাকে সন্তান বড় হয়ে একজন ভালো মানুষ হবে। পড়াশোনায় ভালো করার পাশাপাশি তার মধ্যে থাকবে সততা, দায়িত্ববোধ, মানবিকতা ও অন্যের প্রতি সম্মান। কিন্তু একটি শিশুকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা শুধু বিদ্যালয়ের দায়িত্ব নয়। পরিবারের পরিবেশ, মা-বাবার আচরণ এবং ছোটবেলার শিক্ষা তার ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১ দিন আগে

ট্টগ্রামের ফটিকছড়িতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দেড় হাজার রোগীর প্রেসার পরীক্ষা, এক হাজার ১০০ জনের বেশি রোগীর ডায়াবেটিস পরীক্ষা এবং ৩৬০ জন রোগীকে পাওয়ারসহ বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে।
৩ দিন আগে

সুস্থ থাকতে দামি খাবার কিংবা বিশেষ কোনো খাদ্যতালিকা অনুসরণ করতেই হবে, এমন নয়। প্রতিদিনের পরিচিত খাবার—ভাত, মাছ, ডাল, শাকসবজি, ডিম ও মৌসুমি ফলের সঠিক সমন্বয়ই হতে পারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ভিত্তি। তবে শুধু পেট ভরে খেলেই শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত হয় না। খাবারের পরিমাণ, বৈচিত্র্য এবং লবণ, চিনি ও তেলের ব্যবহারও গুরুত্বপূর্ণ।
২৯ অক্টোবর ২০২৬

নিজের জমির খতিয়ান, দাগ নম্বর কিংবা মৌজার তথ্য জানতে এখন আর সব ক্ষেত্রে ভূমি অফিসে যেতে হয় না। সরকারি অনলাইন সেবার মাধ্যমে নির্দিষ্ট তথ্য দিয়ে জমির রেকর্ড খোঁজা যায়। তবে সঠিক তথ্য না জানা থাকলে কাঙ্ক্ষিত খতিয়ান খুঁজে পেতে সমস্যা হতে পারে।
২৯ অক্টোবর ২০২৬

রাজধানীর তুরাগ নদ থেকে কে এম তাহসিন সাউরি (২৮) নামে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নৌপুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
২৯ অক্টোবর ২০২৬

কুমিল্লার লাকসামে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি ও অশালীন ভাষায় গালাগাল করার অভিযোগ উঠেছে মনজুরুল হক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে লাকসাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক গোলাম মাহবুব ছোবহানী।
২৬ অক্টোবর ২০২৬

১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে নতুন স্মার্টফোন কিনতে চাইলে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে? এই বাজেটে বাজারে রয়েছে স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, ভিভো, শাওমি ও অনারের বিভিন্ন মডেল। কোনো ফোনে মিলছে বড় ব্যাটারি, কোনো মডেলে বেশি স্টোরেজ, আবার কোনো ফোন দৈনন্দিন ব্যবহারের জন্য হতে পারে উপযোগী।
২৬ অক্টোবর ২০২৬

কম বাজেটে ভালো একটি স্মার্টফোন কিনতে চান? বাংলাদেশের বাজারে ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়। তবে শুধু ফোনের বাহ্যিক সৌন্দর্য বা বেশি র্যাম দেখেই মোবাইল কেনা ঠিক নয়। প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে, সফটওয়্যার এবং বিক্রয়োত্তর সেবার মতো বিষয়গুলো বিবেচনা করেই সঠিক ফোন বেছে নেওয়া উচিত।
২৬ অক্টোবর ২০২৬