
মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন ও শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) মিরসরাই কলেজে সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ নিয়োগ পরীক্ষায় ১০৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ফেভারিট ফ্রেন্ডস বিজনেস অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডের প্রধান উপদেষ্টা মোহাম্মদ খায়রুল ইসলাম ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের প্রসপেক্টাস উন্মোচন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি কামাল উদ্দিন।
শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন একাডেমির রেক্টর মুহাম্মাদ সোহরাব হোসেন। তাঁর সঞ্চালনায় অনুষ্ঠানে ফেভারিট ফ্রেন্ডস বিজনেস অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডের কার্যনির্বাহী পরিষদের সদস্য, ইউনিয়ন প্রতিনিধিসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, একটি আধুনিক, মানসম্মত, নৈতিকতাভিত্তিক ও দক্ষতামুখী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নিয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির যাত্রা শুরু হচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে মেধাবী, যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক নিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতাভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির স্লোগান নির্ধারণ করা হয়েছে—‘WISDOM – Play! Learn! Explore’ এবং মূল অঙ্গীকার ‘Quality Education Through Quality Teachers’।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত সহযোগিতায় প্রতিষ্ঠানটি মানসম্মত ও নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘মাদককে না বলি, সবুজ পৃথিবী গড়ি’—স্লোগানে মাদকমুক্ত সমাজ গঠন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মিরসরাইয়ে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৬ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় আজ ৭ নভেম্বর ২০২৬ তারিখে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো।
১ দিন আগে

জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে নতুন করে অসঙ্গতির বিষয় সামনে এসেছে। একই দপ্তরের তিনজন কর্মচারীর বেতন বিল তুলনা করে দেখা গেছে, পুরোনো স্কেলে উচ্চ গ্রেডে থাকা একজন কর্মচারী নতুন স্কেলে নিম্ন গ্রেডের সহকর্মীর চেয়ে কম মূল বেতন পাচ্ছেন। বিষয়টি নিয়ে কর্মচারীদের মধ্যে নতুন বেতন নির্ধারণের পদ্ধতি সম্পর্কে প্রশ্ন তৈরি হয়েছে।
১ দিন আগে

টানা তিন দফায় দাম বাড়ার পর অবশেষে দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ হবে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
১ দিন আগে

সঞ্চয়পত্রের মুনাফা থেকে কর কাটার নিয়মে পরিবর্তন এসেছে। নতুন ব্যবস্থায় যেসব বিনিয়োগকারীর অন্য কোনো উল্লেখযোগ্য আয় নেই, তাঁরা মুনাফা থেকে আগে কেটে নেওয়া করের টাকা ফেরত পেতে পারেন। বিশেষ করে অবসরপ্রাপ্ত, প্রবীণ ও সীমিত আয়ের মানুষের জন্য এটি বাড়তি আর্থিক সুবিধার সুযোগ তৈরি করেছে। তবে কর ফেরত পেতে হলে অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে।
১ দিন আগে

জমি কেনা অনেকের জীবনের অন্যতম বড় বিনিয়োগ। কেউ নিজের বাড়ি তৈরির জন্য, কেউ ভবিষ্যতের নিরাপত্তার জন্য, আবার কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে জমি কিনে থাকেন। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র যাচাই না করে জমি কিনলে পরবর্তী সময়ে মালিকানা নিয়ে বিরোধ, প্রতারণা কিংবা আইনি জটিলতায় পড়ার আশঙ্কা থাকে।
২ দিন আগে

স্মার্টফোনের নকশায় নতুন চমক নিয়ে আসছে Honor। চীনে আনুষ্ঠানিকভাবে নিজেদের আসন্ন Honor 700 সিরিজের নকশা, রঙের ধরন ও সংরক্ষণক্ষমতার সংস্করণ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সিরিজের তিনটি মডেল—Honor 700, Honor 700 Pro এবং Honor 700S। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, তিনটি ফোনেই মূল ক্যামেরার পাশে পেছনে থাকছে আলাদা একটি ডিসপ্লে।
২ দিন আগে

বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে পাঁচ বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ৯ ও ১০ নভেম্বর বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২ দিন আগে

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা আন্ডারটেকিং ফর্মের কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ফর্মের ভাষা ও লেখার ধরন সহজ করায় এখন আবেদনকারীরা অন্যের সাহায্য ছাড়াই এটি পূরণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
২ দিন আগে