রিপোর্টার

বিনোদন ডেস্ক: মারা গেছেন মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান। ‘দ্য স্টিং’ ও ‘জ্যানাডু’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘স্টার ট্রেক’ সিরিজের বিভিন্ন পর্বে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
সম্প্রতি জেমস স্লোয়ানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। সপ্তাহের শেষ দিকে তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
‘স্টার ট্রেক’ ভক্তদের কাছে জেমস স্লোয়ান বিশেষভাবে পরিচিত ছিলেন ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’, ‘ডিপ স্পেস নাইন’ ও ‘ভয়েজার’ সিরিজে অভিনয়ের জন্য। ‘দ্য নেক্সট জেনারেশন’-এ তিনি রোমুলান অ্যাডমিরালের চরিত্রে অভিনয় করেন। পরে ক্লিঙ্গন চরিত্র ওয়ার্কের ছেলের ভূমিকাতেও দেখা যায় তাকে।
‘ডিপ স্পেস নাইন’-এ বিজ্ঞানী ড. মোরা এবং ‘ভয়েজার’-এ হাকোনিয়ান বিজ্ঞানী মা’বোর জেটরেল চরিত্রে অভিনয় করেন স্লোয়ান। বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে ‘স্টার ট্রেক’ সিরিজে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি।
‘দ্য স্টিং’ ও ‘জ্যানাডু’তে অভিনয়
১৯৭৩ সালে জর্জ রয় হিল পরিচালিত অস্কারজয়ী সিনেমা ‘দ্য স্টিং’-এ মোটোলা চরিত্রে অভিনয় করেন জেমস স্লোয়ান। সিনেমাটিতে অপরাধী ডয়েল লনেগানের হয়ে জুয়া পরিচালনাকারী এক কর্মীর ভূমিকায় ছিলেন তিনি।
একই বছর অলিভিয়া নিউটন-জন অভিনীত মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘জ্যানাডু’তেও অভিনয় করেন স্লোয়ান।
যেভাবে অভিনয়ে আসেন
১৯৪১ সালের ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে জন্মগ্রহণ করেন জেমস স্লোয়ান। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার বাবা জেমস ছিলেন নির্মাণ প্রকৌশলী।
বিদেশে এবং নিউইয়র্কের অ্যালবানিতে কিছু সময় কাটানোর পর দ্য আমেরিকান একাডেমি অব ড্রামেটিক আর্টস থেকে স্নাতক সম্পন্ন করেন স্লোয়ান। এরপর তিন বছর মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন তিনি।
সেনাবাহিনী থেকে অবসর নিয়ে নিউইয়র্কে ফেরার পর জোসেফ প্যাপের নিউইয়র্ক শেক্সপিয়ার ফেস্টিভ্যালে অভিনয় করেন। পাশাপাশি লড়াইয়ের দৃশ্যের কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেন তিনি।
১৯৬৯ সালে আর্থার কপিটের ‘ইন্ডিয়ান’ নাটকের মাধ্যমে ব্রডওয়েতে অভিষেক হয় স্লোয়ানের। এর পরের বছর ‘দ্য ট্রাভেলিং এক্সিকিউশনার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিনয় শুরু করেন তিনি।
সিনেমা-টেলিভিশনে দীর্ঘ ক্যারিয়ার
১৯৭৩ সালে ক্যালিফোর্নিয়ায় চলে যান জেমস স্লোয়ান। সেখানে গিয়ে ‘দ্য গ্যাং দ্যাট কুডন্ট শুট স্ট্রেইট’, ‘দ্য ডক্টরস’, ‘দ্য স্ট্রিটস অব সান ফ্রানসিসকো’, ‘কোজাক’ ও ‘ডেলভেকিও’সহ বিভিন্ন সিনেমা ও টেলিভিশন সিরিজে অভিনয় করেন।
১৯৭৭ সালে এবিসির নাটক ‘ওয়েস্টসাইড মেডিকেল’-এ নিয়মিত চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। এরপর দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন জনপ্রিয় সিনেমা ও টেলিভিশন প্রযোজনায় কাজ করেন।
অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও দীর্ঘ সময় কাজ করেছেন জেমস স্লোয়ান। ১৯৮৯ সাল থেকে প্রায় ১৮ বছর টয়োটার বিলাসবহুল ব্র্যান্ড লেক্সাসের বিজ্ঞাপনে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেন তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে সিনেমা, টেলিভিশন, মঞ্চ ও বিজ্ঞাপন—বিভিন্ন মাধ্যমে কাজ করে দর্শকদের কাছে পরিচিতি তৈরি করা এই অভিনেতার মৃত্যুতে শেষ হলো তার দীর্ঘ ক্যারিয়ারের অধ্যায়।

জন্মদিনের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি। ভিডিওতে ড্যান্স কোরিওগ্রাফার গোলাম হোসেন কিবরিয়ার সঙ্গে গানের তালে নাচতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের নানা মন্তব্য ও প্রতিক্রিয়া আসছে।
৩০ অক্টোবর ২০২৬

শাড়ি নিয়ে একের পর এক অভিযোগ, মামলা ও আইনি জটিলতার মধ্যে নিজের দীর্ঘদিনের সম্মান, ক্যারিয়ার ও অর্জন ধ্বংসের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অভিনেত্রী তানজিন তিশা। তাঁর বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা একটি মামলায় আদালত সমন জারি করেছেন। আগামী ২৩ নভেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২৮ অক্টোবর ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনায়। এবার বিতর্ক নয়, শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী। নতুন লুকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা ঘিরে শুরু হয়েছে আলোচনা।
১৯ অক্টোবর ২০২৬

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও শুরু হয়েছে আলোচনা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে ভিডিওটি নিয়ে কথা বলেন তিনি। এ সময় সমালোচকদেরও কড়া জবাব দেন পরীমণি।
১৭ অক্টোবর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা ও আপত্তিকর কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার মতে, কাউকে বিব্রত বা হেয় করার উদ্দেশ্যে তৈরি এমন কনটেন্ট কোনোভাবেই বিনোদন হতে পারে না, বরং এটি অপরাধ। একই সঙ্গে এসব কনটেন্টে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
১৫ অক্টোবর ২০২৬

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই নির্মাতা কাজল আরেফিন অমির প্রকাশ করা একটি তালিকায় পাভেলের নাম না থাকায় নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্য শুরু হয়েছে। তবে ভিডিওটি সত্যিই পাভেলের কি না, কিংবা এটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
১৭ সেপ্টেম্বর ২০২৬

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফেরার পর তিনি ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। বাঁধনের দাবি, মেস্ত্রে শহরে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে তিনি লাঞ্ছিত হন।
১৪ সেপ্টেম্বর ২০২৬

ফ্যাশন ও সৌন্দর্যের দুনিয়ায় পুরোনো দিনের কোনো ট্রেন্ডই যেন চিরতরে হারিয়ে যায় না। সময়ের সঙ্গে পোশাক, চুলের কাট, মেকআপ কিংবা ফটোগ্রাফির ধরন বদলে গেলেও কয়েক দশক পর আবারও সেই পুরোনো স্টাইল নতুন প্রজন্মের হাত ধরে ফিরে আসে। এবার সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম, আর সেখানে আশির দশকের রেট্রো লুক নিয়ে তৈরি হচ্ছে নতুন ধরনের ছবি।
৯ সেপ্টেম্বর ২০২৬