
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে উপজেলার চন্দ্রা কাজলী সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদরের সজল নামে এক ব্যক্তির মালিকানাধীন ঢাকা মেট্রো-ব-১৫-৮১০৫ নম্বরের আজমেরী গ্লোরী পরিবহনের বাসটি মহাসড়কের পাশে দাঁড় করানো ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও পথচারীরা তা নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভারত থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে

‘মাদককে না বলি, সবুজ পৃথিবী গড়ি’—স্লোগানে মাদকমুক্ত সমাজ গঠন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মিরসরাইয়ে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২ দিন আগে

মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন ও শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) মিরসরাই কলেজে সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ নিয়োগ পরীক্ষায় ১০৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় আজ ৭ নভেম্বর ২০২৬ তারিখে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো।
৩ দিন আগে

জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে নতুন করে অসঙ্গতির বিষয় সামনে এসেছে। একই দপ্তরের তিনজন কর্মচারীর বেতন বিল তুলনা করে দেখা গেছে, পুরোনো স্কেলে উচ্চ গ্রেডে থাকা একজন কর্মচারী নতুন স্কেলে নিম্ন গ্রেডের সহকর্মীর চেয়ে কম মূল বেতন পাচ্ছেন। বিষয়টি নিয়ে কর্মচারীদের মধ্যে নতুন বেতন নির্ধারণের পদ্ধতি সম্পর্কে প্রশ্ন তৈরি হয়েছে।
৩ দিন আগে

টানা তিন দফায় দাম বাড়ার পর অবশেষে দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ হবে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
৩ দিন আগে

সঞ্চয়পত্রের মুনাফা থেকে কর কাটার নিয়মে পরিবর্তন এসেছে। নতুন ব্যবস্থায় যেসব বিনিয়োগকারীর অন্য কোনো উল্লেখযোগ্য আয় নেই, তাঁরা মুনাফা থেকে আগে কেটে নেওয়া করের টাকা ফেরত পেতে পারেন। বিশেষ করে অবসরপ্রাপ্ত, প্রবীণ ও সীমিত আয়ের মানুষের জন্য এটি বাড়তি আর্থিক সুবিধার সুযোগ তৈরি করেছে। তবে কর ফেরত পেতে হলে অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে।
৩ দিন আগে

জমি কেনা অনেকের জীবনের অন্যতম বড় বিনিয়োগ। কেউ নিজের বাড়ি তৈরির জন্য, কেউ ভবিষ্যতের নিরাপত্তার জন্য, আবার কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে জমি কিনে থাকেন। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র যাচাই না করে জমি কিনলে পরবর্তী সময়ে মালিকানা নিয়ে বিরোধ, প্রতারণা কিংবা আইনি জটিলতায় পড়ার আশঙ্কা থাকে।
৩ দিন আগে

স্মার্টফোনের নকশায় নতুন চমক নিয়ে আসছে Honor। চীনে আনুষ্ঠানিকভাবে নিজেদের আসন্ন Honor 700 সিরিজের নকশা, রঙের ধরন ও সংরক্ষণক্ষমতার সংস্করণ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সিরিজের তিনটি মডেল—Honor 700, Honor 700 Pro এবং Honor 700S। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, তিনটি ফোনেই মূল ক্যামেরার পাশে পেছনে থাকছে আলাদা একটি ডিসপ্লে।
৩ দিন আগে