রিপোর্টার

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানাকে (১৬) ছুরিকাঘাতের ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জাকিয়া ও অভিযুক্ত কিশোর ইমনের একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে তাঁদের স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ছবিগুলো সামনে আসার পর তাঁদের পূর্বপরিচয় ও সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। একটি ছবিতে দেখা যায়, রেস্টুরেন্টে বসে দুজন খাবারের মেনু দেখছেন। অন্য একটি ছবিতে তাঁদের সামনে বেশ কিছু ফুল রাখা এবং দুজনকে হাসিমুখে দেখা যায়।
ছবি ও ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁদের মধ্যে আগে থেকেই পরিচয় ও প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করছেন। সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদ কিংবা অভিমান থেকে ছুরিকাঘাতের ঘটনা ঘটতে পারে বলেও কেউ কেউ মন্তব্য করছেন। তবে এসব দাবির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিন উত্ত্যক্ত করতেন ইমন
জাকিয়ার পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাঁকে উত্ত্যক্ত করে আসছিল ইমন। একটি কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই সে জাকিয়াকে বিরক্ত করত। এসব ঘটনার প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে ইমন জাকিয়াকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ পরিবারের।
অন্যদিকে, ইমনের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
বাসার গেটের সামনে ছুরিকাঘাত
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়ায় ভাড়া বাসার গেটের সামনে ছুরিকাঘাতের শিকার হয় জাকিয়া। স্কুল ছুটির পর বাড়ি ফিরে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল সে। এ সময় সেখানে এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে ইমন।
জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত কিশোর। পরে স্থানীয়রা আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
বাবার মামলা, গ্রেপ্তারের পর কিশোর সংশোধনাগারে ইমন
ঘটনার দিন রাতেই জাকিয়ার বাবা জাকারিয়া বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার নম্বর ১৭/৪৩৯।
ঘটনার পর ইমন ও তার মা শহরের পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা লিলি গার্ডেন ভবনের বাসা ছেড়ে চলে যান।
পুলিশ জানায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে আদালতে নেওয়া হলে শুনানি শেষে বিচারক কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।
কে এই ইমন?
জানা গেছে, ইমন কুষ্টিয়ার পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তাঁর পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। ইমনের বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী। তাঁর বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে থাকেন।
প্রতিবেশীদের ভাষ্য, ইমন একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। বারবার অকৃতকার্য হওয়ার কারণে এর আগে একাধিকবার স্কুল পরিবর্তন করেছে বলে জানা গেছে। তাকে এলাকায় খুব একটা দেখা যেত না। স্থানীয়দের সঙ্গেও তার তেমন মেলামেশা ছিল না। এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন প্রতিবেশীরা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। শুনানি শেষে বিচারক তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুমঘাট হাজি চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৭ ঘণ্টা আগে

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদরের সজল নামে এক ব্যক্তির মালিকানাধীন ঢাকা মেট্রো-ব-১৫-৮১০৫ নম্বরের আজমেরী গ্লোরী পরিবহনের বাসটি মহাসড়কের পাশে দাঁড় করানো ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
২১ ঘণ্টা আগে

ভারত থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে

‘মাদককে না বলি, সবুজ পৃথিবী গড়ি’—স্লোগানে মাদকমুক্ত সমাজ গঠন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মিরসরাইয়ে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২ দিন আগে

মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন ও শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) মিরসরাই কলেজে সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ নিয়োগ পরীক্ষায় ১০৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় আজ ৭ নভেম্বর ২০২৬ তারিখে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো।
৩ দিন আগে

জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে নতুন করে অসঙ্গতির বিষয় সামনে এসেছে। একই দপ্তরের তিনজন কর্মচারীর বেতন বিল তুলনা করে দেখা গেছে, পুরোনো স্কেলে উচ্চ গ্রেডে থাকা একজন কর্মচারী নতুন স্কেলে নিম্ন গ্রেডের সহকর্মীর চেয়ে কম মূল বেতন পাচ্ছেন। বিষয়টি নিয়ে কর্মচারীদের মধ্যে নতুন বেতন নির্ধারণের পদ্ধতি সম্পর্কে প্রশ্ন তৈরি হয়েছে।
৩ দিন আগে

টানা তিন দফায় দাম বাড়ার পর অবশেষে দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ হবে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
৩ দিন আগে

সঞ্চয়পত্রের মুনাফা থেকে কর কাটার নিয়মে পরিবর্তন এসেছে। নতুন ব্যবস্থায় যেসব বিনিয়োগকারীর অন্য কোনো উল্লেখযোগ্য আয় নেই, তাঁরা মুনাফা থেকে আগে কেটে নেওয়া করের টাকা ফেরত পেতে পারেন। বিশেষ করে অবসরপ্রাপ্ত, প্রবীণ ও সীমিত আয়ের মানুষের জন্য এটি বাড়তি আর্থিক সুবিধার সুযোগ তৈরি করেছে। তবে কর ফেরত পেতে হলে অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে।
৩ দিন আগে