ভাইরাল ভিডিও ট্যাগের খবর
এই ট্যাগের খবর

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, নেপথ্যে কী?
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া শহরের থানাপাড়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানাকে (১৬) ছুরিকাঘাতের ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জাকিয়া ও অভিযুক্ত কিশোর ইমনের একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে তাঁদের স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ছবিগুলো সামনে আসার পর তাঁদের পূর্বপরিচয় ও সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
১০ নভেম্বর ২০২৬, ২১:৫৯ | বিস্তারিত

মাইকিং করে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
২৩ অক্টোবর ২০২৬, ২০:২২ | বিস্তারিত

প্রবাসী বড় ভাই স্ত্রীর সঙ্গে মাহবুবের আপত্তিকর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া টেডন বাড়িতে প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তথাকথিত সাংবাদিক মাহবুব আলমের অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। সম্প্রতি তাদের একটি অন্তরঙ্গ ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর থেকে এলাকা জুড়ে চরম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৯ আগস্ট ২০২৬, ১৯:২৯ | বিস্তারিত

যে কোন্দলের জন্য ফাইনালে ভরাডুবি আর্জেন্টিনার, আবশেষে জানা গেল আসল রহস্য
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ার পর পুরো ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ম্যাচের ফল। তবে সেই হতাশার মধ্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছে একটি ভাইরাল ভিডিও, যেখানে ম্যাচ শুরুর আগে ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে শান্ত থাকার আহ্বান জানাতে দেখা যায় অধিনায়ক লিওনেল মেসিকে।
২২ জুলাই ২০২৬, ১১:৩৭ | বিস্তারিত

ড্রেসিংরুম বিতর্ক নিয়ে যা বললেন কোচ স্কালোনি
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। শিরোপা হাতছাড়া হওয়ার সেই রাত ছিল আবেগে ভরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন তিনি। শেষ পর্যন্ত আবেগাপ্লুত অবস্থায় সংবাদ সম্মেলন অসমাপ্ত রেখেই চলে যেতে হয় তাকে।
২২ জুলাই ২০২৬, ১১:২৫ | বিস্তারিত

জামায়াত নেতার ভিডিও ভাইরাল, দেখুন এখানে (লিংকসহ ভিডিও)
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় লিখিত বিবৃতির মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরে তিনি দাবি করেছেন, ভিডিওটি পরিকল্পিতভাবে গোপনে ধারণ করা হয়েছে এবং পরে সেটি ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।
২১ জুলাই ২০২৬, ১৯:০০ | বিস্তারিত

নেট দুনিয়ার মাহিয়া মাহির ভিডিও ভাইরাল, দেখুন লিংকসহ
নিজস্ব প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার নতুন কোনো সিনেমা কিংবা ব্যক্তিগত জীবনের কারণে নয়, বরং নিজের সন্তানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা ট্রল, কটূক্তি এবং রাজনৈতিক অবস্থান নিয়ে দেওয়া দীর্ঘ বক্তব্যের কারণে। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশিত একটি ভিডিওতে আবেগঘন কণ্ঠে নিজের ক্ষোভ, কষ্ট এবং অবস্থান তুলে ধরেছেন তিনি। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
১২ জুলাই ২০২৬, ১২:১০ | বিস্তারিত

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ নিয়ে টিয়া পাখির ভবিষ্যদ্বাণী, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের উত্তাপ যত বাড়ছে, ততই বাড়ছে ম্যাচ ঘিরে নানা আলোচনা, ভবিষ্যদ্বাণী ও কৌতূহল। এবার আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে নতুন আলোচনার জন্ম দিয়েছে একটি টিয়া পাখি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, প্রতীকীভাবে আর্জেন্টিনাকেই বিজয়ী হিসেবে বেছে নিয়েছে ‘জ্যোতিষী টিয়া’।
২৭ জুন ২০২৬, ২১:১২ | বিস্তারিত

শুরু আগেই আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচের চাঞ্চল্যকর তথ্য ফাঁস!
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের মাঠের লড়াই এখনো শুরু হয়নি, কিন্তু তার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এক অদ্ভুত ভবিষ্যদ্বাণী। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় এক ‘জ্যোতিষী টিয়া’ এবার আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ নিয়ে নিজের পছন্দ প্রকাশ করে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
১৬ জুন ২০২৬, ১৪:৩০ | বিস্তারিত

দেশের আকাশে আকাশে রহস্যময় আগুনের গোলা! ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক: হঠাৎ করেই আকাশে এক অদ্ভুত দৃশ্য জ্বলন্ত আগুনের গোলা ছুটে আসছে নিচের দিকে! এমনই এক বিস্ময়কর ও রহস্যময় ঘটনার সাক্ষী হয়েছেন নারায়ণগঞ্জ এর বাসিন্দারা। অল্প সময়ের এই দৃশ্যই তৈরি করেছে ব্যাপক চাঞ্চল্য, আর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা জল্পনা-কল্পনা।
২৮ এপ্রিল ২০২৬, ১২:০৬ | বিস্তারিত

ইসরায়েলের আকাশ মৌমাছির কালো মেঘে ঢাকা, আতঙ্কে মানুষ
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ ইসরায়েলের নেতিভত শহরে এক বিরল ও ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছে স্থানীয় বাসিন্দারা। হঠাৎ করেই হাজার হাজার মৌমাছির বিশাল ঝাঁক শহরের একটি ব্যস্ত শপিং সেন্টার এলাকা ঘিরে ফেললে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৫ | বিস্তারিত

রাখি সাওয়ান্তের ভিডিও ভাইরাল: তুলকালাম নেট-দুনিয়ায়
নিজস্ব প্রতিবেদক: বলিউডের ‘ড্রামা কুইন’ হিসেবে পরিচিত রাখি সাওয়ান্ত আবারও নেটদুনিয়ায় ঝড় তুলেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি নাটকীয় ভঙ্গিতে একে একে নিজের পোশাক খুলছেন। তবে ভিডিওতে তিনি অন্তর্বাস পরিহিত ছিলেন, ফলে দৃশ্যটি বিতর্কের জন্ম দিলেও অতিমাত্রায় আপত্তিকর হিসেবে বিবেচিত হয়নি। এই ভিডিও প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা। অনেক নেটিজেন রাখির এমন আচরণকে ‘মনোযোগ আকর্ষণের চেষ্টা’ হিসেবে দেখছেন। আবার ...
২২ জানুয়ারি ২০২৬, ২৪:৫৮ | বিস্তারিত

বিড়িতে টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন: সাবেক বিএনপি নেতা
নিজস্ব প্রতিবেদক: বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক। বুধবার (৭ জানুয়ারি) রাতে ঝালকাঠির রাজাপুরে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এই বক্তব্য “Dr. Fayzul Huq The Youth Leader of Bangladesh” নামের একটি ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম ...
৯ জানুয়ারি ২০২৬, ২৩:৫৩ | বিস্তারিত
