
সিনিয়র রির্পোটার

বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক। বুধবার (৭ জানুয়ারি) রাতে ঝালকাঠির রাজাপুরে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এই বক্তব্য “Dr. Fayzul Huq The Youth Leader of Bangladesh” নামের একটি ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
ভাষণে ড. ফয়জুল হক বলেন, মানুষ প্রতিদিন পাঁচ-দশটি বিড়ি খান। বিড়ির দোকানে গিয়ে বিড়ি ধরিয়ে একটি সুখটান দিয়েই যদি দেশের অবস্থা নিয়ে কথা বলা হয় এবং দাঁড়িপাল্লার দাওয়াত দেওয়া হয়, তবে সেটিও আল্লাহর কাছে কবুল হতে পারে। তিনি বলেন, গল্পের ছলে এসব কথা বলার কারণেই মানুষের ভালো লাগছে।
ভিডিও বক্তব্যে তাকে আরও বলতে শোনা যায়, জীবনে কেউ হয়তো কখনো ইবাদতের সুযোগ পায়নি, কিন্তু সেই বিড়ির সুখটানের মধ্যেও যদি দাঁড়িপাল্লার আহ্বান থাকে, তাহলে আল্লাহ চাইলে তার অতীত ভুলত্রুটি ক্ষমা করে দিতে পারেন এবং ভালো করে দিতে পারেন।
পুরুষ ভোটারদের উদ্দেশে তিনি পরামর্শ দেন এখন থেকে পাঁচ টাকার চা খেয়ে পনেরো টাকার গল্প করতে। সেই গল্পে ড. ফয়জুল হকের দাঁড়িপাল্লার জয়জয়কার ছড়িয়ে দিতে বলেন, যাতে আশপাশের আরও মানুষ একই কথা বলতে শুরু করে।
নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এতদিন উঠানে বসে গল্প আর চুলের বিনি বাঁধা হলেও এখন থেকে আর বিনা কারণে মাথা আচড়ানো যাবে না। চিরুনি হাতে নিয়েই দাঁড়িপাল্লার পক্ষে কথা শুরু করতে হবে। তিনি নারীদের আহ্বান জানান, নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্তত ২০ জন নারী আত্মীয়-স্বজনকে ফোন করে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথা জানাতে।
প্রসঙ্গত, ড. ফয়জুল হক মূলত বিএনপি-র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি মালয়েশিয়া শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের শেষভাগে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং দল থেকে মনোনয়ন লাভ করেন।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার শাহেদুল আজম। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী আবারও আলোচনায়। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি, যা চলমান আইনি লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
২৩ ঘণ্টা আগে

জাতীয় সংসদের অধিবেশনে হঠাৎ করেই সৃষ্টি হলো অস্বস্তিকর ও উত্তপ্ত পরিবেশ। বক্তব্যের তালিকা ঘিরে স্পিকার ও চিফ হুইপের মধ্যে প্রকাশ্য বাকবিতণ্ডা সংসদের ভেতরে সময় ব্যবস্থাপনা ও সমন্বয়ের প্রশ্নকে সামনে এনে দিয়েছে। একই সঙ্গে সংসদ সদস্যদের উপস্থিতি নিয়েও ওঠেছে নতুন আলোচনা।
৩ দিন আগে

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক সমীকরণ তৈরি করছে জাতীয় নাগরিক পার্টি। একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দলটিতে যোগ দিচ্ছেন, ফলে দ্রুতই বিস্তৃত হচ্ছে তাদের সাংগঠনিক পরিধি। এই ধারাবাহিকতার অংশ হিসেবে শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বড় যোগদান অনুষ্ঠান, যা এখন পর্যন্ত দলটির সবচেয়ে বড় আয়োজন বলে জানানো হয়েছে।
৬ দিন আগে

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
৬ দিন আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি রাজনৈতিক সমীকরণ। বিএনপি প্রার্থীর কাছে নির্বাচনে পরাজিত হলেও দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমানের স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী পেয়েছেন সংরক্ষিত নারী আসনে মনোনয়ন।
২২ এপ্রিল ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানকে “ডাবল স্ট্যান্ডার্ড” হিসেবে আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তার মতে, দলটির বক্তব্য ও রাজনৈতিক অবস্থানে স্পষ্ট অসঙ্গতি রয়েছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করছে।
২০ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে মনোনয়ন ফরম সংগ্রহ ও প্রাথমিক আলোচনায় থাকা একাধিক পরিচিত ও আলোচিত মুখ শেষ পর্যন্ত তালিকায় জায়গা না পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ।
২০ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
২০ এপ্রিল ২০২৬