
সিনিয়ার রিপোর্টার

দক্ষিণ ইসরায়েলের নেতিভত শহরে এক বিরল ও ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছে স্থানীয় বাসিন্দারা। হঠাৎ করেই হাজার হাজার মৌমাছির বিশাল ঝাঁক শহরের একটি ব্যস্ত শপিং সেন্টার এলাকা ঘিরে ফেললে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটে গত বুধবার (১৫ এপ্রিল)। প্রত্যক্ষদর্শীরা জানান, মৌমাছির ঘন ঝাঁক আকাশ ঢেকে ফেলে, ফলে দিনদুপুরে পরিবেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। বাইরে থাকা মানুষ আতঙ্কে দৌড়ঝাঁপ শুরু করেন, আর ঘরের ভেতরে থাকা বাসিন্দারাও চরম উদ্বেগে দরজা-জানালা বন্ধ করে অবস্থান নিতে বাধ্য হন।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন জরুরি সতর্কতা জারি করে এবং সবাইকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, রাস্তা থেকে শুরু করে ভবনের বারান্দা পর্যন্ত মৌমাছির দখলে চলে গেছে। এমনকি স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি সামরিক বিমানের ইঞ্জিনেও মৌমাছি ঢুকে পড়ায় উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে নানা ষড়যন্ত্র তত্ত্ব ও ধর্মীয় ব্যাখ্যা ছড়ালেও বিশেষজ্ঞরা বিষয়টিকে স্বাভাবিক প্রাকৃতিক আচরণ হিসেবে ব্যাখ্যা করেছেন। কীটতত্ত্ববিদদের মতে, জলবায়ু পরিবর্তন, নগরায়ন এবং প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে মৌমাছিরা নতুন আশ্রয়ের সন্ধানে শহরমুখী হচ্ছে।

ব্যাংককের ব্যস্ত সড়কে মুহূর্তেই ভয়াবহ মৃত্যুপুরীতে পরিণত হয় একটি এলাকা। যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায় বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। এতে অন্তত আটজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
১ দিন আগে

ইরানকে নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে যুক্তরাষ্ট্র মূলত পাকিস্তানের অনুরোধেই রাজি হয়েছে।
২ দিন আগে

ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকায় বাস্তুচ্যুত লাখো মানুষ বর্তমানে চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
২ দিন আগে

জাপান, যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর ইতিহাস লেখা হয়েছে, সেখানে আবারও কেঁপে উঠল মাটি। উত্তরাঞ্চলের মিয়াগি প্রিফেকচারের উপকূলবর্তী এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে।
২ দিন আগে

দীর্ঘ বিতর্ক, আন্দোলন এবং রাজনৈতিক উত্তেজনার পর অবশেষে কর্ণাটকে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক ও প্রতীক ব্যবহারে বড় ধরনের ছাড় দিল রাজ্য সরকার। কংগ্রেস নেতৃত্বাধীন বর্তমান সরকার পূর্ববর্তী বিজেপি সরকারের বিতর্কিত নির্দেশনা বাতিল করে নতুন নীতিমালা জারি করেছে। ফলে মুসলিম ছাত্রীদের হিজাব পরার ক্ষেত্রে আর কোনো আইনি জটিলতা থাকছে না।
৩ দিন আগে

বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ এক বৈঠকে অংশ নিতে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন।
৪ দিন আগে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মতবিরোধ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। এতে বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ দিন আগে

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় আবারও ভয়াবহ সামরিক বিমান হামলার ঘটনায় কেঁপে উঠেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে চালানো প্রাণঘাতী হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে Amnesty International। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
৫ দিন আগে

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ সীমান্ত ইস্যুতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে।
৬ দিন আগে