
সিনিয়র রিপোর্টার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া টেডন বাড়িতে প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তথাকথিত সাংবাদিক মাহবুব আলমের অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। সম্প্রতি তাদের একটি অন্তরঙ্গ ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর থেকে এলাকা জুড়ে চরম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জনাব আলী সরকার জানান, সাক্ষীদের জবানবন্দি ও প্রাথমিক তথ্য পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আগামী মঙ্গলবার এ বিষয়ে ইউনিয়ন পরিষদে এক সালিশি বৈঠকের দিন ধার্য করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভবানীপুর পশ্চিমপাড়ার মো. আলম মিয়া পেশায় একজন কথিত সাংবাদিক হিসেবে পরিচিত। তার বড় ভাই মো. এনামুল হক দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। এনামুল হকের অনুপস্থিতিতে তার স্ত্রীর সঙ্গে আলম মিয়ার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ। কয়েকদিন আগে তাদের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে আলোড়নের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ইতিপূর্বেও ওই নারী ও আলম মিয়ার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন উঠেছিল। সে সময় বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও একই ঘটনার পুনরাবৃত্তিতে এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
তবে এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১ দিন আগে

২০২৬ সালে ৩০ হাজার টাকা বাজেটে গেমিং ফোন কিনতে চাইলে শুধু ডিসপ্লের রিফ্রেশ রেট দেখলেই হবে না। ফোনের প্রসেসর, জিপিইউ, র্যাম, স্টোরেজের গতি, ব্যাটারি এবং দীর্ঘক্ষণ গেম খেলার সময় পারফরম্যান্স ধরে রাখার সক্ষমতাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশি বাজারে এই বাজেটে এমন কয়েকটি ফোন রয়েছে, যেগুলো গেমিংয়ের পাশাপাশি দৈনন্দিন কাজেও ভালো পারফরম্যান্স দিতে পারে।
৩ দিন আগে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন পড়াশোনা, লেখালেখি, তথ্য খোঁজা থেকে শুরু করে মানুষের সঙ্গে যোগাযোগের নানা কাজে ব্যবহৃত হচ্ছে। তবে এআই যে তথ্য দেয়, তা কতটা বিশ্বাসযোগ্য এবং মানুষের সিদ্ধান্ত ও আচরণে এআই কীভাবে প্রভাব ফেলতে পারে এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘কর্নেল টেক এআই অ্যান্ড সোসাইটি মাস্টারক্লাস’।
৩ দিন আগে

সরকারি বাঙলা কলেজের ‘ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ’ পরিষদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে হাসান মাহমুদ ফারাবী এবং সাধারণ সম্পাদক পদে মো. আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন।
৫ দিন আগে

কানাডার টাম্বলার রিজে স্কুলে প্রাণঘাতী হামলার আগে অভিযুক্ত কিশোরী জেসি ভ্যান রুটসেলার ChatGPT ব্যবহার করে অস্ত্র, সহিংসতা ও হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম মাদার জোন্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পরও দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যবহার করে হামলার দিন পর্যন্ত চ্যাটবটের সঙ্গে কথোপকথন চালিয়ে যান তিনি।
২৫ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকতা ও বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রের বিশিষ্টজনদের উপস্থিতিতে কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিসার্চ-আইসিসিআর হলে অনুষ্ঠিত হল 'আগামী বাংলা'র নান্দনিক সৃজনশীল সম্মাননা প্রদান অনুষ্ঠান।
২৪ সেপ্টেম্বর ২০২৬

নাগোয়ায় বুধবার নারীদের ৪৯ কেজি ওজন শ্রেণিতে অসাধারণ কীর্তি গড়েছেন উত্তর কোরিয়ার ভারোত্তোলক রি সং গুম। এক ইভেন্টেই তিনটি বিশ্বরেকর্ড গড়ে দেশকে এশিয়ান গেমসের প্রথম সোনা এনে দিয়েছেন তিনি।
২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রবল শক্তি নিয়ে জাপানের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে টোকিওসহ পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস, বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগের আশঙ্কায় বিভিন্ন এলাকায় ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২২ সেপ্টেম্বর ২০২৬

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে।
২১ সেপ্টেম্বর ২০২৬