সিনিয়ার রিপোর্টার

চুল কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন সজীব (২৩) নামের এক যুবক। গতকাল ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে হাসনের মোড়ের উদ্দেশে বের হন। কিন্তু এরপর থেকে আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।
পরিবারের দাবি, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সজীব নিজের মোবাইল ফোন বাড়িতেই রেখে গেছেন। বাড়ির কারও সঙ্গে কিংবা অন্য কোনো নম্বরে এখন পর্যন্ত যোগাযোগ করেননি তিনি। ফলে তিনি কোথায় আছেন, কারও সঙ্গে রয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
সজীবের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়ার পাশাপাশি বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও পরিচিতদের সঙ্গেও যোগাযোগ করেছেন তারা। তবে এখন পর্যন্ত কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচিত কারও বাড়িতে সজীব গিয়ে থাকলে তাকে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
সজীবকে কোথাও দেখে থাকলে, তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে কিংবা তার সঙ্গে কারও যোগাযোগ হয়ে থাকলে পরিবারের দেওয়া নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
পরিবারের আশা, সবার সহযোগিতায় সজীবকে সুস্থ ও নিরাপদে ফিরে পাওয়া সম্ভব হবে।
সজীবের সন্ধান পেলে যোগাযোগ করুন 01625557460 সজীবের সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করুন।
সজীবের সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

জাতিসংঘের জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কে গিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাঙলা ক্যাম্পসের দর্শন বিভাগের শিক্ষার্থী ইনজামামুল হক পার্থ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের নগরগুলোকে সহনশীল করে গড়ে তোলা, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন বাড়ানো এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়গুলো বিশ্বমঞ্চে তুলে ধরাই তার অংশগ্রহণের অন্যতম লক্ষ্য।
১ দিন আগে

বিয়ে শুধু দুটি মানুষের একসঙ্গে বসবাসের নাম নয়; এটি ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক। সংসারে মতের অমিল, ভুল বোঝাবুঝি কিংবা নানা ধরনের সমস্যা আসতেই পারে। তবে কিছু অভ্যাস গড়ে তুলতে পারলে স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও সুন্দর ও মজবুত হতে পারে।
১ দিন আগে

জমি কেনার পর শুধু দলিল রেজিস্ট্রি করেই দায়িত্ব শেষ হয় না। নতুন মালিক হিসেবে সরকারি ভূমি রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য নামজারি বা মিউটেশন করা গুরুত্বপূর্ণ। নামজারির মাধ্যমে জমির খতিয়ানে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত হয় এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের কাজও সহজ হয়।
১ দিন আগে

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গাজী নিজাম উদ্দিন।
৬ দিন আগে

রোববার (৮ নভেম্বর) বিকেলে শ্রীফলতলী বাইপাস থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি কালিয়াকৈর বাজার নিউমার্কেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
৮ নভেম্বর ২০২৬

গত ৫ই আগস্ট ২০২৪ইং তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে এক ধরনের প্রশাসনিক শূন্যতার সৃষ্টি হয়। এই সুযোগে কালিয়াকৈরের চন্দ্রা বিট অফিসের অধীনস্থ বিস্তীর্ণ সরকারি বনভূমি অবৈধভাবে দখলের মহোৎসব শুরু করে একদল ভূমিদস্যু। বনের গাছ কেটে, সরকারি জায়গা দখল করে রাতারাতি অবৈধ স্থাপনা ও ঘরবাড়ি গড়ে তুলে বনভূমি ধ্বংসের মেতে ওঠে তারা। ফলে বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি বেদখল হয়ে যায়, যা বন বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল
৭ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে মিষ্টান্ন ও বেকারি পণ্যের বাজারে নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করেছে ‘সাদা কালো সুইটস এন্ড বেকার্স’। গ্রাহকদের চাহিদা ও সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটির দ্বিতীয় শাখা উদ্বোধন হয়েছে উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া বাজারে।
৭ নভেম্বর ২০২৬

প্রতিটি মা-বাবার স্বপ্ন থাকে সন্তান বড় হয়ে একজন ভালো মানুষ হবে। পড়াশোনায় ভালো করার পাশাপাশি তার মধ্যে থাকবে সততা, দায়িত্ববোধ, মানবিকতা ও অন্যের প্রতি সম্মান। কিন্তু একটি শিশুকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা শুধু বিদ্যালয়ের দায়িত্ব নয়। পরিবারের পরিবেশ, মা-বাবার আচরণ এবং ছোটবেলার শিক্ষা তার ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৬ নভেম্বর ২০২৬

ট্টগ্রামের ফটিকছড়িতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দেড় হাজার রোগীর প্রেসার পরীক্ষা, এক হাজার ১০০ জনের বেশি রোগীর ডায়াবেটিস পরীক্ষা এবং ৩৬০ জন রোগীকে পাওয়ারসহ বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে।
৪ নভেম্বর ২০২৬