শিক্ষা মন্ত্রণালয় খবর ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পে স্কেল বাস্তবায়নের আগ মুহূর্তে সুবিধায় যুক্ত হচ্ছেন যারা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতির মধ্যেই দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর সামনে আসছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো কার্যকর হলে দেশের প্রায় ৪ লাখ ৭৮ হাজার শিক্ষক ও কর্মচারী আর্থিকভাবে সরাসরি উপকৃত হতে পারেন। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর এই খবর শিক্ষা অঙ্গনে নতুন আশার জন্ম দিয়েছে।
২৮ মে ২০২৬, ২২:০৬ | বিস্তারিত

সরকারের নতুন সিদ্ধান্ত, এমপিও শিক্ষকদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর দেশের বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন নীতিমালার আওতায় এখন থেকে স্বয়ংক্রিয় অনলাইন সফটওয়্যারের মাধ্যমে বদলি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
২১ মে ২০২৬, ১৯:২২ | বিস্তারিত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদের ভাতা নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: ঈদের আগেই স্বস্তির খবর পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাদের উৎসব ভাতার টাকা মঙ্গলবার থেকেই ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামীকাল বুধবারের মধ্যেই সব শিক্ষক-কর্মচারী তাদের উৎসব ভাতা হাতে পাবেন।
২০ মে ২০২৬, ১২:৫১ | বিস্তারিত

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ৬০%, যা বলছে মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটি সঠিক নয় বলে জানিয়েছে সরকার। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে বাড়ানোর প্রস্তাব অনুমোদন পায়নি।
২২ এপ্রিল ২০২৬, ১৫:৩৩ | বিস্তারিত

বিশাল সুখবর, শিক্ষাবৃত্তিতে বড় সংস্কার
নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষাখাতে বড় ধরনের পরিবর্তনের পথে সরকার। দীর্ঘদিন পর প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে নীতিগত পর্যায়ে প্রক্রিয়াধীন।
১৭ এপ্রিল ২০২৬, ২২:০৪ | বিস্তারিত

প্রাথমিকে বিশাল শিক্ষক নিয়োগ, জানুন বিস্তারিত-প্রক্রিয়া
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষক সংকট দূর করতে দ্রুতই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
১৫ এপ্রিল ২০২৬, ২২:৩৯ | বিস্তারিত

প্রাথমিক বৃত্তি: বিশাল সুখবর দিলেন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষায় নতুন উদ্দীপনা তৈরি করতে বৃত্তি ব্যবস্থায় সংস্কারের পরিকল্পনা করছে সরকার। বৃত্তির অর্থ বাড়ানো এবং আরও বেশি শিক্ষার্থীকে এ সুবিধার আওতায় আনার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৫ এপ্রিল ২০২৬, ১৯:১০ | বিস্তারিত

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের ৫ জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান ও ঈদুল ফিতর-এর দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে আবারও প্রাণ ফিরে পাচ্ছে দেশের শিক্ষাঙ্গন। আগামীকাল রবিবার থেকে সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে নিয়মিত পাঠদান। দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের কোলাহল, ক্লাসের ব্যস্ততা এবং ক্যাম্পাসের চিরচেনা চাঞ্চল্যে ফিরতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
২৮ মার্চ ২০২৬, ২১:০০ | বিস্তারিত

সংশয় কাটিয়ে শিক্ষকদের জন্য স্বস্তির বার্তা
নিজস্ব প্রতিবেদক: রাকিব: এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য পবিত্র ঈদুল ফিতরের উৎসব ভাতা প্রদানের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যদিও এ সংক্রান্ত প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে—দ্রুততম সময়ের মধ্যেই প্রস্তাব প্রস্তুত করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৪ | বিস্তারিত

স্কুলে রমজানের ছুটি নিয়ে মাউশির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: হাসান: পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখা নিয়ে যে আইনি জটিলতা ও বিভ্রান্তি তৈরি হয়েছিল, অবশেষে তার অবসান হয়েছে। উচ্চ আদালতের পূর্বের নির্দেশনা আপিল বিভাগের চেম্বার আদালতে স্থগিত হওয়ায় আগের নির্ধারিত ছুটির তালিকাই বহাল থাকছে। ফলে নির্ধারিত সময় অনুযায়ীই শুরু হবে রমজান ও ঈদুল ফিতরের ছুটি। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৮ মার্চ থেকেই স্কুলে রমজান ও ঈদুল ফিতরের ছুটি কার্যকর হবে। কী ...
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ | বিস্তারিত

তারেক রহমানের কাছে এমপিও শিক্ষকদের যে চাওয়া-জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: নতুন সরকার গঠনের প্রক্রিয়া সামনে রেখে এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের প্রধান দাবি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা মনে করছেন, অতীতে দেওয়া রাজনৈতিক প্রতিশ্রুতি ও সাম্প্রতিক আশ্বাসের আলোকে এবার জাতীয়করণ বাস্তবায়নের উপযুক্ত সময়। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজী শিক্ষকদের পক্ষ থেকে এই প্রত্যাশার কথা প্রকাশ করেন। তিনি জানান, নতুন সরকারের কাছে শিক্ষকদের সবচেয়ে বড় দাবি হচ্ছে দীর্ঘদিনের বৈষম্য ...
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:৪৮ | বিস্তারিত
