
রিপোর্টার

দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর দেশের বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন নীতিমালার আওতায় এখন থেকে স্বয়ংক্রিয় অনলাইন সফটওয়্যারের মাধ্যমে বদলি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ নামে নতুন নীতিমালা জারি করেছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন বিভাগের সচিব মো. দাউদ মিয়া। একইসঙ্গে ২০২৫ সালের পূর্বের নীতিমালা বাতিল করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষক প্রথম নিয়োগের পর অন্তত দুই বছর চাকরি সম্পন্ন করলে বদলির জন্য আবেদন করতে পারবেন। আবার নতুন কর্মস্থলে যোগদানের পর সেখানেও ন্যূনতম দুই বছর পূর্ণ না হলে পুনরায় বদলির আবেদন করা যাবে না।
নীতিমালায় আরও বলা হয়েছে, একজন শিক্ষক তার পুরো চাকরি জীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন। বদলির আবেদন করার সময় একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি পছন্দের প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারবেন।
সরকার জানিয়েছে, বদলি কার্যক্রম পুরোপুরি স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে অনলাইন সফটওয়্যার ব্যবহার করা হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তর শূন্য পদের তালিকা অনলাইনে প্রকাশ করবে এবং সেখান থেকেই আবেদন গ্রহণ করা হবে।
একই পদের বিপরীতে একাধিক আবেদন জমা হলে নারী শিক্ষক, কর্মস্থলের দূরত্ব, স্বামী বা স্ত্রীর চাকরিস্থল এবং চাকরির জ্যেষ্ঠতার ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।
এছাড়া যেসব শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, এমপিও স্থগিত রয়েছে অথবা সাময়িক বরখাস্ত আছেন, তারা বদলির সুযোগ পাবেন না বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
নীতিমালায় আরও বলা হয়েছে, বছরে একটি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ দুইজন শিক্ষক বদলির সুযোগ পাবেন। তবে একই বিষয়ের একাধিক শিক্ষককে একসঙ্গে বদলি করা যাবে না।
শিক্ষকরা প্রথমে নিজ জেলার মধ্যে বদলির আবেদন করতে পারবেন। নিজ জেলায় শূন্য পদ না থাকলে নিজ বিভাগের অন্য জেলায় আবেদন করা যাবে। আন্তঃজেলা বদলির দায়িত্ব আঞ্চলিক পরিচালক এবং আন্তঃবিভাগ বদলির দায়িত্ব মহাপরিচালক পালন করবেন।
সরকার আরও জানিয়েছে, বদলির পর শিক্ষকদের ইনডেক্স নম্বর নতুন প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর হবে এবং এমপিওসহ সব আর্থিক সুবিধা বহাল থাকবে। বদলির আদেশ জারির ১০ দিনের মধ্যে অবমুক্তি এবং পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন প্রতিষ্ঠানে যোগদান করতে হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। সব প্রশাসনিক ও আইনগত আনুষ্ঠানিকতা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হলে চলতি সপ্তাহেই নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের কথা জানিয়েছে।
২ মিনিট আগে

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা এখন শেষ হওয়ার পথে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন প্রকাশের প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সব কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী এগোলে চলতি সপ্তাহেই গেজেট প্রকাশ হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের কথা জানা গেছে।
১ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা কয়েক দফা মূল্য সমন্বয়ের পর এবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমেছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
১ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। আজ রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির পাশাপাশি অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
১ ঘণ্টা আগে

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।
১ ঘণ্টা আগে

প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশে কর্মরত এসব রেমিট্যান্স যোদ্ধার পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের রেমিট্যান্স পাঠানোর সুবিধার কথা বিবেচনায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার দৈনিক বিনিময় হার তুলে ধরা হচ্ছে।
১ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে আবারও সময়ের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর চলতি সপ্তাহেই গেজেট প্রকাশের কথা জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা হয়নি। পরে বৃহস্পতিবার জানানো হয়েছিল, রোববার (৬ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, গেজেট প্রকাশের প্রক্রিয়া এখনো শেষ পর্যায়ে থাকায় ৬ সেপ্টেম্বরের পরিবর্তে চলতি সপ্তাহের মধ্যেই, সম্ভাব্যভাবে ১০ সেপ্টেম্বরের মধ্যে এটি প্রকাশ হতে পারে।
১৩ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি চাকরিজীবীদের অপেক্ষা এখন শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। নতুন বেতন কাঠামোর গেজেট আগামী রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশ হওয়ার কথা থাকলেও প্রজ্ঞাপন জারির আগে কয়েকটি প্রশাসনিক ধাপ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় নির্ধারিত দিনেই এটি প্রকাশ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১৪ ঘণ্টা আগে

সেপ্টেম্বর থেকে নভেম্বর আগামী তিন মাসে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের সার্বিক বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। তবে একই সময়ে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে। পরিস্থিতি অনুকূলে থাকলে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।
১৪ ঘণ্টা আগে