শিক্ষক নিয়োগ খবর ট্যাগের খবর
এই ট্যাগের খবর

প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নিয়োগপ্রাপ্তদের যোগদান প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, নতুন শিক্ষকদের বিদ্যালয়ে পাঠানোর আগে দুই মাসের বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে পর্যায়ক্রমে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করা হবে।
১২ জুলাই ২০২৬, ২৩:০৩ | বিস্তারিত

সরকারের নতুন সিদ্ধান্ত, এমপিও শিক্ষকদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর দেশের বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন নীতিমালার আওতায় এখন থেকে স্বয়ংক্রিয় অনলাইন সফটওয়্যারের মাধ্যমে বদলি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
২১ মে ২০২৬, ১৯:২২ | বিস্তারিত

শিক্ষকদের ৫ ধরনের তথ্য প্রেরণে জরুরী নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য নিয়ে কড়াকড়ি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে জরুরি ভিত্তিতে নির্দিষ্ট পাঁচ ধরনের তথ্য পাঠাতে বলা হয়েছে। এ বিষয়ে নির্দেশনাপত্র মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে এ নির্দেশ জারি করা হয়। নির্দেশনায় জানানো হয়েছে, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত প্রতিটি শিক্ষকের- নাম, নিবন্ধন নম্বর, যে প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে তার নাম, যোগদানের ...
২৯ জানুয়ারি ২০২৬, ২০:০৬ | বিস্তারিত

শিক্ষকদের জন্য বিশাল সুখবর, নতুন যে প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের শূন্যপদের বিপরীতে বদলির নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সদ্য প্রকাশিত এই নীতিমালায় শিক্ষক ও শিক্ষিকাদের বদলির সংখ্যা, সময়সীমা ও যোগ্যতার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার এবং একজন শিক্ষিকা সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন। নতুন এই নীতিমালা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গত ...
২৭ জানুয়ারি ২০২৬, ১০:২৬ | বিস্তারিত

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ, রেজাল্ট দেখুন এখানে, লিংকসহ
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। এতে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে পরবর্তী ধাপ মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত ...
২১ জানুয়ারি ২০২৬, ২০:১২ | বিস্তারিত

প্রাথমিক শিক্ষক নিয়োগ–২০২৫: এক ক্লিকে ডাউনলোড করুন প্রবেশপত্র
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর বহুল প্রতীক্ষিত লিখিত পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। একই সঙ্গে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নির্দেশনা ও বিধিনিষেধ জারি করা হয়েছে। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রসংক্রান্ত নির্দেশনা ডিপিইর সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নিজ নিজ জেলার কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ...
২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯ | বিস্তারিত
