.jpg)
রিপোর্টার

নতুন সরকার গঠনের প্রক্রিয়া সামনে রেখে এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের প্রধান দাবি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা মনে করছেন, অতীতে দেওয়া রাজনৈতিক প্রতিশ্রুতি ও সাম্প্রতিক আশ্বাসের আলোকে এবার জাতীয়করণ বাস্তবায়নের উপযুক্ত সময়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজী শিক্ষকদের পক্ষ থেকে এই প্রত্যাশার কথা প্রকাশ করেন। তিনি জানান, নতুন সরকারের কাছে শিক্ষকদের সবচেয়ে বড় দাবি হচ্ছে দীর্ঘদিনের বৈষম্য দূর করে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা।
পুরনো প্রতিশ্রুতি ও রাজনৈতিক আশ্বাসকে ভিত্তি
শিক্ষক নেতাদের মতে, এই দাবির পেছনে রয়েছে একাধিক রাজনৈতিক প্রতিশ্রুতি ও অবস্থান। দেলাওয়ার হোসেন আজিজী স্মরণ করিয়ে দেন, ২০০৮ সালের নির্বাচনের পর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন দল আবার ক্ষমতায় এলে এমপিও শিক্ষাকে জাতীয়করণ করা হবে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন এবার দেখতে চান শিক্ষকরা।
এছাড়া ২০২৫ সালে শিক্ষকদের আন্দোলনের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আশ্বাস দিয়েছিলেন ক্ষমতায় এলে এমপিও শিক্ষকদের বৈষম্য দূর করা হবে এবং জাতীয়করণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
অন্যদিকে, শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী কেন্দ্রীয় শহীদ মিনারে বলেছিলেন শিক্ষকদের বৈষম্য দূর করা ও জাতীয়করণ দলীয় সিদ্ধান্তের অংশ।
শিক্ষামন্ত্রী হিসেবে ড. মিলনকে ঘিরে আশাবাদ
শিক্ষক নেতাদের মধ্যে বিশেষ আশাবাদ দেখা যাচ্ছে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. এহছানুল হক মিলনকে ঘিরে। তারা মনে করেন, শিক্ষকদের সমস্যা ও দীর্ঘদিনের বৈষম্য সম্পর্কে তিনি সরাসরি অবগত। ফলে তিনি যদি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান, তাহলে জাতীয়করণ বিষয়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত আসতে পারে।
যুগান্তকারী সিদ্ধান্তের অপেক্ষায় শিক্ষক সমাজ
সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকরা আশা করছেন, দীর্ঘ কয়েক দশকের বৈষম্যের অবসান ঘটিয়ে নতুন সরকার শিক্ষাক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ নেবে। তাদের প্রত্যাশা নতুন নেতৃত্বের অধীনে শিক্ষা জাতীয়করণ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৬ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৮ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৮ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে