
রিপোর্টার

দেশের শিক্ষাখাতে বড় ধরনের পরিবর্তনের পথে সরকার। দীর্ঘদিন পর প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে নীতিগত পর্যায়ে প্রক্রিয়াধীন।
এই পরিকল্পনা বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়। লক্ষ্য হলো বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বাড়ানো।
নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত সব স্তরের মেধা ও সাধারণ বৃত্তির মাসিক অর্থ এবং এককালীন অনুদান দ্বিগুণ হয়ে যাবে। এতে শিক্ষার্থীদের আর্থিক চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষা খাতে মোট ব্যয় ১৮৪ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৩৬৮ কোটি ১৬ লাখ টাকায় পৌঁছাবে। এটি বাজেট বরাদ্দের ওপর নির্ভর করবে।
শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমানে সংশোধিত প্রস্তাব প্রস্তুত করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাব অনুমোদন পেলে দ্রুত অর্থ বিভাগে পাঠানো হবে এবং বাজেট অনুমোদন মিললেই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
মাউশির প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব স্তরের বৃত্তির হার দ্বিগুণ করা হচ্ছে। এর মধ্যে প্রাথমিক, জেএসসি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পর্যায় অন্তর্ভুক্ত।
শুধু মাসিক বৃত্তিই নয়, বর্ষিক এককালীন অনুদানও সমান হারে বাড়ানো হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য বাড়তি সহায়তা হিসেবে কাজ করবে।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে ঝরে পড়া শিক্ষার্থীর হার কমবে এবং উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়বে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
১০ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
১১ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
১২ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে