
সিনিয়ার রিপোর্টার

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের জন্য ১১টি বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শনিবার (২৮ মার্চ) মাউশির এক চিঠিতে এসব নির্দেশনার কথা জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী গৃহীত এই নির্দেশনা সব কেন্দ্রসচিবসহ মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ২১ এপ্রিল, মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষাকে ঘিরে সরকার ‘শূন্য সহনশীলতা’ বা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, যাতে কোনো ধরনের অনিয়ম বা নকলের সুযোগ না থাকে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ধারণকৃত ভিডিও সংরক্ষণ এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি কক্ষে ঘড়ি টাঙানো, পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করা এবং নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
পরীক্ষার হলে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। পরীক্ষার্থীদের দেহ তল্লাশির মাধ্যমে হলে প্রবেশ করানো হবে, এবং ছাত্রীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া কেন্দ্রের প্রধান ফটকে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা টাঙিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। শিক্ষা বোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপরও জোর দেওয়া হয়েছে।
মাউশি বলছে, এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরীক্ষা আয়োজন নিশ্চিত করা হবে।
১১ দফা নির্দেশনা হলো-
১. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা ২০২৬ গ্রহণের লক্ষ্যে নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপণ নিশ্চিত করতে হবে।
২. যেসব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল/অকেজো অবস্থায় রয়েছে, সেসব পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর আগেই সচল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সব ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে।
৪. সব পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে ঘড়ি (কাঁটাওয়ালা) টাঙানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা রক্ষার্থে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে।
৬. কেন্দ্রসচিব ব্যতীত পরীক্ষার হলে কোনো শিক্ষক/পরীক্ষার্থী যাতে মুঠোফোন ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
৭. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা ২০২৬–এ অংশগ্রহণকারী কোনো পরীক্ষার্থী যাতে কোনো উপায়েই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে।
৮. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে।
৯. প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার–পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো–বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
১০. সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রসচিবদের প্রতি নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
১১. সর্বোপরি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপরোল্লিখিত নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে এবং চলবে ৮ আগস্ট পর্যন্ত।
১২ মিনিট আগে

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে। ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’সহ সংশ্লিষ্ট বিভিন্ন কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের ‘সুপারিশ প্রণয়ন কমিটি’ পুনর্গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২১ এপ্রিল (মঙ্গলবার) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
৪৫ মিনিট আগে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটি সঠিক নয় বলে জানিয়েছে সরকার। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে বাড়ানোর প্রস্তাব অনুমোদন পায়নি।
৭ ঘণ্টা আগে

দেশের পুলিশ প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে নতুন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
৯ ঘণ্টা আগে

সারা দেশে বাসভাড়া বৃদ্ধি নিয়ে চলমান আলোচনা ও উদ্বেগের মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে পরিবহন মালিকরা। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের কোনো রুটেই বাসভাড়া বাড়ানো যাবে না। এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লার কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিরবচ্ছিন্ন ও নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১১ ঘণ্টা আগে

ঈদুল ফিতরের আনন্দ-উৎসব শেষ না হতেই মুসলিম বিশ্বে দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রস্তুতি ও সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে আগাম আলোচনা ও অপেক্ষা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, যার ভিত্তিতে বাংলাদেশের সম্ভাব্য তারিখ নিয়েও ধারণা পাওয়া যাচ্ছে।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী আজ (২১ এপ্রিল ২০২৬) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন স্কেল বা পে-স্কেল বাস্তবায়ন করতে না পারাকে নিজের অন্যতম বড় আক্ষেপ ও দুঃখের বিষয় হিসেবে উল্লেখ করেছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পে-স্কেল বাস্তবায়নের জটিলতা এবং সরকারি কর্মকর্তাদের বেতনের বাস্তব চিত্র তুলে ধরেন।
১ দিন আগে