
রিপোর্টার

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালিতে উচ্চশিক্ষার পথ আরও নির্দিষ্ট করতে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকার ইতালি দূতাবাস। ভাষা দক্ষতার সনদ থেকে শুরু করে স্পন্সর নির্বাচন এবং ভিসা আবেদন জমা দেওয়ার নিয়ম সবকিছু নিয়েই এবার বিস্তারিত জানানো হয়েছে।
সোমবার (১ জুন) ভিএফএস গ্লোবালের মাধ্যমে প্রকাশিত এ নির্দেশনায় বলা হয়েছে, ইতালির বিশ্ববিদ্যালয়ের পোর্টালে যারা নিয়মিত নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের আর আলাদা করে ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে না।
ভিএফএস গ্লোবাল সরাসরি আবেদনকারীর নিবন্ধনের সময় দেওয়া ই-মেইল ঠিকানায় যোগাযোগ করবে এবং সেখানে ভিসা আবেদন জমা দেওয়ার তারিখ জানিয়ে দেওয়া হবে।
শিক্ষার্থীদের জন্য এটি বড় স্বস্তির খবর বলে মনে করছেন অনেকে। কারণ, আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনিশ্চয়তা থাকলেও এবার পুরো প্রক্রিয়াটি আরও সহজভাবে নির্ধারণ করা হয়েছে।
স্পন্সর নিয়ে নতুন নিয়মে বড় পরিবর্তন এসেছে। এখন শুধু বাবা-মা নয়, পরিবারের আরও অনেক সদস্য শিক্ষার্থীর আর্থিক গ্যারান্টি দিতে পারবেন। এর মধ্যে থাকছেন দাদা-দাদি, নানা-নানি, চাচা, ফুফু, মামা, খালা ও কাজিন। ইতালিতে অবস্থানরত আত্মীয়দের স্পন্সর হিসেবেও গ্রহণ করা হবে।
ভাষা দক্ষতার বিষয়েও কোনো ছাড় থাকছে না। দূতাবাস জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাওয়া ভাষা সনদ জমা দিতে হবে। সনদে অবশ্যই শোনা, পড়া, বলা এবং লেখার দক্ষতা আলাদাভাবে উল্লেখ থাকতে হবে।
পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতার প্রমাণ হিসেবে সিআইএমইএ বা ডিক্লেয়ারেশন অব ভ্যালু জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রাক-তালিকাভুক্তির জন্য স্টুডেন্ট ভিসা আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ অক্টোবর।
নতুন এ সিদ্ধান্তে ইতালিতে উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা এসেছে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। এখন নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রেখে আবেদন জমা দেওয়ার দিকেই নজর দিতে বলছেন তারা।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। যদিও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য আলাদা কোনো অতিরিক্ত বরাদ্দ রাখা হয়নি, তবুও আগামী জুলাই থেকেই নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
৩৯ মিনিট আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আংশিকভাবে চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। যদিও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে আলাদা কোনো বরাদ্দ রাখা হয়নি, তবুও অর্থ মন্ত্রণালয় জানিয়েছে প্রয়োজনীয় অর্থ অন্য খাতের থোক বরাদ্দ এবং জরুরি ব্যয়ের জন্য সংরক্ষিত তহবিল থেকে সমন্বয় করা হবে। ফলে আগামী জুলাই থেকেই নতুন পে-স্কেলের আংশিক সুবিধা কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
৮ ঘণ্টা আগে

দেশীয় শিল্পকে আরও শক্তিশালী করা, স্থানীয় উৎপাদন বাড়ানো এবং অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বড় ধরনের কর সংস্কারের পরিকল্পনা নিয়েছে সরকার। একদিকে বিভিন্ন উৎপাদনমুখী খাতে করছাড় ও মূল্য সংযোজন কর অব্যাহতির উদ্যোগ নেওয়া হচ্ছে, অন্যদিকে কিছু আমদানিনির্ভর ও বিলাসী পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব এসেছে। ফলে নতুন অর্থবছরে বাজারে বেশ কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন। এক দফায় প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে স্বর্ণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৯ ঘণ্টা আগে

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্রমেই বাড়ছে উদ্বেগ ও প্রত্যাশা। এমন পরিস্থিতিতে নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবিতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।
৯ ঘণ্টা আগে

জাতীয় বাজেট ঘোষণার আগেই দেশের লাখো সরকারি চাকরিজীবীর নজর এখন নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেলের দিকে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য, মূল্যস্ফীতির চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে আলোচনা চললেও এবার সেই আলোচনাই নতুন মাত্রা পেয়েছে। কারণ, একদিকে সরকার নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে, অন্যদিকে জামায়াতে ইসলামীও তাদের প্রস্তাবিত ছায়া বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের বেতন বৃদ্ধির সুপারিশ করেছে।
১০ ঘণ্টা আগে

অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। সরকারের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুলাই মাস থেকে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দ্বিতীয় ধাপ কার্যকর হচ্ছে। এর ফলে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন।
২ দিন আগে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আফসানা আক্তার রাহি (১৪) নামে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
৩ দিন আগে