Education Ministry Bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

এমপিওভুক্ত শিক্ষকদের নবম পে-স্কেল নিয়ে বড় দুসংবাদ
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ৬ হাজার ৮০০ কোটি টাকার বেশি অতিরিক্ত অর্থ প্রয়োজন বলে হিসাব দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে মাউশির পাঠানো সেই হিসাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি। ফলে বাড়তি অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠিও পাঠানো সম্ভব হয়নি।
২৭ নভেম্বর ২০২৬, ২০:৫২ | বিস্তারিত

পে স্কেলে বেতন কবে পাবেন এমপিও শিক্ষকরা, সর্বশেষ যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নবম পে স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় রয়েছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বড় অঙ্কের অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বর থেকেই নতুন স্কেলে বেতন পেতে পারেন তারা। তবে প্রয়োজনীয় অনুমোদন ও প্রশাসনিক কার্যক্রম শেষ করতে দেরি হলে অপেক্ষা বাড়তে পারে জানুয়ারি পর্যন্ত।
৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ | বিস্তারিত

৪৫তম বিসিএসের ৩৮৩ প্রার্থীর জন্য সুখবর, বিস্তারিত জানুন
নিজস্ব প্রতিবেদক: ৪৫তম বিসিএসের সুপারিশের ভিত্তিতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৩৮৩ জন প্রার্থীকে প্রভাষক পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৫ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র জমা দিতে হবে।
২৫ অক্টোবর ২০২৬, ২২:৪৭ | বিস্তারিত

আগামী মাস থেকে নতুন পে স্কেলে বেতন হলেও পাবেন না যারা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীরা আগামী মাস থেকে নতুন বেতন পাবেন বলে জানানো হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে তা কার্যকর হতে আরও সময় লাগতে পারে। বিশেষ করে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাব করার প্রক্রিয়ায় জটিলতার কারণে এই বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।
১০ অক্টোবর ২০২৬, ২২:৫১ | বিস্তারিত

বেতন-ইনক্রিমেট নিয়ে আগামী সপ্তাহেই মিলবে সুখবর! যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন, বাড়িভাড়া ও ইনক্রিমেন্ট নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে আগামী সপ্তাহেই। এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম বর্তমানে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে চলমান রয়েছে।
৮ আগস্ট ২০২৬, ১০:২০ | বিস্তারিত

এসএসসি পরীক্ষার ফলাফল কবে, জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে তিনি শিক্ষা খাতে চলমান সংস্কার কার্যক্রম, মানোন্নয়ন পরিকল্পনা এবং শিক্ষার্থীবান্ধব নানা উদ্যোগের অগ্রগতির চিত্রও তুলে ধরেছেন।
১৮ জুন ২০২৬, ১৮:৫৭ | বিস্তারিত

এসএসসি ২০২৬ এর রেজাল্ট প্রকাশের তারিখ চুড়ান্ত, যেভাবে দেখবেন ফল
নিজস্ব প্রতিবেদক: অবশেষে শেষ হতে যাচ্ছে লাখো শিক্ষার্থী ও অভিভাবকের দীর্ঘ প্রতীক্ষা। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ চূড়ান্ত করা হয়েছে। ফলে পরীক্ষার পর ফলাফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
১৪ জুন ২০২৬, ১৩:১০ | বিস্তারিত

প্রাথমিক বিদ্যালয় নিয়ে নতুন সিদ্ধান্ত, খোলা থাকবে শনিবার
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিকে সামনে রেখে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির আমেজ শুরু হলেও এর আগেই গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
২২ মে ২০২৬, ১৭:১০ | বিস্তারিত

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ৬০%, যা বলছে মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটি সঠিক নয় বলে জানিয়েছে সরকার। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে বাড়ানোর প্রস্তাব অনুমোদন পায়নি।
২২ এপ্রিল ২০২৬, ১৫:৩৩ | বিস্তারিত

কে হচ্ছেন ঢাবির পরবর্তী উপাচার্য, প্রজ্ঞাপন আসতে পারে চলতি সপ্তাহেই
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তার পদত্যাগপত্র শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করেছে বলে জানা গেছে। ফলে দেশের শীর্ষ বিদ্যাপীঠের সর্বোচ্চ প্রশাসনিক পদটি এখন শূন্য, আর ক্যাম্পাসজুড়ে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন—কে হচ্ছেন পরবর্তী উপাচার্য?
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪২ | বিস্তারিত

বেতন বাড়ল শিক্ষকদের: কার্যকর জুলাই থেকেই
নিজস্ব প্রতিবেদক: সরকারি শিক্ষকদের জন্য দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের পথে বড় অগ্রগতি এসেছে। শিক্ষকদের পদনাম সংশোধন এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অতিরিক্ত ইনক্রিমেন্ট বা অগ্রিম বর্ধিত বেতন সুবিধা প্রদানের লক্ষ্যে নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়, যা সারা দেশের সরকারি শিক্ষকদের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কী পরিবর্তন আনা হলো প্রজ্ঞাপনে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি বিদ্যালয়ে কর্মরত ...
২৮ জানুয়ারি ২০২৬, ২১:২২ | বিস্তারিত

শিক্ষকদের জন্য বিশাল সুখবর, নতুন যে প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের শূন্যপদের বিপরীতে বদলির নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সদ্য প্রকাশিত এই নীতিমালায় শিক্ষক ও শিক্ষিকাদের বদলির সংখ্যা, সময়সীমা ও যোগ্যতার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার এবং একজন শিক্ষিকা সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন। নতুন এই নীতিমালা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গত ...
২৭ জানুয়ারি ২০২৬, ১০:২৬ | বিস্তারিত

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা কি বাতিল: অধিদপ্তর ঘেরাও পরীক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে ঘিরে প্রশ্নফাঁস ও প্রযুক্তিনির্ভর জালিয়াতির অভিযোগে দেশজুড়ে উত্তাল হয়ে উঠেছে পরীক্ষার্থীরা। এসব অনিয়মের প্রতিবাদে পরীক্ষা বাতিলের দাবিতে রবিবার (১১ জানুয়ারি) মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা জানিয়েছে, তাদের ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। তারা অভিযোগ করছেন, সাম্প্রতিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও ডিভাইস ব্যবহার করে জালিয়াতির ঘটনা ঘটেছে, যা পুরো নিয়োগ ...
১২ জানুয়ারি ২০২৬, ১৪:৪২ | বিস্তারিত

২০২৬ সালের কলেজের ছুটির তালিকা প্রকাশ: এক নজরে দেখুন
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ শিক্ষাবর্ষে কলেজ শিক্ষার্থীদের জন্য সুখবর এনেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি কলেজের জন্য নতুন ছুটির পঞ্জিকা চূড়ান্ত করা হয়েছে, যেখানে আগের বছরের তুলনায় এক দিন বেশি ছুটি রাখা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছর কলেজগুলোতে মোট বন্ধ থাকবে ৭২ দিন। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৫ সালে কলেজের মোট ছুটি ছিল ৭১ দিন। সেই তুলনায় ২০২৬ সালে শিক্ষার্থীরা অতিরিক্ত এক দিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন। বছরের শুরুতেই দীর্ঘতম ছুটি নতুন ...
১১ জানুয়ারি ২০২৬, ১২:০৭ | বিস্তারিত

বেসরকারি স্কুল-কলেজের জন্য বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য সুখবর নিয়ে এসেছে সরকার। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা নন-এমপিও স্কুল ও কলেজগুলোকে এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে আবেদন, নির্ধারিত সময়েই জমা দিতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বুধবার (৭ জানুয়ারি) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী। এতে ...
৭ জানুয়ারি ২০২৬, ২০:৪৫ | বিস্তারিত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল: পুনঃপরীক্ষার কবে?
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (DPE) অধীনে অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ প্রত্যাশীদের জন্য এলো গুরুত্বপূর্ণ ও জরুরি ঘোষণা। গত বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত এই পদের লিখিত নিয়োগ পরীক্ষা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) অধিদপ্তরের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এই ঘোষণার ফলে পরীক্ষায় অংশ নেওয়া হাজারো প্রার্থী নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষাটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের বিবেচনায়। কেন বাতিল ...
৬ জানুয়ারি ২০২৬, ১৭:২৪ | বিস্তারিত
