
রিপোর্টার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে ঘিরে প্রশ্নফাঁস ও প্রযুক্তিনির্ভর জালিয়াতির অভিযোগে দেশজুড়ে উত্তাল হয়ে উঠেছে পরীক্ষার্থীরা। এসব অনিয়মের প্রতিবাদে পরীক্ষা বাতিলের দাবিতে রবিবার (১১ জানুয়ারি) মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীরা জানিয়েছে, তাদের ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। তারা অভিযোগ করছেন, সাম্প্রতিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও ডিভাইস ব্যবহার করে জালিয়াতির ঘটনা ঘটেছে, যা পুরো নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।
পরীক্ষার্থীদের ৬ দফা দাবি
আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে-
১) সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে দ্রুত পুনরায় পরীক্ষা নেওয়া
২) সব সরকারি চাকরির পরীক্ষা ঢাকায় আয়োজন করা এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার বসানো
৩) স্বতন্ত্র একটি কমিটির অধীনে সব নিয়োগ পরীক্ষা গ্রহণ
৪) একই দিনে ও একই সময়ে একাধিক সরকারি পরীক্ষা না নেওয়া
৫) যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পূর্বে প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে, তাদের দিয়ে প্রশ্ন প্রণয়ন না করানো
৬) প্রশ্নফাঁস প্রমাণিত হলে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ শাস্তি দেওয়া এবং প্রশ্ন প্রণয়নকারী প্রতিষ্ঠানের প্রধানকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ
স্মারকলিপি ও প্রশাসনের প্রতিক্রিয়া
এই দাবিগুলো জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। পরীক্ষার্থী আবু তাহের জানান, মহাপরিচালক তাদের স্মারকলিপি গ্রহণ করে দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন।
অধিদপ্তরের একটি সূত্র জানায়, প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। খুব শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিলের সম্ভাবনাও রয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফল প্রকাশ স্থগিত রাখা হতে পারে।
পরীক্ষার পটভূমি
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৬১ জেলায় (পার্বত্য চট্টগ্রামের তিন জেলা ছাড়া) একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১০ লাখ ৮০ হাজারেরও বেশি চাকরিপ্রার্থী।
পরীক্ষার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরীক্ষার্থীদের অভিযোগ, দুই দিন আগে ফেসবুক ও অন্যান্য মাধ্যমে যে প্রশ্ন ছড়ানো হয়েছিল, সেখান থেকে কয়েকটি প্রশ্ন পরীক্ষায় হুবহু এসেছে যা প্রশ্নফাঁসের অভিযোগকে আরও জোরালো করেছে।

দেশের স্বর্ণের বাজারে ফের বড় পরিবর্তন। একদিনের ব্যবধানেই ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন গুনতে হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
২০ ঘণ্টা আগে

রাজধানী ঢাকায় আজ দুপুরের মধ্যেই বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
২০ ঘণ্টা আগে

বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন, বাড়িভাড়া ও ইনক্রিমেন্ট নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে আগামী সপ্তাহেই। এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম বর্তমানে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে চলমান রয়েছে।
২১ ঘণ্টা আগে

আগস্ট মাসজুড়ে বৃষ্টি ও বজ্রঝড়ের পাশাপাশি বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। চলতি মাসে অন্তত ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।
২২ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এর পর থেকেই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নিতে পারেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।
২৩ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও গ্রেড উন্নীত করার দীর্ঘদিনের দাবিকে সম্পূর্ণ যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান ও সুযোগ-সুবিধা উপযুক্ত পরিমাণে বাড়ানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর ও আপসহীন অবস্থান গ্রহণ করা অত্যন্ত জরুরি।
১ দিন আগে

মালয়েশিয়ায় কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলা লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির জন্য বৈদেশিক মুদ্রার বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের আন্তর্জাতিক ও দেশীয় মুদ্রাবাজারের সর্বশেষ সূচক অনুযায়ী, মালয়েশিয়ান রিংগিতের (MYR) বিপরীতে বাংলাদেশি টাকার (BDT) বিনিময় মূল্য বেশ স্থিতিশীল রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে ও লাভজনক উপায়ে দেশে পাঠানোর সুবিধার্থে আজকের মুদ্রাবাজারের হালনাগাদ চিত্র এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
১ দিন আগে

সৌদি আরবে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে সচল রাখা লক্ষাধিক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের দৈনন্দিন আর্থিক লেনদেন ও বাজেট ব্যবস্থাপনাকে সহজ করতে বৈদেশিক মুদ্রার বাজারদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের দিনে সৌদি রিয়ালের (SAR) বিপরীতে বাংলাদেশি টাকার (BDT) বিনিময় মূল্য স্থিতিশীল অবস্থায় রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠানোর সুবিধার্থে আজকের মুদ্রাবাজারের সর্বশেষ চিত্র এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
১ দিন আগে

দেশে ফিরতে চান বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে সেই ফেরার আগে নিরাপত্তার নিশ্চয়তা চান তিনি। নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে আদালতের বিচারসহ যেকোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও প্রস্তুত বলে জানিয়েছেন সাকিব।
১ দিন আগে