
সিনিয়ার রিপোর্টার

দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুরু হবে। একই সঙ্গে নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য বাজেটে ৪৪ হাজার কোটি টাকা সংরক্ষণের তথ্য সামনে আসায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। তবে ঘোষণার পর থেকেই সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে এই সুবিধা ঠিক কারা পাবেন, কারা ধাপে ধাপে পাবেন, আর কারা এখনও সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন?
জাতীয় পে স্কেলের মূল সুবিধাভোগী যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই, সে বিষয়ে কোনো দ্বিমত নেই। কারণ দেশের সরকারি বেতন কাঠামো মূলত তাদের কেন্দ্র করেই নির্ধারিত হয়। বাজেট বক্তৃতাতেও সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তবে পেনশনভোগী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা একই সময়ে এবং একই পদ্ধতিতে এই সুবিধা পাবেন কিনা, তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়।
বাজেট-পরবর্তী আলোচনা, অর্থ মন্ত্রণালয়ের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, নবম পে স্কেল এখনো সবার জন্য সমানভাবে কার্যকর হওয়ার অবস্থায় পৌঁছেনি। বরং এটি ধাপে ধাপে বাস্তবায়নের পথে থাকা একটি বড় প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্ত।
চলতি বাজেটে নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য ৪৪ হাজার কোটি টাকা সংরক্ষণের তথ্য পাওয়া গেছে। তবে এই অর্থ সরাসরি বেতন-ভাতা খাতে দেখানো হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি জনসেবা ব্যয়ের আওতায় রাখা হয়েছে, যা সরকারি কর্মকর্তা-কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সম্ভাব্য সমন্বয়ের জন্য ব্যবহার করা হতে পারে। তবে শেষ পর্যন্ত এটি নির্ভর করবে সরকারের বাস্তবায়ন কৌশল এবং চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, বর্তমানে যে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে, তাতে প্রথম ধাপে সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী ধাপে বাকি ৫০ শতাংশ এবং এরপর বিভিন্ন ভাতা সমন্বয়ের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। অর্থাৎ ১ জুলাই থেকে পে স্কেল কার্যকর হলেও সবাই প্রথম দিন থেকেই পূর্ণ বর্ধিত বেতন হাতে পাবেন এমনটি নিশ্চিত নয়। বরং ধাপে ধাপে আর্থিক সক্ষমতার ভিত্তিতে এই সুবিধা বাস্তবায়ন করা হবে। এমনও জানা গেছে, জুলাই থেকে কার্যক্রম শুরু হলেও বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
পে কমিশনের সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। বিভিন্ন গ্রেডে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়টিও আলোচনায় রয়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের জন্য এটি শুধু প্রতীকী ঘোষণা নয়, বরং বাস্তব আয়ের বড় পরিবর্তনের সম্ভাবনাও তৈরি করেছে। তবে চূড়ান্ত গেজেট, গ্রেডভিত্তিক বাস্তবায়ন পদ্ধতি এবং প্রথম ধাপে কত শতাংশ কার্যকর হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে জনপ্রশাসন-সংক্রান্ত সুপারিশগুলো পর্যালোচনা করে সরকার নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে। বৈঠক সূত্র জানিয়েছে, জনপ্রশাসন খাতের সুপারিশ নিয়ে মতৈক্য হলেও বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। এ দুটি খাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রয়োজন হলে আরও একটি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে অংশ নেওয়া কেউই গণমাধ্যমের কাছে বেতন বৃদ্ধির শতকরা হার কিংবা ধাপে ধাপে বাস্তবায়নের সুনির্দিষ্ট পদ্ধতি সম্পর্কে মন্তব্য করেননি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে অবসরোত্তর ছুটিতে থাকা বা এলপিআরে থাকা কর্মকর্তা-কর্মচারীরাও নবম পে স্কেলের আওতায় আসবেন।
এদিকে সরকার তিনটি বিকল্প বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানা গেছে। প্রথম প্রস্তাবে প্রথম ধাপে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি করা হতে পারে। দ্বিতীয় বিকল্পে ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডে ৬০ শতাংশ বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রয়েছে। তৃতীয় বিকল্প হিসেবে নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন শতভাগ বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে।
পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যেও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। বাজেটে সংরক্ষিত অর্থের একটি অংশ তাদের সম্ভাব্য সমন্বয়ের জন্য ব্যবহারের আলোচনা থাকলেও পেনশন কীভাবে পুনর্নির্ধারণ হবে কিংবা এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি কর্মচারীদের মতো একই সময়ে সুবিধা পাবেন কিনা, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
সবচেয়ে বেশি অনিশ্চয়তায় রয়েছেন স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত এবং বিশেষায়িত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। কারণ এসব প্রতিষ্ঠানের অনেকেই সরাসরি সরকারি পে স্কেল অনুসরণ করলেও, অনেক প্রতিষ্ঠানের নিজস্ব চাকরিবিধি রয়েছে। আবার কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ড বা মন্ত্রণালয়ের আলাদা অনুমোদন প্রয়োজন হয়। ফলে তাদের জন্য এখনো অপেক্ষাই একমাত্র বাস্তবতা।
সরকারি প্রজ্ঞাপন, অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিদ্ধান্তই শেষ পর্যন্ত নির্ধারণ করবে—কারা একসঙ্গে নতুন বেতনের সুবিধা পাবেন এবং কারা আরও কিছুদিন অপেক্ষা করবেন।
এদিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন আন্দোলন করেছেন। পে কমিশন গঠন থেকে শুরু করে সুপারিশ বাস্তবায়নের জন্য নানা ত্যাগ স্বীকার করতে হয়েছে। গত ১১ বছরে বিভিন্ন কারণে সরকারি কর্মচারীরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছেন। তাই সরকারের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখলেও তিনি মনে করেন, প্রজ্ঞাপন জারি এবং বাস্তবে বর্ধিত বেতন হাতে না পাওয়া পর্যন্ত পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই।

দেশের স্বর্ণের বাজারে আবারও বড় পরিবর্তন। সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম গিয়ে ঠেকেছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
২ দিন আগে

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে অপেক্ষার অবসান হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়েছে অনলাইনে বদলির আবেদন গ্রহণ। আগামী ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য শিক্ষকরা এই আবেদন করার সুযোগ পাবেন।
৩ দিন আগে

বিশ্ববাজারে সোনা ও রুপার দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও নিয়মিত মূল্য সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে স্বর্ণালংকার কেনার পরিকল্পনা থাকলে দোকানে যাওয়ার আগে সর্বশেষ বাজারদর জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। তবে বুধবার (১৯ আগস্ট) নতুন করে সোনা ও রুপার দাম নির্ধারণ করেনি বাজুস। ফলে বর্তমানে দেশের বাজারে গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দামেই সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
৩ দিন আগে

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৩ দিন আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির পাশাপাশি অস্থায়ী দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এদিকে বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৩ দিন আগে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। রাজধানীর বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
৩ দিন আগে

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
৫ দিন আগে

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে মার্চে শুরু হতে পারে। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর যে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল, সেটি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। রমজান ও ঈদুল ফিতরের সময়সূচিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরুর একটি খসড়া রুটিন প্রস্তুত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
৫ দিন আগে

দেশের বাজারে সোনার দাম নিয়ে ক্রেতাদের আগ্রহ সবসময়ই থাকে। আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামার পাশাপাশি স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিয়মিত মূল্য সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তাই সোনা বা রুপার অলংকার কেনার আগে সর্বশেষ মূল্য তালিকা জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।
৫ দিন আগে