
রিপোর্টার

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। প্রতিবছরের মতো এবারও হোসাইনি দালান ইমামবাড়া থেকে এই শোক মিছিল বের হবে। মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-লালবাগ বিভাগ।
ডিএমপি জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত মিছিলের নির্ধারিত রুটে যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত থাকবে। ফলে ওই সময় পুরান ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চলাচলকারী যানবাহনের চালকদের বিকল্প পথ ব্যবহার করতে হবে।
রাতের মিছিলের রুটে থাকবে হোসাইনী দালান ইমামবাড়া, চাঁনখারপুল বা নিমতলী ক্রসিং, নাজিমুদ্দিন রোড, জেল রোড, হাজী সেলিম টাওয়ার রোড, চক সার্কুলার রোড, চকবাজার, শাহী মসজিদ মোড়, কারা সদর দপ্তরের নতুন রাস্তা, উমেশ দও রোড, বকশীবাজার কলপাড় মোড়, বকশীবাজার লেন এবং পুনরায় হোসাইনী দালান।
এছাড়া শুক্রবার সকাল ১০টা থেকে আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত দিনের তাজিয়া মিছিলের কারণে লালবাগ, আজিমপুর, নিউমার্কেট, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি ও ঝিগাতলা সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কেও যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
মিছিলটি হোসাইনী দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে বকশীবাজার, আলিয়া মাদ্রাসা মোড়, উর্দু রোড, লালবাগ চৌরাস্তা, গোর-এ-শহিদ মাজার, এতিমখানা মোড়, আজিমপুর, ইডেন কলেজ, নিউমার্কেট, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি ২ নম্বর সড়ক, বিজিবি ৪ নম্বর গেট, সাত মসজিদ রোড হয়ে ঝিগাতলা ধানমন্ডি লেক কারবালায় পৌঁছাবে।
ডিএমপি বলছে, মিছিল চলাকালে সংশ্লিষ্ট এলাকায় সাময়িক যানজট তৈরি হতে পারে। তাই যাত্রী ও চালকদের সময় হাতে নিয়ে বের হওয়ার পাশাপাশি ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
নগরবাসীর সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে তাজিয়া মিছিল সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেছে ট্রাফিক-লালবাগ বিভাগ।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৫ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৬ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৭ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে