
সিনিয়ার রিপোর্টার

অবশেষে শেষ হলো দীর্ঘ প্রতীক্ষা। প্রায় ৪২ বছর পর নতুন রূপে আবারও বড় পর্দায় ফিরছে ডিসি কমিকসের জনপ্রিয় নারী সুপারহিরো ‘সুপারগার্ল’। শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি, আর একই দিনে বাংলাদেশের দর্শকরাও প্রেক্ষাগৃহে বসে উপভোগ করার সুযোগ পাচ্ছেন বহুল আলোচিত এই চলচ্চিত্র।
স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, দেশের তাদের সব শাখাতেই প্রদর্শিত হবে ‘সুপারগার্ল’। ফলে মুক্তির আগেই সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।
১৯৮৪ সালে প্রথমবারের মতো এই চরিত্রকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছিল। অটো বাইন্ডার ও আল প্লাস্টিনোর সৃষ্ট এই সুপারহিরো চরিত্রটি দীর্ঘদিন ধরেই ডিসি ভক্তদের কাছে বিশেষ জনপ্রিয়। নতুন এই সংস্করণে দর্শকরা দেখতে পাবেন এক ভিন্ন ধরনের সুপারগার্লকে, যার জীবন কেবল শক্তির নয়, বরং বেদনা ও সংগ্রামেরও প্রতীক।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ক্রেইগ গিলেস্পি এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিলি অ্যালকক। তার সঙ্গে আরও রয়েছেন ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট এবং জেসন মোমোয়া।
এবারের গল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এখানে সুপারগার্লকে দেখানো হয়েছে সম্পূর্ণ ভিন্ন মানসিকতার একজন নায়িকা হিসেবে। পৃথিবীতে বড় হওয়া সুপারম্যানের মতো শান্ত ও আনন্দময় শৈশব তার ছিল না। ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনের এক অংশে বেড়ে ওঠার সময় সে নিজের প্রিয় মানুষদের মৃত্যু এবং সভ্যতার পতন প্রত্যক্ষ করেছে। এই কঠিন বাস্তবতা তাকে করেছে আরও দৃঢ় ও কঠোর।
গল্পের একপর্যায়ে নিজের বিশ্বস্ত সঙ্গী কুকুর ক্রিপ্টোকে নিয়ে মহাকাশ অভিযানে বের হয় কারা। সেই অভিযানে তার দেখা হয় রুথি নামের এক কিশোরীর সঙ্গে, যার পরিবারকে হত্যা করেছে এক নিষ্ঠুর দস্যু নেতা। এরপর প্রতিশোধ, ন্যায়বিচার এবং সত্যের খোঁজে তারা দুজন এক ভয়ঙ্কর অভিযানে নাম লেখায়।
অজানা গ্রহ, ভয়ঙ্কর শত্রু এবং জীবন-মৃত্যুর লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে যায় তাদের অভিযান। ফলে ‘সুপারগার্ল’ শুধু একটি সুপারহিরো চলচ্চিত্র নয়, বরং এটি এক নারীর বেদনা, শক্তি, প্রতিশোধ এবং মানবিকতার গল্পও।
বিশ্বজুড়ে মুক্তির দিনেই বাংলাদেশে সিনেমাটি প্রদর্শিত হওয়ায় দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। সুপারহিরোপ্রেমীদের জন্য এটি হতে পারে বছরের অন্যতম আলোচিত এবং প্রতীক্ষিত চলচ্চিত্র।

প্রতিটি দিনই সময়ের স্রোতে একসময় ইতিহাসের অংশ হয়ে যায়। আজকের ঘটনাই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ শনিবার, ১১ জুলাই ২০২৬। ইতিহাসের এই দিনে বিশ্বজুড়ে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা। একই দিনে জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তি, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। পাশাপাশি আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।
১৫ ঘণ্টা আগে

দেশের স্বর্ণের বাজারে আবারও এসেছে দামের পরিবর্তন। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য ঘোষণা করেছে। শুক্রবার (১০ জুলাই) প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। শনিবার (১১ জুলাই) থেকে দেশের বাজারে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
১৫ ঘণ্টা আগে

শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, দেশের ১৬টি জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি।
১৬ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
১ দিন আগে

টানা বৈরী আবহাওয়া, ভারী বর্ষণ ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলার শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
১ দিন আগে

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাদক-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ নম্বর ভাদুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক প্রতিমন্ত্রী মরহুম জিয়াউল হক জিয়ার ভাতিজা মোহাম্মদ জহিরুল হক (৪৫)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নকে ঘিরে সরকারের আর্থিক সক্ষমতা, প্রয়োজনীয় অর্থের উৎস এবং দেশের সামষ্টিক অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। নতুন ঋণ কর্মসূচির অনুমোদনের আগে সংস্থাটি জানতে চাইছে, বর্তমান রাজস্ব আদায় পরিস্থিতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, মূল্যস্ফীতি এবং ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সরকার কীভাবে এই বিপুল অতিরিক্ত ব্যয় বহন করবে।
১ দিন আগে

দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও এর বাস্তবায়ন ঘিরে দেখা দিয়েছে নানা জটিলতা। বেতন কমিশনের সুপারিশ, সরকারের সীমিত আর্থিক সক্ষমতা, বার্ষিক ইনক্রিমেন্টের কাঠামো, বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ এবং সামগ্রিক ব্যয় ব্যবস্থাপনার বিষয়গুলো একসঙ্গে সমন্বয় করতে গিয়ে বাস্তবায়নের দায়িত্বে থাকা সচিব কমিটিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
১ দিন আগে

দুই দফা টানা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
১ দিন আগে