
রিপোর্টার

বিশ্বকাপের গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে আগেই নিজেদের শক্তির জানান দিয়েছে আর্জেন্টিনা। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। ফলে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচটি এখন তাদের জন্য শুধুই প্রস্তুতির মঞ্চ।
এই ম্যাচের ফলাফল আর্জেন্টিনার অবস্থানে কোনো প্রভাব ফেলবে না। তাই ঝুঁকি না নিয়ে দলকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি মূল একাদশের বেশ কয়েকজন তারকাকে বিশ্রাম দিয়ে বিকল্প খেলোয়াড়দের সুযোগ দিতে চান।
বন্ধ দরজার অনুশীলনে স্কালোনি এমন একটি দল নিয়ে কাজ করেছেন, যেখানে নিয়মিত তারকাদের অনেকেই ছিলেন না। মূল লক্ষ্য দুটি—প্রথমত, এখন পর্যন্ত না খেলা ফুটবলারদের ম্যাচের অভিজ্ঞতা দেওয়া এবং দ্বিতীয়ত, নকআউট পর্বের আগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম নিশ্চিত করা।
আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় ডালাস স্টেডিয়ামে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর শেষ ৩২-এর লড়াইয়ে এইচ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে তারা। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্পেন, সৌদি আরব এবং কেপ ভার্দে।
অনুশীলনে গোলরক্ষক হিসেবে দেখা গেছে হুয়ান মুসোকে, যদিও মূল ম্যাচে এমিলিয়ানো মার্টিনেজের মাঠে নামার সম্ভাবনাই বেশি। চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন গঞ্জালো মন্তিয়েল। রক্ষণভাগে তার সঙ্গে ছিলেন নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি এবং নিকোলাস তাগলিয়াফিকো।
মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেসকে দেখা গেছে এজেকুয়েল পালাসিওস, জিওভানি লু সেলসো ও জিউলিয়ানো সিমিওনের সঙ্গে। এছাড়া তরুণ প্রতিভা ভ্যালেন্তিন বারকোকেও বিবেচনায় রাখা হয়েছে।
আক্রমণভাগে নিকো পাজ ও জুলিয়ান আলভারেজকে নিয়ে আলাদা পরিকল্পনা করছেন স্কালোনি। পুরো বিশ্বকাপজুড়ে আলো ছড়ানো লিওনেল মেসিকে শুরুতে বিশ্রাম দেওয়ার চিন্তা রয়েছে। তবে দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানো হতে পারে।
নকআউটের আগে আর্জেন্টিনার জন্য এই ম্যাচ তাই শুধুমাত্র আরেকটি গ্রুপ ম্যাচ নয়; বরং এটি দলকে আরও ভারসাম্যপূর্ণ করে তোলার এবং বেঞ্চের শক্তি যাচাইয়ের বড় সুযোগ।
অনুশীলনে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ ছিল- হুয়ান মুসো, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এজেকুয়েল পালাসিওস, জিওভানি লু সেলসো অথবা ভ্যালেন্তিন বারকো, জিউলিয়ানো সিমিওনে, নিকো পাজ ও জুলিয়ান আলভারেজ।

ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যস্ত ক্রীড়াসূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টের পঞ্চম দিনের খেলাও অনুষ্ঠিত হবে।
৩ দিন আগে

লা লিগার চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে টেলিভিশনের পাশাপাশি মোবাইলেও সরাসরি দেখা যাবে হাইভোল্টেজ লড়াইটি।
২৫ অক্টোবর ২০২৬

ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার কারণে আগের দিনের দর্শক আয়োজন বাতিল হলেও নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়িয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় আমেরিকান ফুটবল লিগ এনএফএলের ম্যাচ। রোববার (২৫ অক্টোবর) প্যারিসের স্তাদ দ্য ফ্রঁস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পিটসবার্গ স্টিলার্স ও নিউ অরলিন্স সেইন্টস। ম্যাচ শুরুর সময় স্টেডিয়ামটি প্রায় দর্শকপূর্ণ ছিল। পরিস্থিতি বিবেচনায় মাঠ ও আশপাশে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।
২৫ অক্টোবর ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির টানা জয়ের ধারা থামিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। নিকোলাস জ্যাকসনের জোড়া গোলে নিজেদের মাঠ ভিলা পার্কে ২-১ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। এই হারে চলতি লিগ মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারানোর পাশাপাশি প্রথম পরাজয়ের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি।
২৪ অক্টোবর ২০২৬

নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ মাসে জাপান ও স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে। ফলে ব্রাজিলের সমর্থকেরা বাংলাদেশ সময় বিকেলেই ম্যাচ দুটি উপভোগ করতে পারবেন।
১৩ অক্টোবর ২০২৬

এশিয়ার মাটিতে আবারও দেখা যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে চার জাতির ফুটবল আয়োজনে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান, আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুর।
৪ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এস্তেভাও, পেদ্রো ও স্যামুয়েল লিনোর গোলে জয় নিশ্চিত করে দলটি। স্যামুয়েল লিনো করেছেন জোড়া গোল।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে থাকা ব্রাজিলকে পিছনে রেখেই দ্বিতীয়ার্ধের খেলায় নেমেছে ভারত। বিরতির পর শুরু হয়েছে ম্যাচের শেষ ৪৫ মিনিটের লড়াই।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে প্রথমবার মুখোমুখি হওয়া দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল।
৩ অক্টোবর ২০২৬