Govt Salary Structure ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নতুন পে স্কেল: কারা পাবেন, যাদের থাকতে হবে অপেক্ষায়
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুরু হবে। একই সঙ্গে নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য বাজেটে ৪৪ হাজার কোটি টাকা সংরক্ষণের তথ্য সামনে আসায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। তবে ঘোষণার পর থেকেই সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে এই সুবিধা ঠিক কারা পাবেন, কারা ধাপে ধাপে পাবেন, আর কারা এখনও সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন?
২৬ জুন ২০২৬, ০৮:৪৫ | বিস্তারিত

নবম পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের যে পরামর্শ দিলেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতীক্ষিত নতুন পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বেতন কাঠামো নির্ধারণে গঠিত বিশেষ কমিটি ইতোমধ্যে কাজ করছে এবং তাদের সুপারিশ পাওয়ার পর সরকার দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। শুক্রবার নাটোরের গুরুদাসপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, পে-স্কেল শুধু আর্থিক বিষয় নয়—এর সঙ্গে জড়িয়ে আছে লাখো সরকারি কর্মচারীর জীবনমান ও পারিবারিক স্বাচ্ছন্দ্য। তাই হঠকারী কোনো সিদ্ধান্ত নয়, বরং দেশের বাস্তব অর্থনৈতিক ...
১৭ জানুয়ারি ২০২৬, ২৪:৩৬ | বিস্তারিত
