
রিপোর্টার

প্রায় এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। একই সঙ্গে এই বাস্তবায়নের জন্য ৪৪ হাজার কোটি টাকা সংরক্ষণের তথ্য প্রকাশ পাওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
তবে ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে একটি বিষয়—এই নতুন পে স্কেলের সুবিধা কি সবাই একসঙ্গে পাবেন, নাকি বিভিন্ন শ্রেণির কর্মীদের জন্য আলাদা সিদ্ধান্ত আসবে?
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে নতুন পে স্কেল কার্যকর হওয়ার ঘোষণা স্পষ্ট থাকলেও পেনশনভোগী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাজেটে সংরক্ষিত ৪৪ হাজার কোটি টাকা শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নয়, সম্ভাব্যভাবে পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়টিও বিবেচনায় রেখেই রাখা হয়েছে। তবে চূড়ান্ত বাস্তবায়ন নির্দেশনা প্রকাশ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
অর্থ মন্ত্রণালয়ের আলোচনায় থাকা পরিকল্পনা অনুযায়ী, নতুন বেতন এক ধাপে নয়, বরং পর্যায়ক্রমে কার্যকর হতে পারে। প্রথম ধাপে সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করার প্রস্তাব রয়েছে। এরপর বাকি অংশ এবং অন্যান্য ভাতা পর্যায়ক্রমে সমন্বয় করা হবে। ফলে জুলাই থেকেই সবাই পূর্ণ সুবিধা পাবেন—এমন ধারণা সঠিক নয়। বরং অনেকের ক্ষেত্রে বর্ধিত বেতন হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
পে কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। পাশাপাশি বিভিন্ন গ্রেডে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির বিষয়টিও আলোচনায় রয়েছে।
সচিব কমিটির সর্বশেষ বৈঠকে জনপ্রশাসন-সংক্রান্ত সুপারিশে নীতিগত সিদ্ধান্ত হলেও বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী সম্পর্কিত প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আরও আলোচনা হবে বলে জানা গেছে।
বর্তমানে এলপিআরে থাকা কর্মকর্তা-কর্মচারীদেরও নতুন পে স্কেলের আওতায় আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। এছাড়া সরকার তিনটি বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রথম বিকল্পে ৫০ শতাংশ, দ্বিতীয় বিকল্পে গ্রেডভেদে ৪০ ও ৬০ শতাংশ এবং তৃতীয় বিকল্পে নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন শতভাগ বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে।
অন্যদিকে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় রয়েছেন স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। কারণ এসব প্রতিষ্ঠানের অনেকের নিজস্ব চাকরিবিধি রয়েছে এবং তাদের ক্ষেত্রে আলাদা বোর্ড বা মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হতে পারে।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বলেছেন, দীর্ঘ আন্দোলনের ফলেই সরকার নতুন পে স্কেলের ঘোষণা দিয়েছে। তবে সরকারি প্রজ্ঞাপন প্রকাশ এবং বাস্তবে বর্ধিত বেতন হাতে পাওয়ার আগ পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা করতেই হবে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৫ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৬ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৭ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে