শিক্ষা মন্ত্রণালয় ট্যাগের খবর
এই ট্যাগের খবর

এসএসসি পরীক্ষার ফলাফল কবে, জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে তিনি শিক্ষা খাতে চলমান সংস্কার কার্যক্রম, মানোন্নয়ন পরিকল্পনা এবং শিক্ষার্থীবান্ধব নানা উদ্যোগের অগ্রগতির চিত্রও তুলে ধরেছেন।
১৮ জুন ২০২৬, ১৮:৫৭ | বিস্তারিত

বেতন পায়নি ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী, কবে পাবে?
নিজস্ব প্রতিবেদক: দেশের এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসাগুলোর প্রায় ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী মে মাসের বেতন পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। সংশ্লিষ্ট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় নির্ধারিত সময়েও বেতন ছাড় করা সম্ভব হয়নি। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন হাজার হাজার শিক্ষক ও কর্মচারী।
১৫ জুন ২০২৬, ২০:১১ | বিস্তারিত

এসএসসি ২০২৬ এর রেজাল্ট প্রকাশের তারিখ চুড়ান্ত, যেভাবে দেখবেন ফল
নিজস্ব প্রতিবেদক: অবশেষে শেষ হতে যাচ্ছে লাখো শিক্ষার্থী ও অভিভাবকের দীর্ঘ প্রতীক্ষা। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ চূড়ান্ত করা হয়েছে। ফলে পরীক্ষার পর ফলাফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
১৪ জুন ২০২৬, ১৩:১০ | বিস্তারিত

শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ল যত শতাংশ, কার্যকর কবে!
নিজস্ব প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। সরকারের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুলাই মাস থেকে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দ্বিতীয় ধাপ কার্যকর হচ্ছে। এর ফলে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন।
৯ জুন ২০২৬, ১৯:১৬ | বিস্তারিত

প্রাথমিক বিদ্যালয় নিয়ে নতুন সিদ্ধান্ত, খোলা থাকবে শনিবার
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিকে সামনে রেখে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির আমেজ শুরু হলেও এর আগেই গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
২২ মে ২০২৬, ১৭:১০ | বিস্তারিত

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৭ এর সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে দীর্ঘদিনের আলোচনা ও উদ্বেগের অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে নেওয়ার প্রস্তুতি চলছে।
১৩ মে ২০২৬, ২২:২৯ | বিস্তারিত

ঈদের আগেই শিক্ষক-কর্মচারীদের নতুন সুখবর, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহাকে সামনে রেখে এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য এসেছে নতুন সুখবর। এপ্রিল মাসের বেতন ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং ঈদ বোনাসের অর্থও আগামী সপ্তাহে ছাড় হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১১ মে ২০২৬, ১৯:৩৩ | বিস্তারিত

সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ উন্নত করতে এবার পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। বিদ্যালয়ের অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অসন্তোষের পর সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়েছে।
১১ মে ২০২৬, ১৬:৫২ | বিস্তারিত

দেশের শিক্ষাব্যবস্থায় যে পরিবর্তনের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতের শিক্ষা কাঠামো এমনভাবে গড়ে তোলা হচ্ছে যেখানে শিক্ষার্থীদের আর নোট-গাইডের ওপর নির্ভর করতে হবে না। বরং পাঠ্যবইয়ের পাশাপাশি মানসম্মত সহযোগী বই পড়ার অভ্যাস গড়ে তুলে জ্ঞানভিত্তিক ও সৃজনশীল শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় সরকার।
৮ মে ২০২৬, ১৯:৩১ | বিস্তারিত

প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর জন্য বড় সুখবর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই তালিকা থেকে কাউকে বাদ দেওয়া হবে না; সকলেই যোগদানের সুযোগ পাবেন।
৩ মে ২০২৬, ২১:৪৫ | বিস্তারিত

আগামীকাল থেকে এসএসসি পরীক্ষা: পরীক্ষার্থীদের জন্য ১৪ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বড় পাবলিক পরীক্ষা এসএসসি পরীক্ষা ও সমমান পরীক্ষা আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে। এবারের পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত।
২০ এপ্রিল ২০২৬, ১৯:৩৯ | বিস্তারিত

তবে কি ঈদের আগেই কি বাস্তবায়ন হচ্ছে পে-স্কেল!
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার আগেই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা আন্দোলন আরও জোরদার করেছেন। দীর্ঘদিন ধরে আশ্বাস থাকলেও বাস্তব অগ্রগতি না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করছেন।
২০ এপ্রিল ২০২৬, ১৪:০৯ | বিস্তারিত

সারা দেশে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত, জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষা খাতে দীর্ঘদিনের শিক্ষক সংকট দূর করতে বড় ধরনের নিয়োগ উদ্যোগের ঘোষণা দিয়েছে সরকার। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষকসহ শূন্য পদগুলোতে বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯ এপ্রিল ২০২৬, ০২:০৩ | বিস্তারিত

দেশের শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, পড়াশোনার প্রতি আগ্রহ এবং সামাজিক সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সন্ধ্যার পর অযথা বাইরে সময় কাটানো নিরুৎসাহিত করে তাদের পড়াশোনায় ফিরিয়ে আনতে শিক্ষক-অভিভাবক সমন্বয়ে বিশেষ ‘মোটিভেশনাল’ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
১৬ এপ্রিল ২০২৬, ২০:০১ | বিস্তারিত

শিক্ষা মন্ত্রণালয় চালু করছে ব্লেন্ডেড ক্লাশ, কমছে সাপ্তাহিক ছুটি
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক জ্বালানি সংকট, যানজট এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার বাস্তবতা বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় করোনাকালের মতো অনলাইন ক্লাশ পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এবার এটি হবে অনলাইন ও অফলাইন ক্লাশের সমন্বিত পদ্ধতি (ব্লেন্ডেড)।
৯ এপ্রিল ২০২৬, ২০:১৯ | বিস্তারিত

মার্চের বেতন-ভাতা নিয়ে যে তথ্য দিল মাউশি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মার্চ মাসের বেতন প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট বেতনের তথ্য আইবাস (iBAS) সফটওয়্যারে সংযুক্ত করা হয়েছে, যা বেতন প্রক্রিয়াকরণের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত।
৬ এপ্রিল ২০২৬, ২২:১১ | বিস্তারিত

অনলাইন ক্লাস নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা খাতে নতুন পরিকল্পনা ও সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়েছেন, অনলাইন ক্লাসের সিদ্ধান্ত মূলত দেশের মহানগরী এলাকাগুলোর জন্য প্রযোজ্য—মফস্বল অঞ্চলের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
৪ এপ্রিল ২০২৬, ২২:৪৩ | বিস্তারিত

শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা নিয়ে যা জানালো মাউশি
নিজস্ব প্রতিবেদক: সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা পহেলা বৈশাখের আনন্দ উপভোগ করতে চলেছেন। এপ্রিল ২০২৬-এর বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া ইতিমধ্যেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শুরু করেছে।
২৮ মার্চ ২০২৬, ১৮:৩৭ | বিস্তারিত

শিক্ষক-কর্মচারীরা পাচ্ছেন উৎসব ভাতা: কবে, কতো-যা জানালো মাউশি
নিজস্ব প্রতিবেদক: রাকিব: পহেলা বৈশাখকে সামনে রেখে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর এসেছে। এপ্রিল ২০২৬-এর বৈশাখী ভাতার প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
২৮ মার্চ ২০২৬, ১৭:৪৯ | বিস্তারিত

কে হচ্ছেন ঢাবির পরবর্তী উপাচার্য, প্রজ্ঞাপন আসতে পারে চলতি সপ্তাহেই
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তার পদত্যাগপত্র শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করেছে বলে জানা গেছে। ফলে দেশের শীর্ষ বিদ্যাপীঠের সর্বোচ্চ প্রশাসনিক পদটি এখন শূন্য, আর ক্যাম্পাসজুড়ে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন—কে হচ্ছেন পরবর্তী উপাচার্য?
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪২ | বিস্তারিত
