
সিনিয়ার রিপোর্টার

দেশের অন্যতম বড় পাবলিক পরীক্ষা এসএসসি পরীক্ষা ও সমমান পরীক্ষা আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে। এবারের পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং প্রথম দিন বাংলা (প্রথম পত্র) বিষয়ের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পরীক্ষাযুদ্ধ শুরু করবে।
পরীক্ষা সুষ্ঠু করতে জারি ১৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা
পরীক্ষা নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে শিক্ষা বোর্ডগুলো পরীক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ নির্দেশনা জারি করেছে। এসব নিয়ম মেনে চলা বাধ্যতামূলক।
নির্দেশনাগুলো এক নজরে:
১. সময়মতো উপস্থিতি:
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. নির্ধারিত সময়:
প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩. পরীক্ষার ধরণ:
প্রথমে বহুনির্বাচনী (MCQ), পরে সৃজনশীল/রচনামূলক মাঝে কোনো বিরতি নেই।
৪. প্রবেশপত্র সংগ্রহ:
পরীক্ষার অন্তত ৭ দিন আগে নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করতে হবে।
৫. ধারাবাহিক মূল্যায়ন:
শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও ক্যারিয়ার শিক্ষা এসব বিষয়ের নম্বর প্রতিষ্ঠান থেকেই দেওয়া হবে।
৬. ওএমআর ফরম পূরণ:
রোল, রেজিস্ট্রেশন ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত পূরণ করতে হবে। খাতা ভাঁজ করা যাবে না।
৭. পাসের শর্ত:
সৃজনশীল, MCQ ও ব্যবহারিক প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে।
৮. নির্দিষ্ট বিষয়:
নিবন্ধন কার্ডে উল্লেখিত বিষয় ছাড়া অন্য পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।
৯. প্রবেশপত্র বিতরণ:
সময়ের আগেই বিতরণ নিশ্চিত করার দায়িত্ব প্রতিষ্ঠানপ্রধানের।
১০. ক্যালকুলেটর ব্যবহার:
শুধুমাত্র অনুমোদিত সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
১১. মোবাইল ফোন নিষিদ্ধ:
কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল আনতে বা ব্যবহার করতে পারবেন না।
১২. উপস্থিতিপত্র:
সব পরীক্ষার জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করা হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা:
নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১৪. পুনঃনিরীক্ষণ:
ফল প্রকাশের ৭ দিনের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে।
কঠোর নিরাপত্তা ব্যবস্থা
শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, প্রশ্নফাঁস রোধে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরীক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে।
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। পাশাপাশি নিয়ম মেনে চলার মাধ্যমে পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

প্রায় এক যুগের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের পথে বড় ধরনের অগ্রগতি এসেছে। ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি, মূল্যস্ফীতি সামাল এবং জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় নতুন বেতন কাঠামোর দাবিতে থাকা লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য এই ঘোষণা স্বস্তির বার্তা হয়ে এসেছে।
৫২ মিনিট আগে

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এখনো স্থানীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও এবার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে। একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সমর্থিত প্রার্থীদের পক্ষে মাঠে সক্রিয় হওয়ায় নির্বাচন ঘিরে উত্তেজনা তৈরি হতে পারে।
৫৫ মিনিট আগে

প্রবাসীদের পাঠানো অর্থে আবারও চাঙা হয়ে উঠছে দেশের অর্থনীতি। চলতি মে মাসের প্রথম ১৭ দিনেই বাংলাদেশে এসেছে ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য বলছে, গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩৫ দশমিক ২ শতাংশ।
১ ঘণ্টা আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা মূল্য ওঠানামার মধ্যেই এবার এক ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। শনিবার (১৬ মে) সকালে প্রকাশিত বাজুসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত এই নতুন দামেই আজ সোমবার দেশের বাজারে বিক্রি হচ্ছে ২২ ক্যারেটের স্বর্ণ।
১ ঘণ্টা আগে

প্রায় এক যুগ পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি ঘটিয়েছে সরকার। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামোর আওতায় বাড়তি বেতন কার্যকর হতে পারে।
১ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বিশাল অঙ্কের অর্থ ব্যয়ের পরিকল্পনা নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, শুধু চাকরিজীবীদের পে-স্কেল বাস্তবায়নেই প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা এবং পেনশনারদের জন্য আরও প্রায় ২৫ হাজার কোটি টাকার অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে।
৩ ঘণ্টা আগে

দেশের আকাশে পবিত্র ১৪৪৭ হিজরী সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হলো। জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ইতোমধ্যেই ঈদকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে আনন্দ, প্রস্তুতি ও ব্যস্ততা।
৪ ঘণ্টা আগে

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এবার আরও স্পষ্টভাবে পড়লো দেশের বাজারে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন করে ফার্নেস অয়েলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৩ টাকা ৫৪ পয়সা।
৪ ঘণ্টা আগে

দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী জুলাই থেকেই নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। এ জন্য ইতোমধ্যে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে।
৪ ঘণ্টা আগে