শিক্ষা মন্ত্রণালয় ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবম পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দ্বিগুণ হওয়ার আভাস
নিজস্ব প্রতিবেদক: হাসান: নবম পে-স্কেল ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জীবনে। অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামো অনুমোদন পেলে সরকারি কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও বেতন বৃদ্ধির সুফল পাবেন। আইনি ভিত্তিতে বেতন বৃদ্ধির সুযোগ অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, এমপিওভুক্ত শিক্ষকরা সরাসরি সরকারি কর্মচারী না হলেও তারা জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত। সরকার অনুদান হিসেবে তাদের বেতন প্রদান করে এবং শিক্ষকদের নির্ধারিত গ্রেড রয়েছে। ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৮ | বিস্তারিত

শিক্ষকদের ৫ ধরনের তথ্য প্রেরণে জরুরী নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য নিয়ে কড়াকড়ি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে জরুরি ভিত্তিতে নির্দিষ্ট পাঁচ ধরনের তথ্য পাঠাতে বলা হয়েছে। এ বিষয়ে নির্দেশনাপত্র মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে এ নির্দেশ জারি করা হয়। নির্দেশনায় জানানো হয়েছে, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত প্রতিটি শিক্ষকের- নাম, নিবন্ধন নম্বর, যে প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে তার নাম, যোগদানের ...
২৯ জানুয়ারি ২০২৬, ২০:০৬ | বিস্তারিত

বেতন বাড়ল শিক্ষকদের: কার্যকর জুলাই থেকেই
নিজস্ব প্রতিবেদক: সরকারি শিক্ষকদের জন্য দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের পথে বড় অগ্রগতি এসেছে। শিক্ষকদের পদনাম সংশোধন এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অতিরিক্ত ইনক্রিমেন্ট বা অগ্রিম বর্ধিত বেতন সুবিধা প্রদানের লক্ষ্যে নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়, যা সারা দেশের সরকারি শিক্ষকদের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কী পরিবর্তন আনা হলো প্রজ্ঞাপনে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি বিদ্যালয়ে কর্মরত ...
২৮ জানুয়ারি ২০২৬, ২১:২২ | বিস্তারিত

শিক্ষকদের জন্য বিশাল সুখবর, নতুন যে প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের শূন্যপদের বিপরীতে বদলির নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সদ্য প্রকাশিত এই নীতিমালায় শিক্ষক ও শিক্ষিকাদের বদলির সংখ্যা, সময়সীমা ও যোগ্যতার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার এবং একজন শিক্ষিকা সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন। নতুন এই নীতিমালা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গত ...
২৭ জানুয়ারি ২০২৬, ১০:২৬ | বিস্তারিত

২০২৬ সালের কলেজের ছুটির তালিকা প্রকাশ: এক নজরে দেখুন
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ শিক্ষাবর্ষে কলেজ শিক্ষার্থীদের জন্য সুখবর এনেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি কলেজের জন্য নতুন ছুটির পঞ্জিকা চূড়ান্ত করা হয়েছে, যেখানে আগের বছরের তুলনায় এক দিন বেশি ছুটি রাখা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছর কলেজগুলোতে মোট বন্ধ থাকবে ৭২ দিন। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৫ সালে কলেজের মোট ছুটি ছিল ৭১ দিন। সেই তুলনায় ২০২৬ সালে শিক্ষার্থীরা অতিরিক্ত এক দিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন। বছরের শুরুতেই দীর্ঘতম ছুটি নতুন ...
১১ জানুয়ারি ২০২৬, ১২:০৭ | বিস্তারিত

দেশের সবচেয়ে বড় চাকরির পরীক্ষা শুরু, প্রশ্নফাঁস গুঞ্জনে উত্তাপ
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে দেশের ৬১ জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন ১০ লাখ ৮০ হাজারেরও বেশি চাকরিপ্রার্থী। প্রার্থী ও পদের সংখ্যার বিচারে এটিই দেশের ইতিহাসে সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষা। কঠোর নিরাপত্তা, ১৪৪ ধারা ও সর্বোচ্চ নজরদারি নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা ...
৯ জানুয়ারি ২০২৬, ১৫:১৪ | বিস্তারিত

বেসরকারি স্কুল-কলেজের জন্য বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য সুখবর নিয়ে এসেছে সরকার। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা নন-এমপিও স্কুল ও কলেজগুলোকে এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে আবেদন, নির্ধারিত সময়েই জমা দিতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বুধবার (৭ জানুয়ারি) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী। এতে ...
৭ জানুয়ারি ২০২৬, ২০:৪৫ | বিস্তারিত
