
রিপোর্টার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে দেশের ৬১ জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন ১০ লাখ ৮০ হাজারেরও বেশি চাকরিপ্রার্থী। প্রার্থী ও পদের সংখ্যার বিচারে এটিই দেশের ইতিহাসে সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষা।
কঠোর নিরাপত্তা, ১৪৪ ধারা ও সর্বোচ্চ নজরদারি
নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। একসঙ্গে পাঁচজনের বেশি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। প্রশ্নফাঁস বা ডিজিটাল ডিভাইস ব্যবহারের চেষ্টা ঠেকাতে মাঠে রয়েছে প্রশাসনের একাধিক স্তরের নজরদারি। দায়িত্ব পালন করছেন পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
প্রশ্নফাঁস চক্র সক্রিয়, আটক হলেও দাবি ভিন্ন
এতসব সতর্কতার মধ্যেও নিয়োগ পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁস চক্র সক্রিয় হওয়ার অভিযোগ উঠেছে। এরই মধ্যে রংপুরসহ কয়েকটি জেলা থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দাবি, তারা প্রশ্নফাঁসে নয়, বরং ডিভাইস ব্যবহারের চেষ্টা করছিলেন।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘হিসাব সহকারী’ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। সে কারণে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে নোটিশ দিয়ে পরীক্ষা স্থগিত করা হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকদিন ধরে নানা তথ্য ও গুজব ছড়িয়ে পড়ে।
সন্দেহ-সংশয়, তড়িঘড়ি পরীক্ষা নেওয়ার অভিযোগ
চাকরিপ্রার্থী ও সংশ্লিষ্টদের ভাষ্য, সরকারি চাকরির ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগই সবচেয়ে বড়। এবারও ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে এই পরীক্ষা নেওয়া হচ্ছে—এমন ধারণা থেকে প্রার্থীদের মধ্যে সন্দেহ ও সংশয় বাড়ছে।
তাদের অভিযোগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চপর্যায়ে সামনে বড় রদবদল আসতে পারে। সে কারণেই দ্রুত লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে চায় অধিদপ্তর। এতে নিয়োগে প্রভাব ও অনিয়মের আশঙ্কা করছেন অনেকে।
অধিদপ্তরের ব্যাখ্যা: প্রশ্নফাঁসের সুযোগ নেই
তবে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই বলে সাফ দাবি করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন্স বিভাগের পরিচালক এ কে মোহম্মদ সামছুল আহসান।
তিনি জাগো নিউজকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপতথ্য ও ভিত্তিহীন খবর একটি প্রতারক চক্রের কাজ। তারা পরীক্ষা ভণ্ডুল করতে চেয়েছিল। কেউ কেউ চেয়েছেন পরীক্ষা পেছাতে, যাতে তাদের ব্যক্তিগত লাভ হয়। এর সঙ্গে চাকরির কোচিং ব্যবসায়ী ও রাজনৈতিকভাবে সংশ্লিষ্টরাও জড়িত।
তিনি আরও বলেন, দ্রুত পরীক্ষা নেওয়ার পেছনে যৌক্তিক কারণ রয়েছে। বর্তমানে দেশের বহু বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে। প্রায় ৪০ হাজার সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত হিসেবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তাদের পদোন্নতি হলে আরও ৪০ হাজার সহকারী শিক্ষক পদ শূন্য হবে। এই সংকট মোকাবিলায় দ্রুত নিয়োগ জরুরি। শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
সংখ্যা বলছে তীব্র প্রতিযোগিতা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দুই ধাপ মিলিয়ে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। অর্থাৎ, গড়ে প্রতিটি পদের জন্য লড়াই করছেন প্রায় ৭৫ জন প্রার্থী।
প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।

দেশের স্বর্ণের বাজারে ফের বড় পরিবর্তন। একদিনের ব্যবধানেই ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন গুনতে হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
১৪ ঘণ্টা আগে

রাজধানী ঢাকায় আজ দুপুরের মধ্যেই বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
১৪ ঘণ্টা আগে

বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন, বাড়িভাড়া ও ইনক্রিমেন্ট নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে আগামী সপ্তাহেই। এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম বর্তমানে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে চলমান রয়েছে।
১৫ ঘণ্টা আগে

আগস্ট মাসজুড়ে বৃষ্টি ও বজ্রঝড়ের পাশাপাশি বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। চলতি মাসে অন্তত ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।
১৬ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এর পর থেকেই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নিতে পারেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।
১৭ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও গ্রেড উন্নীত করার দীর্ঘদিনের দাবিকে সম্পূর্ণ যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান ও সুযোগ-সুবিধা উপযুক্ত পরিমাণে বাড়ানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর ও আপসহীন অবস্থান গ্রহণ করা অত্যন্ত জরুরি।
১ দিন আগে

মালয়েশিয়ায় কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলা লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির জন্য বৈদেশিক মুদ্রার বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের আন্তর্জাতিক ও দেশীয় মুদ্রাবাজারের সর্বশেষ সূচক অনুযায়ী, মালয়েশিয়ান রিংগিতের (MYR) বিপরীতে বাংলাদেশি টাকার (BDT) বিনিময় মূল্য বেশ স্থিতিশীল রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে ও লাভজনক উপায়ে দেশে পাঠানোর সুবিধার্থে আজকের মুদ্রাবাজারের হালনাগাদ চিত্র এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
১ দিন আগে

সৌদি আরবে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে সচল রাখা লক্ষাধিক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের দৈনন্দিন আর্থিক লেনদেন ও বাজেট ব্যবস্থাপনাকে সহজ করতে বৈদেশিক মুদ্রার বাজারদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের দিনে সৌদি রিয়ালের (SAR) বিপরীতে বাংলাদেশি টাকার (BDT) বিনিময় মূল্য স্থিতিশীল অবস্থায় রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠানোর সুবিধার্থে আজকের মুদ্রাবাজারের সর্বশেষ চিত্র এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
১ দিন আগে

দেশে ফিরতে চান বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে সেই ফেরার আগে নিরাপত্তার নিশ্চয়তা চান তিনি। নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে আদালতের বিচারসহ যেকোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও প্রস্তুত বলে জানিয়েছেন সাকিব।
১ দিন আগে